ROOPS Financial Services

ROOPS Financial Services স্বপ্ন আপনার পূরণ করার পথ আমরা দেখাবো।

গল্প: ১০০০ টাকা 💰 একটা ঘটনা লিখছি।আমাদের একজন ক্লায়েন্ট আছেন তিনি ১০০০ টাকা করে SIP করেন।মাসের ৫ তারিখে তার sip টা কাটে...
28/04/2026

গল্প: ১০০০ টাকা 💰
একটা ঘটনা লিখছি।

আমাদের একজন ক্লায়েন্ট আছেন তিনি ১০০০ টাকা করে SIP করেন।
মাসের ৫ তারিখে তার sip টা কাটে,invest হয়।
তারপর সে ৭ তারিখে app এর মাধ্যমে টাকাটা আবার তুলে নেন।

এইভাবে এক বছর ধরে চলছে।

আমি প্রায় ভাবি জিজ্ঞেস করবো যে ,"আপনি এরকম কেনো করেন?"
ভাবি বলব,"আপনি close করে দিন sip টা"!
তারপর ভাবি, "হয়তো টাকার সমস্যা।"
ভাবি, "হয়তো উনিও ভাবেন এই মাসে আর তুলব না, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই।"
ভাবি,"হয়ত উনিও দ্বন্দ্বে আছেন।"
কাউকে বলতে পারেনা।

অনেক সময় কি হয়,আমরা জানি যে investment করা জরুরি, সবাই করছে, ভুলভাল করছে, ঠিকঠাক করছে but করছে,তাই আমাকেও করতে হবে।

তারা ভালো কাউকে খোঁজে, ভালো প্ল্যানিং নেন, শুরু করেন কিন্তু হঠাৎই জীবনে টাকার সমস্যা চলে আসে।
সংসার খরচ, প্রেমিকার খরচ,বাচ্ছার খরচ, নিজের স্ট্যাটাস মেনটেইন করার খরচ সবই দিনদিন বেড়েই চলে।

৮০% মানুষের শুধু যেটা বৃদ্ধি পায় না সেটা হলো: টাকা জমানোর হার।
সবই ম্যানেজ হয় শুধু যেটা ম্যানেজ হয় না সেটা হলো ......প্রতিমাসের SIP amount।
এটা রিয়েলিটি।

কত ক্লায়েন্টকে দেখি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা invest করে চলেছে। অথচ তাদের প্রচুর প্রাচুর্য। দরকার নেই তবুও তারা করে , কারণ এটা তাদের অভ্যেস।
আর কিছু মানুষের জমানো দরকার, আমি বুঝতে পারি দরকার ....তাহলে সেও বোঝে তার দরকার কিন্তু হয়ত পারে না।

কিন্তু কি জানেন তো, নিজের পরিস্থিতির বদল নিজেকেই করতে হবে।
অভ্যেস বদলাতে হবে।
কিছু জিনিসে মনকে শাসন করতে হবে।
কিছু জিনিস প্ল্যান করতে হবে।
একা সব দায়িত্ব নিলে চলবে না।

কারণ আপনার স্বপ্ন, আপনার শেষ বয়স, আপনার অভাব, আপনার ভালো থাকা ইত্যাদি ইচ্ছেগুলো সব আপনার । একার।
সবাই ..আসবে যাবে ....কেউ পাশে থাকবে না।

"তাই আগামীর কিছু ভালোর জন্য বর্তমানের কিছু adjustment অনেক শ্রেয়।"

যাইহোক জ্ঞান মনে হলে এড়িয়ে যাবেন।
ভালো লাগলে নিজের একটা মতামত জানাতে পারেন "সঞ্চয় সম্পর্কে"

🖊️ সুস্মিতা 🙂 ( Owner of Roops,Co partner of ROOPS Financial Services )

SIP শুরু করলেই হবে না, চালিয়ে যাওয়াটাই আসল শক্তিঅনেকেই আজকাল ₹1000, ₹2000, ₹3000 দিয়ে SIP শুরু করছেন।শুরুটা খুব ভালো… কি...
17/04/2026

SIP শুরু করলেই হবে না, চালিয়ে যাওয়াটাই আসল শক্তি

অনেকেই আজকাল ₹1000, ₹2000, ₹3000 দিয়ে SIP শুরু করছেন।
শুরুটা খুব ভালো… কিন্তু ২–৩ মাস পরই SIP বন্ধ, bounce, বা টাকা তুলে নেওয়া—এই জিনিসগুলো খুব common হয়ে যাচ্ছে।

একটা প্রশ্ন নিজেকে করেছো কখনও?
👉 “আমি কি invest করতে নেমেছি, না short-term profit তুলতে?”

🔍 SIP মানে কী?

SIP মানে হলো discipline।
Market উঠবে, নামবে—কিন্তু তুমি নিয়মিত invest করে যাবে।
এই consistency-টাই future wealth তৈরি করে।

⏳ কেন মানুষ SIP continue করতে পারে না?

• Market একটু নামলেই ভয় পায়
• Immediate return আশা করে
• Emergency fund না থাকায় SIP ভেঙে ফেলে
• Proper goal সেট করে না

💡 সত্যিটা একটু শুনো

Mutual fund কোনো “quick money scheme” না।
এটা একটা long-term journey।

👉 ১–২ মাসে কিছুই হবে না
👉 ১–২ বছরেও হয়তো dramatic কিছু হবে না

কিন্তু…
👉 ৫–১০ বছরে game change হয়ে যায়

📊 Magic টা কোথায়?

Compounding.

ছোট ছোট amount, নিয়মিত invest করলে—
সময়ের সাথে সেটা বড় wealth এ convert হয়।

⚠️ সবচেয়ে বড় ভুল কী?

SIP বন্ধ করে দেওয়া।
বা market নামলেই টাকা তুলে নেওয়া।

এটা করলে loss lock হয়ে যায়।
কিন্তু continue করলে recovery + growth—দুটোই পাবে।

❤️ একটা সহজ কথা মনে রাখো

“Market কে timing করার দরকার নেই,
Market এ time থাকাটাই আসল।”

🚀 কী করবে এখন?

✔️ Small amount দিয়েই শুরু করো (already করেছো 👍)
✔️ SIP auto debit চালু রাখো
✔️ কমপক্ষে ৩–৫ বছরের mindset রাখো
✔️ Panic করে decision নিও না

শেষ কথা—

তুমি যদি নিজের future এর জন্য invest করো,
তাহলে আজকের ছোট discomfort সহ্য করতেই হবে।

Consistency = Wealth

📩 যদি SIP নিয়ে কোনো confusion থাকে,
inbox করতে পারো।
ঠিকভাবে plan করলে, ছোট amount দিয়েও বড় future তৈরি করা সম্ভব।

Contact : 7685064697
ROOPS Financial Services

দীর্ঘমেয়াদী বিনিয়োগ – একটি পরামর্শ যা বহু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগ পরামর্শদাতারা নিয়মিত দিয়ে থাকেন। ...
13/06/2025

দীর্ঘমেয়াদী বিনিয়োগ – একটি পরামর্শ যা বহু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ও বিনিয়োগ পরামর্শদাতারা নিয়মিত দিয়ে থাকেন। এটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডগুলির জন্য বিশেষভাবে সত্য - যেমন ইক্যুইটি এবং ব্যালেন্স ফান্ডস।

আসুন বুঝে নেওয়া যাক যে বিশেষজ্ঞরা কেন এই পরামর্শ দিয়ে থাকেন?
দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আসলে ঠিক কি ঘটে?
দীর্ঘমেয়াদী সময়ের জন্য বিনিয়োগের মধ্যে থাকার কি সত্যিই কোনও সুবিধা আছে?

ধরুন আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগটি একজন ভালো ব্যাটসম্যানের মতো। প্রতিটি ভালো ব্যাটসম্যানের ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট স্টাইল থাকে। কিন্তু একজন ভালো ব্যাটসম্যান যদি বহু বছর ধরে খেলে যেতে থাকেন তাহলে তিনি অনেক রান সংগ্রহ করতে পারেন।

আমরা "ভালো" ব্যাটসম্যানের রেকর্ডের সম্পর্কে কথা বলছি। প্রতিটি ভাল ব্যাটসম্যানকে কিছু ভাল এবং কিছু খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে যেতে হয়। তবে তার গড় রেকর্ড দুর্দান্ত হবে।

একইভাবে, একটি ভালো মিউচুয়াল ফান্ড কিছু ওঠা নামার মধ্যে দিয়ে যেতে পারে – যার মধ্যে প্রায়ই এমন কিছু কারণ থাকে যা ফান্ড ম্যানেজারের নিয়ন্ত্রণের বাইরে হয়।
একজন বিনিয়োগকারী যদি দীর্ঘ সময়ের জন্য এই ফান্ডগুলির মাধ্যমে বিনিয়োগ করে থাকেন তাহলে তিনি উপকৃত হবেন।

সুতরাং, আপনার জন্য যতটা সম্ভব, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করুন - বিশেষ করে ইক্যুইটি এবং ব্যালেন্সড ফান্ডে।
বিশদে জানতে whatsapp করুন: 7685064697

Address

143M. G Road Budge Budge Subhas Udyan, South 24 Parganas
Kolkata
700137

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROOPS Financial Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share