03/03/2026
RSI 70 ছুঁলেই কি SELL? 30 এ এলেই কি BUY?
অনেক নতুন ট্রেডার RSI দেখেই তাড়াহুড়ো করে ট্রেড নেয়।
ফলাফল? ভুল এন্ট্রি, অপ্রয়োজনীয় লস, কনফিউশন।
আজ আমি আপনাকে সহজভাবে বুঝাবো — RSI Indicator আসলে কী, কিভাবে কাজ করে, এবং কিভাবে প্রফেশনালদের মতো ব্যবহার করবেন।
📊 RSI Indicator কী?
RSI (Relative Strength Index) হলো একটি Momentum Indicator
যা 0 থেকে 100 স্কেলে মুভ করে এবং বলে দেয় — মার্কেট Overbought না Oversold।
ডিফল্ট সেটিং: RSI (14)
🎯 RSI এর গুরুত্বপূর্ণ লেভেল
✔️ 70 এর উপরে → Overbought (দাম অতিরিক্ত বেড়েছে)
✔️ 30 এর নিচে → Oversold (দাম অতিরিক্ত কমেছে)
✔️ 50 লাইন → ট্রেন্ড কনফার্মেশন
💡 কিন্তু মনে রাখবেন —
Overbought মানেই সাথে সাথে SELL নয়
Oversold মানেই সাথে সাথে BUY নয়
এটাই নতুনদের সবচেয়ে বড় ভুল।
🟢 RSI কিভাবে ব্যবহার করবেন (Step-by-Step)
১️. Trend আগে দেখুন
RSI ব্যবহার করার আগে চার্টের ট্রেন্ড দেখুন:
✔️Uptrend → শুধুমাত্র BUY সুযোগ খুঁজুন
✔️ Downtrend → শুধুমাত্র SELL সুযোগ খুঁজুন
২️⃣ Pullback খুঁজুন
ধরা যাক মার্কেট আপট্রেন্ডে আছে।
✔️ দাম EMA 20 বা Support এ পুলব্যাক করলো
✔️ RSI 35–40 জোনে নামলো
✔️ একটি Bullish Candlestick তৈরি হলো
👉 এটি হতে পারে সম্ভাব্য CALL Entry Setup (Binary Options এ)
৩️. RSI Divergence (Advanced কিন্তু গুরুত্বপূর্ণ)
RSI Divergence ঘটে যখন:
✔️ দাম নতুন High করে
✔️ কিন্তু RSI নতুন High করে না
এটি সম্ভাব্য ট্রেন্ড রিভার্সাল নির্দেশ করতে পারে।
📈 বাস্তব চার্ট উদাহরণ
ধরা যাক, EUR/USD ৫ মিনিট চার্ট:
✔️ মার্কেট আপট্রেন্ডে
✔️ দাম সাপোর্টে পুলব্যাক
✔️ RSI 38 এ এসেছে
✔️ Bullish Engulfing ক্যান্ডেল তৈরি
এখানে RSI শুধু Overbought/Oversold দেখাচ্ছে না,
এটি Trend + Pullback Confirmation দিচ্ছে।
🚨 ৮০% ট্রেডার RSI দিয়ে যেসব ভুল করে
❌ শুধু 70 বা 30 দেখেই ট্রেড
❌ ট্রেন্ড উপেক্ষা করা
❌ সাইডওয়ে মার্কেটে ভুল ব্যাখ্যা
❌ কনফার্মেশন ক্যান্ডেল না দেখা
প্রফেশনালরা কী করে?
✔️ RSI + Support/Resistance
✔️ RSI + EMA
✔️ RSI + Candlestick Pattern
এভাবে RSI একা নয়, বরং কনফার্মেশন টুল হিসেবে ব্যবহার করুন।
🛡️ Risk Management
RSI ১০০% নির্ভুল নয়। তাই:
✔️ প্রতি ট্রেডে ১–২% রিস্ক
✔️ টানা ২ লস হলে বিরতি
✔️ ইমোশনাল ট্রেড নয়
✔️ জার্নাল