Hassan & Associates

Hassan & Associates Income Tax, Company Law and Business Service provider in Bangladesh

লুকানো করদাতা ও কর ফাঁকি উদঘাটনে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বিভিন্ন সরকারি ও আর্থিক সংস্থার ডেটাবেজ যুক্ত করে ঝুঁকিভিত...
22/06/2026

লুকানো করদাতা ও কর ফাঁকি উদঘাটনে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বিভিন্ন সরকারি ও আর্থিক সংস্থার ডেটাবেজ যুক্ত করে ঝুঁকিভিত্তিক পদ্ধতি ব্যবহার করে। কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) ও গঠিত টাস্কফোর্স সম্পদের তথ্য যাচাই এবং জরিপ পরিচালনার মাধ্যমে করের আওতা বৃদ্ধি করতে পারে।

এনবিআর যেসকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে:

📍 তথ্যভান্ডার ও ডেটা ইন্টিগ্রেশন: বিআরটিএ (BRTA),সাব-রেজিস্ট্রি অফিস,রাজউক, এবং পাসপোর্ট অফিসের সাথে তথ্য আদান-প্রদান করে গাড়ি,জমি ও ফ্ল্যাটের মালিকদের বিস্তারিত তথ্য বের করা এবং তাঁদের আয়ের উৎসের সাথে মেলানো।

📍 সরাসরি ব্যাংক তথ্য যাচাই: অনলাইন রিটার্ন দাখিলের সময় করদাতার ব্যাংক হিসাবের জের ও লেনদেনের তথ্য সরাসরি পর্যালোচনা করে গোপন সম্পদের খোঁজ নেওয়া।

📍 গোয়েন্দা নজরদারি ও অডিট: কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (CIC) মাধ্যমে সন্দেহজনক ব্যাংক হিসাব জব্দ করা ও আর্থিক অনিয়মের তদন্ত করা।

📍 সরেজমিন পরিদর্শন: মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় সরেজমিন তদন্ত ও বাড়ি বাড়ি জরিপ পরিচালনা করা।

📍 স্মার্ট এজেন্ট নিয়োগ: নির্দিষ্ট এলাকার তথ্য সংগ্রহ করতে বা নতুন করদাতা খুঁজতে এজেন্ট বা জরিপকারী নিয়োগ দেওয়া।

ট্যাক্স এর নতুন নিয়মের কারণে যে পদক্ষেপ না নিলে ট্যাক্স আসবে বেশি -মনে করেন আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা। ট্যাক্স হিসাব ...
22/06/2026

ট্যাক্স এর নতুন নিয়মের কারণে যে পদক্ষেপ না নিলে ট্যাক্স আসবে বেশি -

মনে করেন আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা।

ট্যাক্স হিসাব করার নতুন নিয়ম অনুযায়ী আপনার গ্রস ট্যাক্স হবে ৭৮,৭৫০ টাকা। (গত বছরের নিয়ম অনুযায়ী ৬৭,৫০০ টাকা)

যদি আপনি NBR কর্তৃক নির্ধারিত খাতে বিনিয়োগ করেন তাহলে সেই ৭৮,৭৫০ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না।

নির্ধারিত খাতগুলো হলো সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড, সুকুক, শেয়ারবাজারে বিনিয়োগ, ব্যাংকে বা ফাইন্যান্স কোম্পানিতে DPS, লাইফ ইনসুরেন্স পলিসিতে বিনিয়োগ, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ইত্যাদি।

এখন প্রশ্ন হলো কত টাকা বিনিয়োগ করলে কত টাকা কর ছাড় (ট্যাক্স রিবেট) পাওয়া যাবে.?

কত বিনিয়োগ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছে।

কিন্তু কত টাকা ছাড় পাবেন সেটা নির্ভর করছে নিচের ৩টা বিষয়ের উপর।

** করযোগ্য আয়ের ৩% মানে হলো ১০ লাখ টাকার ৩% এ হয় ৩০,০০০ টাকা।
** বিনিয়োগের পরিমাণের ১০% এবং
** ৭ লাখ ৫০ হাজার টাকা।

এই ৩টা এমাউন্টের মধ্যে যাহা কম, তাহা আপনি গ্রস ট্যাক্স থেকে ছাড় পাবেন মানে কর রেয়াত পাবেন।

এইবার নতুন বাজেটে এখানেও সরকার একটা নিয়ম চেঞ্জ করার প্রস্তাব করেছে। যেমন: ২ নাম্বার পয়েন্টে বলা হয়েছে বিনিয়োগের পরিমাণের ১০%, এটা গতবছর পর্যন্ত ১৫% ছিল। সাড়ে ৭ লাখের যে লিমিট সেটা ছিল ১০ লাখ।

তার মানে হলো ৩০,০০০ টাকা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যেখানে গত বছর আপনাকে ২ লাখ টাকা বিনিয়োগ করলেই হতো সেখানে এবার ৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

আর কেউ যদি ২ লাখ টাকা বিনিয়োগ করে তাহলে গতবার যেখানে ৩০ হাজার টাকা ছাড় পেয়েছিল, এবার সেখানে ২০ হাজার টাকা ছাড় পাবে। মানে, ১০ হাজার টাকা অধিক ট্যাক্স তাকে দিতে হবে।

যাইহোক, সরকার নিয়ম করলে সেটা আইন। সেই আইনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই।

শুধু একটা ছোট্ট টেকনিক মনে রাইখেন, নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ট্যাক্স রিবেট পেতে হলে করযোগ্য আয়ের ৩০% টাকা আপনাকে সেই নির্ধারিত জায়গায় বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগের শেষ টাইম ৩০শে জুন, আর মাত্র ৬/৭ দিন বাকি আছে।

যদি ৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-৩০,০০০) = ৪৮,৭৫০ টাকা।

আর যদি গতবারের মতো ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-২০,০০০) = ৫৮,৭৫০ টাকা। (১০ হাজার বেশি ট্যাক্স)

আর যদি এক টাকাও বিনিয়োগ না করেন তাহলে আপনাকে পুরো ৭৮,৭৫০ টাকাই ট্যাক্স দিতে হবে ।।

🚨 কর ফাঁকি শেষের পথে? আসছে “Financial Identity System”!দেশে আর গোপন আয়ের দিন শেষ হতে যাচ্ছে...👉 সরকার ভাবছে এমন একটি সিস...
08/05/2026

🚨 কর ফাঁকি শেষের পথে? আসছে “Financial Identity System”!

দেশে আর গোপন আয়ের দিন শেষ হতে যাচ্ছে...
👉 সরকার ভাবছে এমন একটি সিস্টেম— যেখানে আপনার
📌 ব্যাংক হিসাব
📌 মোবাইল ফাইন্যান্স
📌 জমি-ফ্ল্যাট
📌 আয়-ব্যয়
সব এক ক্লিকে দেখা যাবে!
❗ প্রশ্ন হলো— যারা বছরের পর বছর কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে, তারা কি এবার ধরা পড়বে?
✔️ সৎ করদাতাদের জন্য এটি স্বস্তির খবর
❌ কিন্তু কর ফাঁকিবাজদের জন্য এটি হবে “রেড সিগন্যাল”
📊 বাস্তবতা: বাংলাদেশে কর দেয় খুবই কম মানুষ
কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে অনেকেই!
👉 এখন সময়— “Income না, Real Lifestyle অনুযায়ী Tax Tracking”
💬 আপনার মতামত কী? এই সিস্টেম কি দুর্নীতি কমাবে, নাকি নতুন ঝামেলা তৈরি করবে?

Address

154/4, West Rampura, WAPDA Road, Zhilkanon
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801713257629

Alerts

Be the first to know and let us send you an email when Hassan & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hassan & Associates:

Shortcuts

Share

Category