Investment consultant

Investment consultant Proper Investment today for better tomorrow...

08/09/2022

Insured today for a better tomorrow ...protect your family under insurance... protect your wealth under Mediclaim/health insurance... protect yourself for future under pension planning .... Contact immediately investment consultant

08/09/2022

Insured today for a better tomorrow ...protect your family under insurance... protect your wealth under Mediclaim/health insurance... protect yourself for future under pension planning ....

16/02/2020
10/10/2019

এলআইসি সম্বন্ধে কিছু তথ্য:
1) মোট তহবিল- 31 লক্ষ 11 হাজার কোটি টাকা।
2) মোট পলিসি গ্রাহক- 29 কোটি। (পলিসি গ্রাহকদের সংখ্যার ভিত্তিতে বিশ্বে 1 নং সংস্থা)
3) মোট কর্মচারী- 1 লাখ 12 হাজার।
4) মোট এজেন্ট- 11 লাখ 79 হাজার।
5) বিগত বছরে মোট লাভের পরিমাণ- 23 হাজার 656 কোটি টাকা।
6) এই বছরের প্রথম 5 মাসে পলিসি বিক্রি হয়েছে 67 লক্ষ 86 হাজার 210 টি।
7) এই 5 মাসে 23টি বেসরকারী বীমা কোম্পানি সামগ্রিক ভাবে যে ব্যবসা করেছে , এলআইসি একাই তার 3 গুণ ব্যবসা করেছে ।
8) এলআইসি কোনো কোম্পানি নয়। পুরো নাম- Life Insurance Corporation of India। কর্পোরেশনের অর্থ হল রাষ্ট্রায়ত্ত সংস্থা। যার মালিক কেন্দ্রীয় সরকার এবং পলিসি গ্রাহকরা।
9) LIC Act, 1956 এর 37 নং ধারা অনুযায়ী প্রতিটি পলিসিতে বীমা রাশির অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার সরকারি গ্যারান্টির আছে। যা অন্য কোন আর্থিক সংস্থায় নাই। ব্যাঙ্কের ক্ষেত্রে এক লক্ষ পর্যন্ত গ্যারান্টি আছে ।
10) এই সংস্থায় যা লাভ হয়, তার 5% সরকার দেশের উন্নয়নের জন্য পায়। বাকি 95% টাকা পলিসি গ্রাহকদের মধ্যে বোনাস হিসেবে ভাগ করে দেওয়া হয়। তাই গ্রাহকদের পলিসিতে প্রতি বছর যে বাড়তি টাকা জমা হয়, তা সুদ নয়। বোনাস হিসেবে জমা হয়। ( Sec. 28 of LIC Act, 1956).
11) এই সংস্থার জন্ম- 01.09.1956.
63 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে এলআইসি আজ সুপ্রতিষ্ঠিত ।
12) বর্তমানে সম্পূর্ণ কম্পিউটার চালিত ব্রাঞ্চের সংখ্যা-2048 টি। এছাড়া, স্যাটেলাইট অফিসের সংখ্যা-1408 টি।
13) এলআইসির 74% টাকা সরকারি বন্ড ও সিকিউরিটিজে নিরাপদে বিনিয়োগ করে । বাকী 26% টাকা বিভিন্ন রাজ্য সরকারকে ঋন ও শেয়ারে বিনিয়োগ করে।

বর্তমানে IDBI ব্যাঙ্কের 51% শেয়ার এই সংস্থা কিনেছে । ফলে ঐ ব্যাঙ্ক এখন এলআইসির অধীনস্থ (Subsidiary)। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কেরও কিছু শেয়ার সম্প্রতি কেনা হয়েছে । যেহেতু ঔ ব্যাঙ্ক দুটো লোকসানে চলছিল, তাই সেখানে কেন বিনিয়োগ করা হল, তাই নিয়ে বেশ কিছু অপপ্রচার শোনা যাচ্ছে । কিন্তু তারা এটা বুঝছে না যে কোথাও অর্থ বিনিয়োগ হলে সেটা কখনোই লাভ-লোকসানের হিসাবে প্রতিফলিত হয় না যতক্ষণ না তা বিক্রয় করা হয়। এটাও জানে না যে ঐ ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে পলিসি বিক্রি করে এলআইসি তার আর্থিক অবস্থা আরও সমৃদ্ধ করছে।

এই সংস্থা দেশের উন্নয়নের কাণ্ডারী ।
কিছু স্বার্থান্বেশী চক্র এলআইসির একাধিপত্যে ঈর্ষান্বিত হয়ে এর গরিমাকে নষ্ট করার জন্য প্রচার মাধ্যমে ও সোসাল মিডিয়ায় অপপ্রচার করছে।

তাই, অনুরোধ, গুজবে কান না দিয়ে এই দায়িত্বশীল বিরাট সংস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন। নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন। বিপদের দিনে পরিবারের পাশে কেউ থাকবে না। একমাত্র এলআইসি থাকবে। তাই অসময়ে পরিবারের ভরসা একমাত্র এলআইসি।

29/09/2019

♦ #অর্থনীতির খবর #♦
***********************

*বন্ধ হয়ে যাচ্ছে LIC! বাজারে ছড়ছে গুজব, কি বলছেন এলআইসি কর্তারা?*

★★★★★★★★★★★★

দিন কয়েক ধরেই বাজারে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়েছে জীবন বীমা সংস্থা এলআইসি সংক্রান্ত একটি খবর। আর যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলআইসি জীবন বীমা সংস্থার পলিসি হোল্ডার থেকে শুরু করে এজেন্টরা। এলআইসি নিয়ে এই খবরে *এত আতঙ্ক কিসের!* আসলে খবরটি হলো, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এলআইসি নাকি কোটি কোটি টাকা লোকসানে চলছে, আর এলআইসি তাদের সমস্যা বেশি দিন টেনে নিয়ে যেতে পারবে না, এমনকি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না।

তবে এই খবরের সত্যতা কতটা। রটে যাওয়া এই খবর আদৌ কতটা সত্য, বা কতটা মিথ্যা। যার প্রসঙ্গে অনুসন্ধান করতে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম এলআইসির কর্তৃপক্ষের সাথে। তাঁরা এই খবর সংক্রান্ত সমস্ত সত্য মিথ্যা আমাদের সামনে তুলে ধরেন।

তাঁদের কথা অনুযায়ী, প্রতিযোগী বীমা সংস্থাগুলি ও সোশ্যাল মিডিয়া ক্রমাগত *গুজব, অপপ্রচার ও কুৎসা* রটাচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India) নাকি লোকসানে চলছে, ৫৭০০০ কোটি টাকা ক্ষতি করেছে, ফলে পলিসি হোল্ডারদের টাকা ফেরত দিতে পারবে না। এই অপপ্রচারে জনসাধারণ কিছুটা বিভ্রান্তও হচ্ছেন।”

এরপর তাঁরা বলেন, “প্রথমেই বলে রাখি এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ♦"ভারতীয় জীবনবীমা নিগম এদেশের নিরাপদতম অর্থনৈতিক প্রতিষ্ঠান।”*♦

এর পরিপ্রেক্ষিতে বেশকিছু তথ্য দিয়ে তাঁরা বিষয়টি ব্যাখা করেন। বলেন, “১৯৯১ সালে ভারতীয় বাজার খুলে যায় বিশ্বের কাছে। বিভিন্ন সেক্টরে নানা প্রাইভেট কোম্পানি আসে। ইনস্যুরেন্স মার্কেট খোলে ২০০০ সালে। বর্তমানে জীবন বীমা ক্ষেত্রে সরকারী এলআইসি ছাড়াও আরও ২৩টি প্রাইভেট কোম্পানি কাজ করছে। *সময়ের সাথে সাথে, মূলত সরকারের ভুল আর্থিক নীতির জন্য, সরকারী সংস্থাগুলো প্রতিযোগীতায় পিছিয়ে গেছে*। সরকারী ব্যাঙ্ক, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া তার জ্বলন্ত উদাহরণ। *ব্যতিক্রম ভারতীয় জীবন বীমা নিগম।* ভারতীয় জীবন বীমা নিগম শুধু এদেশের নয় পৃথিবীর সর্বাপেক্ষা বড় (পলিসি সংখ্যায়) জীবন বীমা প্রতিষ্ঠান। ৩১ শে মার্চ ২০১৯ এর হিসাব অনুযায়ী আমাদের চালু পলিসির সংখ্যা ২৯.০৯ কোটি, মোট সম্পত্তি ৩১ লক্ষ কোটি টাকারও বেশি। পলিসি ও প্রিমিয়ামে আমাদের মার্কেট শেয়ার যথাক্রমে ৭৪.৭১শতাংশ এবং প্রিমিয়ামে ৬৬.২৪ শতাংশ। *"ভারতীয় অর্থনীতি যখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তখনও এই অর্থবছরের প্রথম ৫ মাসে আমাদের প্রিমিয়াম ইনকাম গ্রোথ অবিশ্বাস্য ৪৬.৫২ শতাংশ।”*

তাঁরা আরও জানান, “শুধু তাই নয়, প্রিমিয়াম ইনকামের মার্কেট শেয়ার গতবারের থেকে ৭% বেড়ে ৭৩.০৬ শতাংশ। অর্থাৎ বাকি ২৩ টি প্রাইভেট কোম্পানির সম্মিলিত মার্কেট শেয়ার মাত্র ২৬.৯৪ শতাংশ।”

রটে যাওয়া ভুয়ো খবরের বিপক্ষে তাঁরা দাবি করেন, “আগেই বলেছি ৫৭০০০ কোটি টাকার ক্ষতির যে অপপ্রচার বাজারে চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কুতর্কের খাতিরে সেটাকে সত্যি বলেও যদি ধরা হয় তাহলে দেখবেন তা এলআইসি’র মোট সম্পত্তির ২ শতাংশেরও কম। *শুধুমাত্র ২০১৮-১৯ অর্থবছরে সমস্ত পাওনা মেটানোর পরও উদ্বৃত্ত বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা*♦। অর্থাৎ ৫৭০০০ কোটি নিয়ে যে অপপ্রচার চলছে সেটাও গতবারের উদ্বৃত্ত অর্থের মাত্র ১৬ শতাংশ।”

তাঁদের দাবি, “ভারতীয় জীবনবীমা নিগম একটি জনকল্যাণকামী সংস্থা, তাই *সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে এই সংস্থার অধিকাংশ অর্থ মূলত দেশের পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হয়, যার পরিমাণ ইতিমধ্যে ২২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।* আমরা কিছু টাকা শেয়ার মার্কেটেও ইনভেস্ট করি। শেয়ার মার্কেট সর্বদা পরিবর্তনশীল হওয়ায় আপনার আমানতও পরিবর্তিত হয়। *একটা সহজ উদাহরণ নেওয়া যাক। ধরা যাক, আপনি ২ বছর আগে ১০০ টাকা বিনিয়োগ করেছেন। ৩ মাস আগে আপনার ১০০ টাকা বেড়ে হয়েছিল ১৩০ টাকা। বর্তমানে সেটা কমে হয়েছে ১২০ টাকা। এখন প্রশ্ন হল, আপনি উপরের উদাহরণ থেকে কি বলবেন যে আপনার ১০ টাকার ক্ষতি হয়েছে? নিশ্চয় নয়। আপনি বরং বলতে পারেন আপাতত ভাবে আপনার লাভ ৩০ টাকা থেকে কমে ২০ টাকা হয়েছে।* আপনি তো শেয়ারটা বিক্রি করেননি তাহলে লাভ-ক্ষতির হিসেব কোথা থেকে আসবে? *শেয়ার মার্কেট চাঙ্গা হলে আবার ওই ২০ টাকার লাভটা বেড়ে আবার ৪০ টাকা হতে পারে।* ৫৭০০০ কোটি টাকা ক্ষতির অপপ্রচারটাও ঠিক এমনই। ভারতীয় জীবন বীমা নিগম বিগত চার বছরে শেয়ার মার্কেট থেকে যথাক্রমে ১১০০০ কোটি টাকা, ১৯০০০ কোটি টাকা, ২৫০০০ কোটি টাকা ও ২১০০০ কোটি টাকা লাভ করেছে। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সত্যিটা জানুন,মিথ্যাকে পরিত্যাগ করুন।” ♦

Address

Barrackpore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Investment consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share