02/03/2023
"বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,বসন্ত এসে গেছে । ❤️❤️"
দেখতে দেখতে আরও একটি বসন্ত তার ফাগুন হাওয়া নিয়ে উপস্থিত l আশা করি এই বসন্ত আমাদের কাছে চির স্মরণীয় আনন্দঘন কিছু মুহূর্ত বহন করে আনবে ।
বসন্তোৎসবের কথা উঠলেই চোখের সামনে যে উৎসবের ছবি ভেসে ওঠে তা হল শান্তিনিকেতনের বসন্তোৎসব। বসন্ত উৎসব এলেই বহু বাঙালির প্রধান ঠিকানা হয় শান্তিনিকেতন। কিন্তু সবাই, বিশেষ করে বাড়ির মা-কাকিমারা নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যেতে পারেনা , তারা দূর থেকেই এই আনন্দ উপভোগ করে। আমরা কি এই শান্তিনিকেতনের স্বাদ তাদের গ্রামে, তাদের পাড়ায় ,তাদের নিজের ঘরের কাছে এনে দিতে পারি না?
তাই তো "চৌহাট্টা কিশোর সংঘ"এর উদ্যোগে, চৌহাট্টায় প্রথমবার পালিত হচ্ছে বসন্ত উৎসব "এক টুকরো শান্তিনিকেতন"।
স্থান- চৌহাট্টা , পারুইপাড়া
সময়- ৭ ই মার্চ, ২০২৩ ; সকাল -৮.৩০
শুধু তো আমরা অনুষ্ঠান করলেই হবে না, আপনাদেরও কিছু কর্তব্য আছে।আপনারা সবাই মিলে এলে অনুষ্ঠান টি আরো বড় আকার পাবে সেই আশা করি । সেইজন্য "চৌহাট্টা কিশোর সংঘ" এর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।
আমরা কি সবাই মিলে অনুষ্ঠান টিকে সাফল্যমন্ডিত করে তুলতে পারবো না?
((লেখা-সুচন্দন ব্যানার্জী
ছবি এডিট-সুজিত সাহা
বিশেষ ধন্যবাদ-শুভম ব্যানার্জী))
# #চৌহাট্টা সম্পর্কে আরো তথ্য পেতে ও আমাদের কাজ সম্পর্কিত অন্যান্য খবর পেতে পেজটাকে ফলো করুন # #