16/07/2026
অদ্য ১৬ জুলাই, ২০২৬ ইং তারিখে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসি-এর বার্ষিক সম্মেলন-২০২৫ ,কক্সবাজার হোটেল সি ওয়ার্ল্ড এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, বিপণন কর্মকর্তা এবং মাঠপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর হোসেন মোল্লা, পরিচালক ও চেয়ারম্যান, উন্নয়ন কমিটি। প্রধান বক্তা ছিলেন রোটারিয়ান (Rtn) মোহাম্মদ গিয়াস উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (Managing Director & CEO)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান মিজান, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়িক সম্প্রসারণ, সুশাসন, জবাবদিহিতা এবং গ্রাহকের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা এবং দলগত কাজের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন নয়; বরং গ্রাহকের আস্থা, দ্রুত সেবা, নৈতিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স দেশের অন্যতম সেরা জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত করা।” তিনি আরও বলেন, ২০২৬ সালে নতুন ব্যবসা বৃদ্ধি, নবায়ন প্রিমিয়াম সংরক্ষণ, ব্যয় নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, দ্রুত দাবি নিষ্পত্তি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।