05/17/2025
Future ট্রেডিংয়ে সকলের করা সাধারণ কিছু ভুলসমূহ:
১. লিভারেজের অপব্যবহার
আপনি অনেকে বেশি লাভের আশায় 20x, 30x, 50x, 100x লিভারেজ ব্যবহার করেন।
এর ফলে ছোট মুভমেন্টেও একাউন্ট লিকুইড হয়ে যায়।
সমাধান:
➤ নতুনদের জন্য 2x-5x এর বেশি লিভারেজ ভূলেও না নেওয়াই ভাল।
➤অবশ্যই সবসময় Stop Loss ব্যবহার করবেন।
---
২. Emotion-Based Trading (লোভ/ভয়)
FOMO করে হঠাৎ মার্কেটে ঢুকে পড়া।
Panic করে লোকসানে সেল করে ফেলা।
সমাধান:
➤ আগে থেকে ট্রেডিং প্ল্যান সেট করুন।
➤ চার্ট দেখে সিদ্ধান্ত নিন, আপনার আবেগ দিয়ে নয়।
---
৩. সঠিক Risk Management না করা
একসাথে পুরো ব্যালেন্স দিয়ে ট্রেড করা।
Stop loss ছাড়া ট্রেডে ঢোকা।
সমাধান:
➤ ব্যালেন্সের ২%-৫% এর বেশি রিস্ক না নেওয়া।
➤ ট্রেডে অবশ্যই Stop Loss ও Take Profit নির্ধারণ করুন।
---
৪. Overtrading (বারবার অপ্রয়োজনীয় ট্রেড করা)
প্রতি মুহূর্তে মার্কেটে ঢোকা-বার হওয়া।
লস কাভার করতে গিয়ে আরও লস করা। এটা করবেন না।
সমাধান:
➤ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ট্রেডের সীমা নির্ধারণ করুন। অর্থাৎ আপনি কখন মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে পারবেন, আর কতগুলো ট্রেড ওপেন করবেন বা নিবেন।
➤ Market এর Trend না বুঝে ট্রেড করবেন না, ভুলেও না ।
---
৫. সঠিক Entry ও Exit না জানা
আমরা অনেক সময় যে ভুলটা করি সেটা হচ্ছে ভুল সময়ে এন্ট্রি ও এক্সিট নিয়ে নেই । আর মার্কেট রিভার্স করলে ভয় পেয়ে বের হয়ে যাই। এ ধরনের কাজ করা ঠিক না। ট্রেড করতে এসে কখনো সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। প্রায় দেখি অনেকের কাছে সাজেশন চান যে আপনার ট্রেডটি চালু রাখবেন না ক্লোজ করবেন। যেটা একটা সম্পূর্ণ ভুল কাজ।
সমাধান:
➤ টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে এন্ট্রি নিন।
➤ Key Support/Resistance বোঝার চেষ্টা করুন।
---
৬. Copy Trading বা Signal এর উপর নির্ভর করা
অন্যের দেয়া সিগনাল না বুঝে ট্রেড করা। এখানে শুধু শুধু কাজ না শিখে অযথা সময় ও টাকা নষ্ট করেন।
নিজের বিশ্লেষণ ছাড়া ট্রেডে ঢোকা একেবারেই ঠিক না দিনশেষে আপনাকেই সকল সিদ্ধান্ত নিতে হবে।
সমাধান:
➤ নিজে শেখার চেষ্টা করুন।
➤ সিগনাল নিলেও সেটার চার্ট বিশ্লেষণ করুন।
---
৭. News Trading এ ভুল সিদ্ধান্ত নেওয়া
খবর শুনে হুট করে Buy/Sell করা।
গুজবের ভিত্তিতে ট্রেড নেওয়া।
সমাধান:
➤ নিউজের Impact আসলেই কি সেটা বুঝে ট্রেড করুন।
➤ CoinMarketCal বা Twitter Verified Source ব্যবহার করুন।👍
---
Future ট্রেডে লস এড়ানোর ছোটখাটো নির্দেশনা বা গাইডলাইন:
১. একটি ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করুন।✅
➤ কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট করবেন তা নির্ধারণ করুন।✅
➤ Risk/Reward ratio অনুসরণ করুন (যেমনঃ 1:2 বা 1:3)।✅
২. Market ট্রেন্ড ফলো করুন, মার্কেটের বিপরীতে ট্রেড না করার চেষ্টা করুন ✅
➤ মনে রাখবেন Market ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু — "Trend is your Friend"।
৩. প্রতিদিনের ট্রেডিং জার্নাল রাখুন
➤ কোন ট্রেডে লাভ/লোকসান হলো, কেন হলো — লিখে রাখুন। একটি নিজস্ব নোট রাখার চেষ্টা করুন।
৪. নিজেকে শেখার প্রতি সময় দিন, নিজে নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করো । নিজেকে বেশি বেশি শিখতে এবং উন্নত করতে চেষ্টা করুন।
➤ প্রতিদিন অন্তত ৩০ মিনিট ট্রেডিং শেখার জন্য দিন।
➤ YouTube, Investopedia, Binance Academy থেকে শিখুন। প্রয়োজনে ইউটিউব ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন।
৫. নিজের মানসিকতা (Psychology) তৈরি করুন
➤ লস করলে হতাশ হবেন না।
➤ সব সময় নিয়মের ভিতরে ট্রেড করুন।
---
শেষ কথা:
Future ট্রেডিং থেকে লাভ সম্ভব, কিন্তু ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি ব্যবস্থাপনা, নিজস্ব বিশ্লেষণ এবং মানসিক প্রস্তুতি থাকলেই আপনি সফল হতে পারবেন।
তবে ফিউচার ট্রেডিং এর চেয়ে স্পর্ট ট্রেডিং করার চেষ্টা বেশি করুন।
ধন্যবাদ সকলকে। কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন জিজ্ঞাসা করতে পয়সা লাগে না।