09/07/2021
এলআইসি (ভারতীয় জীবনবীমা নিগম)
ভাষা
নজরে রাখুন
সম্পাদনা
ভারতীয় জীবন বীমা নিগম (ইংরেজি: Life Insurance Corporation of India সংক্ষেপে LIC) ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা[১]। ভারতীয় জীবন বীমা নিগমের স্থাপনা অধিমিয়মের দ্বারা হয়েছিল এবং একে ভারতের রাষ্ট্রপতি ১৮ জুন ১৯৫৬তে স্বীকৃতি প্রদান করেন। এই অধিনিয়ম ১ জুলাই ১৯৫৬ র থেকে লাগু করা হয় এবং ১ সেপ্টেম্বর ১৯৫৬ তে ভারতীয় জীবন বীমা নিগমের কাজকর্ম আরম্ভ হয়।
ভারতীয় জীবন বীমা নিগমধরনসরকারী নিগমশিল্পবিত্তীয় সেবাপ্রতিষ্ঠাকাল১ সেপ্টেম্বর ১৯৫৬; ৬৪ বছর আগেসদরদপ্তরমুম্বাই, ভারত
প্রধান ব্যক্তি
এস. কে. রয় (অধ্যক্ষ )পণ্যসমূহজীবন ও স্বাস্থ্য বীমা, বিনিয়োগ প্রবন্ধন, mutual fundমোট সম্পদ₹13.25 ট্রিলিয়ন (US$১৭৮.৮৮ বিলিয়ন) (2010)মালিকভারত সরকার
কর্মীসংখ্যা
115,966 (2010)অধীনস্থ প্রতিষ্ঠানLIC Housing Finance
LIC Cards Services
LIC Nomura Mutual Fundওয়েবসাইটwww.licindia.in
নিগমের মুখ্য কার্যালয় মুম্বাইতে অবস্থিত। বর্তমানে নিগমের ৮ টা ক্ষেত্রীয় কার্যালয়, ১১৩ টা মণ্ডল কার্যালয়, ২০৪৮ টা শাখা কার্যালয় এবং যথেষ্ট সংখ্যক উপ-শাখা কার্যালয় আছে। তারোপরি ৫৪টা গ্রাহক ক্ষেত্র, ২৫টা মহানগর আঞ্চলিক হাব, ১৩ লাখ ও অধিক ব্যক্তিগত অভিকর্তা ও যথেষ্ট সংখ্যক কর্পোরেট অভিকর্তা, রেফারাল অভিকর্তা, দালাল গোষ্ঠী ও বীমা ব্যাংক আছে।
ভারতীয় জীবন বীমা নিগমের মূল মন্ত্র হল 'যুগক্ষম বহাম্যহম', যার অর্থ হল 'আপনার কল্যাণের দায়িত্ব আমার' । এই মন্ত্রটি 'ভাগবত গীতা'র নবম অধ্যায়ের ২২ নং শ্লোক থেকে নেওয়া হয়েছে[২]।
তথ্যসূত্র
বহিঃসংযোগ