Dum Dum Park Bharat Chakra Club

Call Directions

Dum Dum Park Bharat Chakra Club Our Club is a multi-facet active club from social work, art, culture and Durgotsav.

Don't Miss a Beat — হৃদযন্ত্রের কোনো লক্ষণকে অবহেলা করবেন না, প্রতিটি স্পন্দনই মূল্যবান।Dum Dum Park Bharat Chakra ClubF...
29/09/2026

Don't Miss a Beat — হৃদযন্ত্রের কোনো লক্ষণকে অবহেলা করবেন না, প্রতিটি স্পন্দনই মূল্যবান।


Dum Dum Park Bharat Chakra Club
Forum For Durgotsab
Anandabazar Patrika

আনন্দবাজার ডিজিটালে ভারতচক্র। পূজার জন্য নয়, বরং প্রয়াসের সঙ্গে এর অনন্য পরিচয়ের জন্য।আনন্দবাজারকে ধন্যবাদ।Dum Dum Pa...
28/09/2026

আনন্দবাজার ডিজিটালে ভারতচক্র। পূজার জন্য নয়, বরং প্রয়াসের সঙ্গে এর অনন্য পরিচয়ের জন্য।

আনন্দবাজারকে ধন্যবাদ।


Dum Dum Park Bharat Chakra Club
Anandabazar Patrika
Forum For Durgotsab

দুর্গাপুজোর পাশাপাশি সাহিত্যচর্চার যে আবহ তারা তৈরি করেছে দমদম পার্ক ভারত চক্র, শারদোৎসবের ঠিক মুখে তারই এক অন্য...

27/09/2026
মানবতার পাশে, সমাজের পাশে — দমদম পার্ক ভারতচক্রদমদম পার্ক ভারতচক্র ক্লাবের সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় সম্পন্ন হল ...
23/09/2026

মানবতার পাশে, সমাজের পাশে — দমদম পার্ক ভারতচক্র

দমদম পার্ক ভারতচক্র ক্লাবের সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় সম্পন্ন হল আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

রক্তদান শিবিরে Association for Voluntary Blood Donors’এর সহযোগিতায় সংগৃহীত হয়েছে ৫৭ ব্যাগ রক্ত, যা Central Blood Bank-এ প্রদান করা হবে।

একইসঙ্গে অনুষ্ঠিত হল একটি বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। Resurrection Charitable Trust-এর সহযোগিতায় ১০০-রও বেশি মানুষের চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় এবং ৫০ জন স্বতন্ত্র উপভোক্তার ৯৯টি Critical Screening Test করা হয়—যার অন্যতম লক্ষ্য ছিল প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার সুযোগ তৈরি করা।

এই উদ্যোগের বিশেষত্ব ছিল—রক্তদান, চিকিৎসা পরামর্শ, ক্যান্সার সচেতনতা এবং Critical Screening—সবকিছুকে একই ছাতার নিচে এনে মানুষের কাছে স্বাস্থ্যসচেতনতার একটি সমন্বিত বার্তা পৌঁছে দেওয়া।

আমাদের এই উদ্যোগকে সম্মানিত করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর মূল্যবান বক্তব্য ও উৎসাহ আমাদের আগামী দিনে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণের প্রেরণা দিয়েছে—বিশেষ করে নারীস্বাস্থ্য ও নারীদের স্বাস্থ্যসচেতনতার ক্ষেত্রে।

আমরা বিশ্বাস করি—
“ভারতচক্র দুর্গাপুজোও করে” — কিন্তু ভারতচক্রের পথচলা শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়।

উৎসবের আনন্দের পাশাপাশি সারা বছর মানুষের পাশে থাকা, সচেতনতা তৈরি করা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাই আমাদের অঙ্গীকার।

মানবতার পাশে, সমাজের পাশে—
দমদম পার্ক ভারতচক্র ক্লাব

এই বিশেষ উদ্যোগের কিছু স্মরণীয় মুহূর্ত, কিছু উজ্জ্বল স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি।

WE THANK EACH AND EVERY DONOR AND PARTICIPANTS FROM THE CORE OF OUR HEART IN MAKING THIS SOCIAL ACTIVITY SUCCESSFUL.


fans
Dum Dum Park Bharat Chakra Club
Anandabazar Patrika
Forum For Durgotsab
News18 Bangla
TV9 Bangla
ABP Ananda
Dr. Sharadwat Mukhopadhyay
Zee Bangla
Zee 24 Ghanta

দুর্গাপুজোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে চলেছে দমদম পার্ক...
22/09/2026

দুর্গাপুজোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে চলেছে দমদম পার্ক ভারতচক্র ক্লাব। সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল প্রকাশ “প্রয়াস সাহিত্য সন্ধ্যা”, যা এ বছর অনুষ্ঠিত হল গত ১৯ সেপ্টেম্বর, শনিবার।

দমদম পার্ক ভারতচক্র ক্লাবের সাহিত্যপত্রিকা “প্রয়াস” গত ২২ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। দ্বিবার্ষিক এই পত্রিকার নববর্ষ সংখ্যা ও শারদীয় সংখ্যা সাহিত্যপ্রেমী পাঠকদের কাছে ইতিমধ্যেই একটি পরিচিত নাম। পত্রিকা প্রকাশের পাশাপাশি প্রতি বছর “প্রয়াস সাহিত্য সন্ধ্যা”-র মাধ্যমে বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের এক মঞ্চে আনার উদ্যোগও অব্যাহত রেখেছে ক্লাব।

এ বছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তকে “প্রয়াস সাহিত্য সম্মান” প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী, প্রাবন্ধিক অধ্যাপক ড. কানাই সেন এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায়। ক্লাবের সভাপতি শ্রী সন্দীপ ব্যানার্জি এবং ক্লাব যুগ্ম সম্পাদক শ্রী দেবাশিস তপাদার ও শ্রী প্রতীক চৌধুরী অতিথিদের পুষ্পস্তবক, ডোকরা হস্তশিল্পের উপহার ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান।

শ্রী প্রচেত গুপ্তকে উত্তরীয় পরিয়ে দেন শ্রী স্বপ্নময় চক্রবর্তী। এরপর তাঁকে রজনীগন্ধার মালা, “প্রয়াস সাহিত্য সম্মান” স্মারক, ডোকরা শিল্পে নির্মিত দুর্গামূর্তি, বেতের রেকাবিতে ভর্তিফল এবং মিষ্টি উপহার দেওয়া হয়।

“ভারত চক্র দুর্গাপুজো করে, সাহিত্য অনুষ্ঠানও সমান আন্তরিকতায় করে”

প্রয়াস সাহিত্য সন্ধ্যার কিছু স্থির মুহূর্ত।


fans
Dum Dum Park Bharat Chakra Club
Forum For Durgotsab
Anandabazar Patrika
TV9 Bangla
News18 Bangla
KTV বাংলা News

দুর্গোৎসব 2026 এর জন্য আমাদের উপস্থাপনা...এই অনন্য সৃষ্টির জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন। fansDum Dum Park Bharat Chakra ...
21/09/2026

দুর্গোৎসব 2026 এর জন্য আমাদের উপস্থাপনা...

এই অনন্য সৃষ্টির জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন।


fans
Dum Dum Park Bharat Chakra Club
Forum For Durgotsab

আপনার মূল্যবান উপস্থিতি, আন্তরিক শুভেচ্ছা এবং অনুপ্রেরণাদায়ী বক্তব্যের জন্য দমদম পার্ক ভারতচক্র ক্লাবের পক্ষ থেকে জানাই...
21/09/2026

আপনার মূল্যবান উপস্থিতি, আন্তরিক শুভেচ্ছা এবং অনুপ্রেরণাদায়ী বক্তব্যের জন্য দমদম পার্ক ভারতচক্র ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আপনার উপস্থিতি আমাদের এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে। বিশেষ করে, রক্তদান শিবিরের পাশাপাশি ক্যান্সার সচেতনতা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় Critical Screening Tests-এর ব্যবস্থা করার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক ঝুঁকি চিহ্নিত করার সুযোগ তৈরি করা এবং সমাজের মানুষের পাশে দাঁড়ানো—এই বৃহত্তর সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটাতেই আমাদের এই প্রয়াস।

আমাদের কাছে গর্বের বিষয় যে, আপনি আপনার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেছেন—
“ভারতচক্র দুর্গাপুজোও করে।”

এই একটি বাক্য আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, দমদম পার্ক ভারতচক্রের পরিচয় শুধু দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ নয়। দুর্গোৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, তার পাশাপাশি সারা বছর ধরে সমাজকল্যাণ, স্বাস্থ্যসচেতনতা, রক্তদান, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করাই আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার।

আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যখন আমাদের এই সামাজিক উদ্যোগগুলিকে স্বীকৃতি দেন, তখন তা আমাদের প্রত্যেক সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীর কাছে অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয় হয়ে ওঠে।

আপনার উৎসাহ আমাদের আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেবে।

দমদম পার্ক ভারতচক্র ক্লাবের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মানবতার পাশে, সমাজের পাশে—
দমদম পার্ক ভারতচক্র।


fans
Dum Dum Park Bharat Chakra Club
Dr. Sharadwat Mukhopadhyay
Forum For Durgotsab

19/09/2026

Today and tomorrow our Club is focused on Social work....

Request all to be there to support the cause...


Dum Dum Park Bharat Chakra Club
Anandabazar Patrika
Zee Bangla
ABP Ananda
TV9 Bangla
News18 Bangla
Zee 24 Ghanta
Forum For Durgotsab
KTV বাংলা News

বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। fansDum Dum Park Bharat Chakra Club
18/09/2026

বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা।


fans
Dum Dum Park Bharat Chakra Club

16/09/2026

BREAKING NEWS.

For details connect with Mr Montu Roy at +91 9830301997


fans
Dum Dum Park Bharat Chakra Club
Anandabazar Patrika
Zee Bangla
TV9 Bangla
News18 Bangla
ABP Ananda
Zee 24 Ghanta

Address

462 Dum Dum Park
Kolkata
700055

Telephone

9831054467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dum Dum Park Bharat Chakra Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share