Chartered Life Insurance PLC

Chartered Life Insurance PLC Chartered Life Insurance PLC is a life insurer in Bangladesh licensed by Insurance Development

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র আগমনের স্মরণে,আলোকিত হোক প্রতিটি হৃদয়, সমৃদ্ধ হোক মানবতার বন্ধন।চার্টার্ড লাইফ ইন্স...
25/08/2026

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র আগমনের স্মরণে,
আলোকিত হোক প্রতিটি হৃদয়, সমৃদ্ধ হোক মানবতার বন্ধন।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর আন্তরিক শুভেচ্ছা ।
ঈদে মিলাদুন্নবী মোবারক।

A Symbol of Trust. A Future Secured.We are truly grateful to our valued client Tasapam Malaker for choosing Chartered Li...
21/08/2026

A Symbol of Trust. A Future Secured.

We are truly grateful to our valued client Tasapam Malaker for choosing Chartered Life Insurance PLC. for a BDT 2.33 Crore+ Life Insurance Policy.

Your trust inspires us to go beyond protection—to help secure the dreams, aspirations and future of those who matter most.

Thank you for placing your trust in Chartered Life.
Together, we continue to build a more secure tomorrow.

২২,১৫,৫০০/- (বাইশ লক্ষ পনের হাজর পাচঁশত)  টাকার মৃত্যুদাবি পরিশোধ করলো চার্টার্ড লাইফচার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-...
19/08/2026

২২,১৫,৫০০/- (বাইশ লক্ষ পনের হাজর পাচঁশত) টাকার মৃত্যুদাবি পরিশোধ করলো চার্টার্ড লাইফ

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর একজন সম্মানিত বীমা গ্রাহক নিপা আক্তার গত ২৩ জুন ২০২৬ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বীমার প্রতিশ্রুতি পূরণ করেছে চার্টার্ড লাইফ।
নিপা আক্তার ২০২২ সালে চার্টার্ড লাইফ-এর একটি ৩-কিস্তি এবং একটি ৫-কিস্তি বীমা পলিসি গ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি উক্ত দুটি পলিসির বিপরীতে সর্বমোট ৩,৬৬,৪৯৫ টাকা প্রিমিয়াম জমা করেন।
তাঁর পলিসির নমিনী ও স্বামী মোস্তাফা জামান ইতোমধ্যে ৬,১০,৫০০ টাকার মৃত্যুদাবির চেক গ্রহণ করেছেন।
এছাড়াও, তাঁর সন্তানের পড়াশোনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশু শিক্ষা নিরাপত্তা বীমা বাবদ প্রতি মাসে ৬,০০০ টাকা করে ২০৪০ সাল পর্যন্ত, সর্বমোট ৯,৮৪,০০০ টাকা প্রদান করা হবে।
পাশাপাশি, পলিসির মেয়াদপূর্তিতে বোনাসসহ ৬,২১,০০০ টাকা নমিনীকে প্রদান করা হবে।

অর্থাৎ, নিপা আক্তারের মৃত্যুর পর তাঁর পরিবারকে বিভিন্ন সুবিধা মিলিয়ে সর্বমোট ২২,১৫,৫০০ টাকা (বাইশ লক্ষ পনের হাজার পাঁচশত) প্রদান করা হবে।

সম্প্রতি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে নিপা আক্তারের নমিনীর হাতে মৃত্যুদাবির চেক তুলে দেন কোম্পানির হেড অব অডিটর জনাব রাজীব রায় এবং কোম্পানি সচিব জনাব জি.এম. রাশেদ। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব ক্লেইম অ্যান্ড কাস্টমার সার্ভিস জনাব মোঃ কামরুজ্জামান।

চার্টার্ড লাইফ বিশ্বাস করে, বীমা শুধু একটি পলিসি নয়; এটি জীবনের অনিশ্চিত সময়ে একজন গ্রাহক ও তাঁর পরিবারের পাশে থাকার একটি আর্থিক অঙ্গীকার।
গ্রাহকের সুরক্ষা, পরিবারের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে সুরক্ষিত রাখতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিশ্রুতি অবিচল।

Chartered Life Insurance PLC.
আপনার ভবিষ্যৎ সুরক্ষায়, আপনার পরিবারের নিরাপদ আগামীর প্রত্যয়ে।

একটু আস্থা, একটু সহযোগিতা - একজন মানুষকে এগিয়ে দিতে পারে অনেকটা পথ।আসুন, পাশে দাঁড়াই। হাত বাড়াই। মানবিকতাকে আরও অর্থবহ ক...
19/08/2026

একটু আস্থা, একটু সহযোগিতা - একজন মানুষকে এগিয়ে দিতে পারে অনেকটা পথ।
আসুন, পাশে দাঁড়াই। হাত বাড়াই। মানবিকতাকে আরও অর্থবহ করি।

বিশ্ব মানবিকতা দিবসে আমাদের অঙ্গীকার - মানুষের পাশে, মানুষের জন্য।

#মানুষমানুষেরজন্য #মানবিকতা #আস্থাওসহযোগিতা #মানবিকতারপাশে

গৌরবময় সাফল্যে অভিনন্দন!চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পরিবার সবসময় তার কর্মীদের পাশে থাকে এবং তাদের প্রতিটি অর্জনে আনন্দ ভ...
19/08/2026

গৌরবময় সাফল্যে অভিনন্দন!

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পরিবার সবসময় তার কর্মীদের পাশে থাকে এবং তাদের প্রতিটি অর্জনে আনন্দ ভাগ করে নেয়। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যে সকল মেধাবী সন্তান কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের এবং তাদের গর্বিত পিতা-মাতাকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

তোমাদের এই সাফল্য আমাদের পুরো পরিবারের জন্য এক পরম আনন্দের মুহূর্ত। আগামী দিনের প্রতিটি পদক্ষেপে তোমাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। এগিয়ে যাও আগামীর সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে!

অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয়, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরও একটি উজ্জ্বল মাইলফলক।
16/08/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ জয়, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরও একটি উজ্জ্বল মাইলফলক।

12/08/2026

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভারপ্রাপ্ত সিইও জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ্‌-এর সাথে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের বিশেষ এই সাক্ষাৎকারে জেনে নিন লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসি ও সেবার বিস্তারিত।

বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন!

চার্টার্ড লাইফ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ৪% লভ্যাংশ অনুমোদন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির -এর ১৩তম বার্...
10/08/2026

চার্টার্ড লাইফ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: ৪% লভ্যাংশ অনুমোদন

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ আগস্ট, সোমবার অত্যন্ত সফলতার সাথে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানীত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল আকতার। । এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানির সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটির পরিচালনায় ছিলেন কোম্পানি সচিব জিএম রাশেদ, এসিএস।

সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত সম্মতিতে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪% লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালকবৃন্দ পূর্ণ নির্বাচন সহ অন্যান্য সকল এজেন্ডা অনুমোদন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে কোম্পানীর মাননীয় চেয়ারম্যানন মোঃ নুরুল আকতার বলেন -জীবন বীমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত, বর্তমানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন খুবই কম সুতরাং পেনিট্রেশন বাড়িয়ে এটি জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তিনি আরো বলেন ২০৩০ সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বীমা শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফ কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট একত্রে কাজ করে যাচ্ছে।

কোম্পানির সিইও জনাব মোহাম্মদ এমদাদ উল্লাহ তার বক্তব্যে বলেন- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৩ থেকে ৫ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে থাকে, যেখানে ২০২৫ সালে দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯.০৮%। শতভাগ কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার জন্য চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন সহ ক্রেডিট রেটিং-এ দীর্ঘ মেয়াদে ‘AA’ এবং স্বল্প মেয়াদে ‘ST-1’ অর্জন করেছে। ‘ভিশন ২০৩০’ অর্জনে জন্য দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

hashtag hashtag

এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের এই সাফল্য হোক স্বপ্নপূরণের পথে প্রথম...
10/08/2026

এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।
তোমাদের এই সাফল্য হোক স্বপ্নপূরণের পথে প্রথম বড় পদক্ষেপ। সামনে আসুক আরও বড় অর্জন, আরও সুন্দর ভবিষ্যৎ।

স্বপ্ন দেখো, এগিয়ে চলো - সাফল্য হোক তোমাদের নিত্যসঙ্গী।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পরিবারের জন্য আরও একটি সুখবর!Modern Park & Resort-এর সাথে MOU Signing-এর ফলে আমাদের কর্মকর্ত...
04/08/2026

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পরিবারের জন্য আরও একটি সুখবর!

Modern Park & Resort-এর সাথে MOU Signing-এর ফলে আমাদের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত বীমা গ্রাহকরা এখন উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট।

Address

Islam Tower (8th Floor), 464/H, D. I. T Road, West Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801777770990

Alerts

Be the first to know and let us send you an email when Chartered Life Insurance PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chartered Life Insurance PLC:

Shortcuts

Share