14/06/2024
বর্ধমান কো - অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক।
অনেকেই হয়তো এই ব্যাংকটির নাম শুনেছেন, কিন্তু যারা জানেন না আজ তাদের জন্যে আমার এই পোস্ট।
এটি একটি জেলাস্তরীয় সমবায় সমিতি, যা 1941 সালে তৎকালীন District Magistrate এর দ্বারা এই ব্যাংকের পথ চলা শুরু হয়। মূলত দীর্ঘ মেয়াদী ঋণ (Long Term Loan) দেওয়াই ছিল এই ব্যাংকটির মূল লক্ষ্য। গ্রামের প্রান্তিক চাষিদের মহাজন বা সুদ কারবারি মানুষদের হাত থেকে বাঁচানোই লক্ষ্য ছিল। তদানীন্তন সময়কালে কোনো বড় ব্যাংক দীর্ঘ মেয়াদী ঋণ দিত না। এই ব্যাংকটি প্রথমে ল্যান্ড মর্টগেজ ব্যাংক (LMB) নামে আত্মপ্রকাশ করে, পরবর্তীকালে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক (LDB) নামে পরিচিত হয়ে এবং বর্তমানে বর্ধমান কো - অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে এই ব্যাংকটি বর্তমানে পুর্ব বর্ধমানের বর্ধমান সদর দক্ষিণ, বর্ধমান সদর উত্তর এবং সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ঋণ দাদন করে যাচ্ছে। মূলত NABARAD এর আর্থিক সহয়তায় এই ব্যাংক ঋণ দিয়ে থাকে, এবং এই ব্যাংক টির একটি প্রধান বৈশিষ্ট্য হলো ঋণ সঠিক ভাবে পরিশোধ করলে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঋণ অনুদান পাওয়ায় যায় (৬০% Interest Subsidy)। এই ব্যাংক একপ্রকার সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমানে বাজারে এই ব্যাংক ও শুধু মাত্র চাষবাসের ঋণের মধ্যে না থেকে সমস্ত ধরনের ঋণ প্রদান করে যাচ্ছে তাও আবার সরল সুদে।
এই মুহূর্তে এই ব্যাংকটি যেই সমস্ত ঋণ দিয়ে থাকছে:
১. চাষবাসের ক্ষেত্রে:
ট্রাক্টর, হার্ভেস্টার এই সমস্ত কিছু ক্রয় করার জন্যে, ডেয়ারি, গোটারি, পোল্ট্রি, পিগারি, ফিশারি এছাড়াও হর্টিকালচার এর জন্যে
২. অকৃষি কাজের ক্ষেত্রে:
যেকোনো Small এবং Medium Plant & Machinery, নার্সিংহোম, প্যাথলজি ল্যাব, হোটেল, লজ, কম্পিউটার সেন্টার, যেকোনো রকম গাড়ি যেমন মোটর সাইকেল, চারচাকা, বাস, ট্রাক ইত্যাদি
৩. গৃহ লোনের ক্ষেত্রে:
বাড়ি বানানো, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা বা কমার্শিয়াল বাড়ি/ফ্ল্যাট বানানো
৪. অন্যান্য ক্ষেত্রে:
পার্সোনাল লোন, SHG লোন ইত্যাদি, ক্যাশ-ক্রেডিট লোন
এছাড়াও আরো অনেক ধরনের ঋণ দিয়ে থাকে, মূলত এই এলাকার সামগ্রিক উন্নয়ন এই ব্যাংকের লক্ষ্য।
এছাড়াও এই ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপোজিট সঞ্চয় স্কিম ও রয়েছে, যেমন ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম। আপনারা যেই টাকা এই ব্যাংকে ডিপোজিট করবেন তার সবটাই শুধুমাত্র এই জেলার উন্নয়নের জন্যেই ব্যবহার করা হয়। আপনাদের সবার মিলিত প্রচেষ্টায় এই ব্যাংক আপনার জেলার উন্নয়ন করতে সক্ষম হবে।
এই ব্যাংক টির বর্তমানে ৪ টি ব্রাঞ্চ আছে,
১. বর্ধমান মেইন ব্রাঞ্চ এবং হেড অফিস, কোর্ট মসজিদের উল্টোদিকে, ওল্ড কোর্ট কম্পাউন্ড, বর্ধমান
২. সেহারা বাজার ব্রাঞ্চ, সেহারা বাজার
৩. জামালপুর ব্রাঞ্চ, জামালপুর বিডিও অফিসের সামনে
৪. দুর্গাপুর ব্রাঞ্চ, সিটি সেন্টার, ADDA বিল্ডিং এ
এছাড়া আর কোনো ব্রাঞ্চ নেই। এই ব্যাংক কোনো রকম এজেন্ট দিয়ে কাজ করায় না। তাই যোগাযোগ করতে চাইলে সরাসরি ব্যাংক আসুন ।
আপনাদের সুবিধার্থে:
ব্যাংক এর WhatsApp no 9800960007
Email: [email protected]
Bank official contact No. 9800002803, 9800657593, 8116607840, 8170043757
Burdwan Co-operative Agriculture & Rural Development Bank Ltd.