20/06/2020
🙂🙃🙂🙃🙂🙃🙂🙃🙂
লকডাউনের মধ্যেই মাথায় খেয়াল চাপল কিছু একটা করা দরকার। আমরা বা আমাদের মতো আরো যাদের পরিবারের একটা নিশ্চিত আয় রয়েছে,তাদের জন্য ভাবনা নয়। কিন্তু যে কাকুটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল,যে ভাইটা বা বোনটা স্কুলে যেত শুধুমাত্র মিড-ডে মিলটুকু পেতে,যে জ্যেঠুর রিকশায় চেপে প্রতিদিন মা যাতায়াত করত,যে কাকিমা পাড়ার মোড়ে ঘুগনি-রুটি বিক্রি করত কিংবা যে মাসি লোকের বাড়ি কাজ করে পেট চালাত...তাদের কী হবে!
ভাবলাম তো বটে,কিন্তু করবটা কী এবং কীভাবে করব? একে লকডাউন , আমরা বন্ধুরা থাকি চার জায়গায়,সংগঠন একেবারেই মজবুত নয়,সার্ভে করা অসম্ভব..এই অবস্থায় কীভাবে সমস্ত কাজটা পরিচালনা হবে;এই চিন্তাই ঘুরতে থাকল মাথায়। অনেক ভেবে ঠিক হল আমাদের যতজন পরিচিত আছেন,সব্বার কাছে হাত পাতব। যেটুকু সাহায্য উঠবে,তার পুরোটাই দান করব রামকৃষ্ণ মিশন-সহ বিভিন্ন সংগঠনে..যারা লকডাউনের মধ্যে প্রতিনিয়ত প্রান্তিক মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে।
এবার চিন্তা,মানুষ কেন আমাদের বিশ্বাস করে টাকা দেবেন? সেই চিন্তাও দূর হল,যখন দেখলাম আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে প্রচুর মানুষ আমাদের সাহায্য করেছেন।
চলার শুরুটা এভাবেই। তবে থেমে যাওয়ার ইচ্ছে একেবারেই নেই। আমরা জানি,নিজেদের প্রতি,নিজেদের কাজের প্রতি সৎ থাকলে আপনাদের সাহায্য সবসময় পাব। এমন অনেক মানুষ আছেন,যারা খুব অল্পেতেই সন্তুষ্ট হন,খুশি হন..ওই 'খুব অল্প'টুকু পেলেই মনে করেন তাঁদের 'সব পাওয়া হয়ে গেছে'! আপনাদের প্রতি বিশ্বাস রেখেই আমাদের কাজ ছড়িয়ে দিতে চাই বহু মানুষের মধ্যে। 'খুব অল্প'টুকু পাওয়ার পর তাদের মুখে যে হাসিটা ফুটে ওঠে,বিশ্বাস করুন অনেক বেশি টাকা দিয়েও সেটাকে কেনা সম্ভব না। আমরা শুধু ওই হাসিটুকু চাই,আর কিচ্ছু না!
Lock down has made many people jobless overnight. We those have financial security can't even imagine its severity perhaps. But it costs life to a daily wager, a factory worker,a mid-day-meal beneficiary or a house maid. So we , friends ,felt the urge to do something for them. But we didn't have any idea about what exactly to do or how to do. We stay so far away from each other that we can't meet or do any survey during this lock down. After much discussion,we decided to seek help in cash or kind from our acquaintance. Then we will donate our collections to Ramkrishna Mission and such other organizations who are working for the needy people.
We were doubtful whether people would belive in us or not. But fortunately we got unexpected responses. So many people have helped.
But it is only the beginning of our journey. We want to carry it further. We believe if we stay honest and dedicated to our work,then we will definitely reach our goal. We only need your assistance always for that. There are people who want very little from life to be happy. We want to provide that 'very little' to them to see their heavenly smile. We want to enlighten their soul to enlighten our soul as human beings. So stay with us.
🙂🙃🙂🙃🙂🙃🙂🙃🙂🙃