09/09/2026
নতুন গ্রাহকের পাঠানো রেমিটেন্স ব্র্যাক ব্যাঙ্ক থেকে তুললেই প্রিয়জনের জন্য থাকছে একটি আকর্ষনীয় ছাতা।
• প্রাপক/রিসিভার যদি REMITnGO-এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স এর টাকা (শুধুমাত্র ক্যাশ পিকআপ) ব্র্যাক ব্যাংক এর যেকোনো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশন থেকে উত্তোলন করেন এবং সফলভাবে নিজের নামে একটি প্রবাসী পরিবার বা তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট খোলেন।
• রেমিটেন্স প্রেরক যদি REMITnGO-এর একজন নতুন গ্রাহক/সেন্ডার হিসেবে নিবন্ধিত হন তবে প্রাপক/রিসিভার ব্র্যাক ব্যাংক এর যেকোনো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশন থেকে টাকা উত্তোলন করলেই উপহার পাওয়ার যোগ্য হবেন।
অতিরিক্ত শর্তাবলী:
• REMITnGO-এর মাধ্যমে পাঠানো যেকোনো পরিমান ক্যাশ পিকআপ রেমিটেন্স এর জন্য প্রযোজ্য।
• এই ক্যাম্পেইনটি প্রাথমিক ক্যাম্পেইন সময়কাল পর্যন্ত এবং/অথবা বরাদ্দকৃত উপহারের স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে।
• ক্যাম্পেইন চলাকালীন প্রত্যেক গ্রাহক/সুবিধাভোগী শুধুমাত্র একটি উপহার পাওয়ার যোগ্য হবেন।
• ব্র্যাক ব্যাংক পিএলসি এবং REMITnGO পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনটি সংশোধন, পরিবর্তন, স্থগিত বা সমাপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
• ব্র্যাক ব্যাংক পিএলসি যেকোনো রেমিটেন্স লেনদেনের সত্যতা যাচাই করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো প্রতারণামূলক, সন্দেহজনক বা অযোগ্য লেনদেনের ফলে সুবিধাভোগী উপহারটি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
বিস্তারিত: https://tinyurl.com/BBHdlksw1