DTD News Dooars

DTD News Dooars Local News Portal. We mostly covers Dooars, Tarai and Hills.

20/07/2026
01/07/2026

আজ ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম জন্ম দিবস এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পালন করা হয়। এদিন মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকদের সংবর্ধনা জানালো। চালসা জাতীয়তাবাদী যুবকবৃন্দ সদস্যরা।
চিকিৎসকদেরকে উপহার এবং উত্তর দিয়ে পড়িয়ে সম্মাননা জানানো হয় ।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অভিষেক কুন্ডু, সম্পাদক সৌমিক চক্রবর্তী, অনিকেত রায়, শুভজিৎ মজুমদার, পরিবেশ প্রেমী সুমন চৌধুরী,রোহিত মুখার্জি প্রমুখরা।

27/06/2026

সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিক সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ, কমিশনারের কাছে একাধিক দাবি l

27/06/2026

মালবাজার মহকুমার বাগরাকোট চা বাগানে বকেয়া মজুরি ও বোনাসকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। শ্রমিকদের অভিযোগ, গত চার সপ্তাহের বেতন এবং গত বছরের দুর্গাপুজোর ১০ শতাংশ বোনাস এখনও পরিশোধ করা হয়নি।

23/06/2026

শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস পালন করল বিজেপি।

13/06/2026

জিটিএ-তে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, পাহাড়ের স্বাভিমান রক্ষায় কড়া বার্তা সাংসদ Shri. Raju Bista

জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র স্বায়ত্তশাসন ও পাহাড়বাসীর স্বাভিমানের প্রশ্নে কড়া বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।সাংসদ রাজু বিস্তা বলেন, কোনও ভারতীয় রাজনৈতিক দল বা নেতা যদি জিটিএ এলাকায় এসে মানুষের আবেগ ও স্বার্থে আঘাত করার চেষ্টা করেন, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, “জিটিএ এলাকায় আমাদের নিজস্ব একটি স্বায়ত্তশাসিত ব্যবস্থা রয়েছে। যদিও এই স্বায়ত্তশাসন এখনও আমাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, এমনকি আমাদের স্বাভিমানের সম্পূর্ণ সুরক্ষাও দিতে পারেনি, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”

রাজু বিস্তার বক্তব্য, নির্বাচনের ফলাফলের পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও জিটিএ এখনও রয়েছে এবং তার নিজস্ব গুরুত্ব রয়েছে। জিটিএ-র মর্যাদা ক্ষুণ্ণ করার কোনও প্রচেষ্টা পাহাড়বাসী বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, “যে কেউ জিটিএ-কে দুর্বল করার বা অসম্মান করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আমাদের আপত্তি থাকবে। জিটিএ কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি পাহাড়ের মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান।”
জিটিএ-র আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন দার্জিলিংয়ের সাংসদ। তাঁর অভিযোগ, জিটিএ এলাকায় বিভিন্ন ক্ষেত্রে কর সংগ্রহ করা হয় এবং সেই অর্থ মানুষের উন্নয়নের কাজে সঠিকভাবে ব্যবহার হওয়া উচিত। কিন্তু সেই অর্থের ব্যবহার নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন।

রাজু বিস্তা বলেন, ভবিষ্যতে এমন একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা আসবে, যা পাহাড়বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও স্বাভিমানকে পূরণ করবে। তবে সেই সময় পর্যন্ত জিটিএ-র অস্তিত্ব ও পাহাড়ের মানুষের সম্মানে আঘাত করার যে কোনও প্রচেষ্টা প্রতিহত করা হবে।

Address

Bangalore
735222

Alerts

Be the first to know and let us send you an email when DTD News Dooars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DTD News Dooars:

Shortcuts

Share