10/06/2026
যারা বিগত ২/৩/৪ বছর আগে থেকে মিউচুয়াল ফান্ড এ ইনভেস্টমেন্ট শুরু করেছে, বর্তমান পোর্টফলিও ভ্যালুয়েশন দেখে তাদের বেশির ভাগের-ই একই প্রশ্ন , মিউচুয়াল ফান্ড এ ইনভেস্টমেন্ট টা কি সঠিক সিদ্ধান্ত ছিল ! বেশির ভাগ ফান্ড ই - বিশেষ করে ইকুইটি ফান্ড গুলোর রিটার্ন ৩%-৪% বা নেগেটিভ রিটার্ন দিচ্ছে । যার ফলে অনেকেই উইথড্র করে নিচ্ছে বা SIP বন্ধ করে দিচ্ছে । আর এই ঘটনা গুলো বেশি করে ঘটছে, যারা নিজেরাই মিউচুয়াল ফান্ড এ ইনভেস্টমেন্ট শুরু করেছিল কোনো থার্ড পার্টি অ্যাপ বা সোশ্যাল মিডিয়া তে ফান্ড গুলোর হাই রিটার্ন দেখে ।
একটা বিষয় মাথায় রাখা দরকার যে , কোনো একটি ফান্ড কখনোই ধরাবাহিক ভাবে ২৫% - ৩০% রিটার্ন দেয় না । আজ কোনো একটি ফান্ড ২৫% বা তারও বেশি রিটার্ন দিলে আগামী ৮/১০ মাস পর দেখা যাবে সেই ফান্ড টি হয়তো প্রথম পাঁচ এর মধ্যেই নেই। সে জন্য ফান্ড সিলেকশন এর সময় অবশ্যই ফান্ড এর P.E. Ratio, standard deviation, beta , portfolio turnover ratio, Sharpe ratio - এই সমস্ত বিষয় নজরে রাখা দরকার । এর সঙ্গে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো সময় নির্বাচন, অর্থাৎ কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট টি হবে বা কোন সময়ে কোন ফান্ড এ ইনভেস্ট করা হচ্ছে । একটি ভালো ফান্ড থেকে সাধারণত ১২%- ১৫% এর মধ্যে রিটার্ন ভালোভাবেই পাওয়া যায় ।
সব শেষে একটাই কথা , মিউচুয়াল ফান্ড এ ইনভেস্ট করলে অবশ্যই ধৈর্য রাখতে হবে , নির্দিষ্ট সময় ( ইনভেস্ট এর সময় যত দিনের জন্য সময় সিলেক্ট করা হয়েছিল ) - এর জন্য অপেক্ষা করতে হবে , তবেই যথেষ্ট ভালো রিটার্ন পাওয়া যাবে । মাঝে প্যানিক হয়ে উইথড্র করে নিলে বা ইনভেস্ট বন্ধ করে দিলে তাতে ভালো রিটার্ন এর সম্ভাবনা নেই বললেই চলে ।
More info - 📞 or 070019 95764 (Mutual Fund Distributor)
Mutual fund investment are subject to market risk, read all documents carefully.