Jannah Travel & Money Transfer limited

Jannah Travel & Money Transfer limited Jannah travel and money transfer is UK based privet limited company .Our services are to send money

07/08/2022

اِنَّ عِدَّةَ الشُّهُوۡرِ عِنۡدَ اللّٰهِ اثۡنَا عَشَرَ شَهۡرًا فِىۡ كِتٰبِ اللّٰهِ يَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ مِنۡهَاۤ اَرۡبَعَةٌ حُرُمٌ‌ ؕ

সুরা তাওবাহ ,আয়াত নং ৩৬ আল্লাহ বলেন ।নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত।

আরবী ১৪৪৪ হিজরী , আরবী বছরের প্রথম মাস মোহররম , আজ মোহররম মাসের ৯ তারিখ । আল্লাহ ,আসমান জমীন সৃষ্টি থেকে নিয়ে মাস বারটাই গননা করেন তন্মধ্য চারটিকে সম্মানিত করেছেন ।হাদিস দ্বারা আমরা জানতে পারি যে চারটি মাসকে সম্মানিত করেছেন তা হল তিনটা ধারাবাহিক ভাবে জিলকদ্ব ,জিলহজ্ব ও মোহাররম আরেকটি হল রজব ।এই চারটির মধ্যে ও মোহারমের সম্মান বেশী (রমজান ব্যতিত রমজানের মাসের ফজিলত সবচেয়ে বেশী)যে মাসটি আমরা অতিক্রম করতেছি ।কোন জিনিসের কদর তত বেশী হয় যত বেশী তার উপকারিতা ( ফজিলত ) জানা যায় । যেমন কোন সম্মানিত ব্যক্তির পাশে গেলে যেমন বাবা, উস্তাদ ,শ্বশুড় ও দায়িত্বশীল অথবা তারা নিজের সামনে এলে যেমনিভাবে আমরা নড়াচড়া করে বসি নিজেকে বিনয়ী হিসাবে উপস্থাপন করার চেষ্টা করি ।তেমনি মোহররম মাসের মর্যাদা যেনে নিজেকে বিভিন্ন মন্দ কাজ থেকে বিরত রেখে নড়েচড়ে বসার দরকার ।এ মাসের উত্তম আমল হল দুটি রোজা রাখা এ রোজাকে আশুরার রোজা বলে ।৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ কেননা রাসুল (সঃ) বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হল আশুরার রোজা ।আশুরার রোজার ফজিলত হল গত এক বছরের ও আগামী এক বছরের ছগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ।এই দিনে আল্লাহ মুসা (আঃ) বিজয় দিয়েছিলেন আর ফেরআউনকে ধংশ করেছিলেন এই কারনে ১০ মোহাররমে ইয়াহুদীরা ও রোজা রাখে ।রাসুল (সঃ) মদীনা যাওয়ার পর দেখলেন মুসা (আঃ)কে সম্মান জানিয়ে এই দিনে ইয়াহুদীরা রোজা রাখে রাসুল বললেন ইয়াহুদীরা মুসা (আঃ) যতটুকু ভালবাসে তার চেয়ে আমরা বেশী ভাল বাসি তাই আমরা ও এই দিনে রোজা রাখিব তবে আমরা রাখবো দুইটা যাতে ইয়াহুদীদের সাথে সামান্জ্যয্য না থাকে ।আল্লাহ আমাদেরকে এই মাসের সম্মান জেনে তার যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন । আশুরার দিনে মুসলমানদের আরেকটি হ্দয় বিদারক গঠনা ঘটেছিল যেটি হল -কারবালা , রাসুল (সঃ) দৌহিত্র আলী( রাঃ) ও ফাতিমা( রাঃ) আনহার ছেলে হযরত হুসাইন (রাঃ) কারবালা প্রান্তে শহীদ হয়েছিলেন ।হে আল্লাহ হযরত হুসাইন (রাঃ) শহীদি মর্যাদা কে আর বুলন্দ করিও ।

23/07/2022

কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে আল্লাহ সুরা আবাসায় বলেন -

يَوۡمَ يَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِيۡهِ وَاُمِّهٖ وَاَبِيۡهِ وَصَاحِبَتِهٖ وَبَنِيۡهِؕ لِكُلِّ امۡرِیءٍ مِّنۡهُمۡ يَوۡمَٮِٕذٍ شَاۡنٌ يُّغۡنِيۡهِؕ

যার সরল অনুবাদ হল -৩৪,সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে।৩৫ .তার মাতা, তার পিতার কাছ থেকে ।৩৬.তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।৩৭ .সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
আমরা যারা কিয়ামত দিবসে বিশ্বাসী ক্বোরআনের এই আয়াত সমুহ দ্বারা এই ধারনা নিতে পেরেছি ।কিয়ামত দিবসে লোকেরা এমন পরিস্থিতির সম্মুখীন হবে , যতক্ষন না ইহকাল জগতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া না হবে ততক্ষন পর্যন্ত দুনিয়াতে যারা খুবই আপনজন ভাই ,মা, বাবা , স্ত্রী , সন্তানাদি এদের কাছ থেকে পলায়ন করবে , দুরে থাকবে , চিনে না বলে তাদেরকে এড়িয় যাবে ।যদিও আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু বিন্দু পরিমান ও মিথ্যা না কারণ এটা আল্লাহর কথা ।এ ব্যাপারটা কিছু অনুমান করার সুযোগ করে দিয়েছে এবারের বন্যায় , প্রত্যেকে নিজে এবং নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টায় অন্য কাহারো চিন্তা করার সুযোগ ছিল না , যাদের বাড়ীতে পানি ছিল না তারা ব্যতিত ,এখন আরেকটু চিন্তা করেন যদি ঘন্টার মধ্যে গলা পানি অথবা সাঁতার হইত প্রত্যেকের ঘরে ,এমতাবস্তায় নৌকার ব্যবস্তা নেই , রাতের অন্ধকারে আলোর ব্যবস্থা নেই , মসলধারে বৃষ্টি ও বিজলী , উঁচু জায়গার সন্ধান জানা নেই ।তখন কেমন হত আমাদের অবস্থা । আল্লাহ চাইলে এমন করতে পারতেন কিন্তু করেন নাই । আল্লাহ মহান ,আল্লাহ দয়ালু , আল্লাহ রহমান , আল্লাহ রাহীম , আল্লাহ কতই না ভাল বাসেন আমাদেরকে ।এতটুকু করে আমাদের ঈমান পরীক্ষা করলেন,ঘর -বাড়ী , শিক্ষা-প্রতিষ্ঠান ও উপসনালয়ের ক্ষয় ক্ষতি করে আমাদের ধৈর্য্যের পরীক্ষা করলেন ।সরকারী বেসরকারী সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষের ঘর বাড়ী বাবত কিছু সাহায্য পাওয়া যাচ্ছে ও সরকারী প্রতিষ্ঠানগুলো খুলে পাঠদান দেওয়া হচ্ছে ।সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে কওমী মাদ্রাসা , মাদ্রাসা খুলা হয়েছে কিন্তু অনেক আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার কারনে পাঠদান দিতে সমস্যা হচ্ছে ।অনেক গুলোর মধ্যে একটি হল ছাওতুল হেরা ইসলামিয়া মাদ্রাসা , শান্তিগনজ বাজার , ই/পি মোল্লাপাড়া , সদর , সুনামগনজ । মাদ্রাসার কয়েক টি রুমে ছিল গলা পানি আর কয়েকটি তে ছিল কমর পানি । অনেক কিতাবাদি ,তিন জন শিক্ষকের বিছানাপত্র , খাট (চৌকি), আলমারি , কিতাবাদি রাখার সেলফ , ছাত্রদের/ শিক্ষকদের কিছু কাপড়- ছোপড় ,ব্লাকবোর্ড , বসার ছাঁটাই ,শিক্ষকদের কিতাবাদি সহ প্রায় ২০০০০০/দুই লক্ষ টাকার সরঞ্জাম নষ্ট হয়েছে ।এলাকা টি বন্যা কবলিত থাকায় এলাকার মানুষের ম্যধ্যমে এই ক্ষতিপুরণ কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে না ।তাই দেশে ও প্রবাসে যারা সচ্চল আছেন তারা এই প্রতিষ্ঠান টির পাশে দাঁড়ান । সুরা মুনাফিকিনে আল্লাহ বলেন —
وَاَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰكُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِىَ
اَحَدَكُمُ الۡمَوۡتُ فَيَقُوۡلَ رَبِّ لَوۡلَاۤ اَخَّرۡتَنِىۡۤ اِلٰٓى اَجَلٍ قَرِيۡبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنۡ مِّنَ الصّٰلِحِيۡنَ
সরল অনুবাদ হল -
আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম।
আল্লাহ আমাদের সতর্ক করে দিচ্ছেন,মনে করে দিচ্ছেন ,যেন আমরা মৃত্যেুর আগেই আমাদের কাছে যতটুকু আছে তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে যেতে পারি , কেননা এমন এক দিন আসবে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না ।সেই দিন লোকেরা বললে আল্লাহ একটিবারের জন্য দুনিয়াতে আবার দেন যা আছে আমাদের কাছে সবই দান করে দিব ,তখন আর কোন কাজে আসবে না দুনিয়াতে আসার সুযোগ থাকবে না ।যেমনিভাবে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর একটি শব্দ ও সংশোধন করার সুযোগ নেই ।তাই আসুন জীবন থাকতে নিজের হাতে উপার্জিত অর্থকে পরকালের জন্য সঞ্চয় করি ।নিশ্চিত মৃত্যুর পরে এটা কাজে লাগবে ।এলাকা ও এলাকার বাহিরে দেশে ও দেশের বাহিরে যাদের দৃষ্টিগোচরে পৌছবে সবাই শরীক থাকবেন । প্রবাসে যারা কমপক্ষে ৫০০/ টাকা দেশে যারা কমপক্ষে ১০০/টাকা দিয়ে শরীক থাকবেন । টাকা দেওয়ার সুবিধার্থে মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা নাঈম আহমদ সাবের বিকাশ নাম্বারটি দেওয়া হল । বিকাশ 01720891477 আল্লাহ সবার দান কে জান্নাতের বিনিময়ে কবুল করুক ।আমীন । প্রতিষ্টানের স্বার্থে পোষ্টটি শিয়ার চাই ।

21/11/2018

Today taka rate £1— 110.50

Jannah travel ltd
24/06/2017

Jannah travel ltd

In jannah travel
16/04/2017

In jannah travel

11/06/2016

গত রমজানে এক সাথে কয়দিন ইফতার করলাম . এবার একসাথে ইফতারের সুযোগ নেই.সত্যেই মিস করছি ।

Address

London
E11DT

Telephone

+442076507906

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannah Travel & Money Transfer limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share