VAT & Tax Mentor BD

VAT & Tax Mentor BD We believe in providing the possible best services in an efficient and effective manner.

    #2024-2025
16/02/2025



#2024-2025

The National Board of Revenue (NBR) has extended the deadline for submitting income tax returns for individual taxpayers...
30/01/2025

The National Board of Revenue (NBR) has extended the deadline for submitting income tax returns for individual taxpayers in Bangladesh to January 31, 2025. This extension applies to all individual taxpayers, excluding companies, and allows for both online and offline submissions without any penalties.
EN.PROTHOMALO.COM

For corporate taxpayers, the deadline has been extended to February 15, 2025.
EN.PROTHOMALO.COM

These extensions were granted following requests from various quarters and taxpayers.
EN.PROTHOMALO.COM

To avoid any penalties, ensure that you submit your tax returns by the new deadlines. For more information or assistance, you can visit the official NBR website or contact their helpline

আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর,  ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
17/11/2024

আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

22/10/2024
21/10/2024

আপনার যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন বিভিন্ন কাজের জন্য বা শখের বশে! ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক সময়মত রিটার্ন জমা দিন।

বিঃদ্রঃ আগামী ৩০ নভেম্বর ২০২৪ Income Tax রিটার্ন সাবমিট এর শেষ সময়। এই সময়ের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন, অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।

সম্মানিত করদাতা,
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।

চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (from 01-07-2023 to 30-06-2024);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Fixture, Furniture, Equipment & Machinarie etc.);

বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর স্বপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

বি:দ্র: সকল স্টেটমেন্ট/প্রত্যয়নপত্রের সময়কাল হবে ০১/০৭/২০২৩ থেকে ৩০/০৬/২০২৪ইং পর্যন্ত।

অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি-র ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
32.আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে; (গত বছর আমরা কাজ করে থাকলে আমাদের কাছে রিটার্নের কপি আছে)

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্কেল অফিসগুলো ব্যাক্তি করদাতার ফাইল অডিটের জন্য বাছাই ও বোর্ডে প্রেরণ থেকে বিরত থাকতে...
10/09/2024

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্কেল অফিসগুলো ব্যাক্তি করদাতার ফাইল অডিটের জন্য বাছাই ও বোর্ডে প্রেরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
08/09/2024

৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

দেশের শিল্প-বাণিজ্য গতিশীল করতে বিলাসজাতীয় ও বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্য ছাড়া সব ধরনের আমদানিতে এলসি মার্জিন ত...
07/09/2024

দেশের শিল্প-বাণিজ্য গতিশীল করতে বিলাসজাতীয় ও বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্য ছাড়া সব ধরনের আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যবসায়ীরা সকল ধরনের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল– ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোনও ধরণের নগদ মার্জিন ছাড়া আমদানি করতে পারবে।

বৈদেশিক মুদ্রার বিনিময় হার, আগস্ট/২০২৪ #ডলার_রেট
31/07/2024

বৈদেশিক মুদ্রার বিনিময় হার, আগস্ট/২০২৪

#ডলার_রেট

Address

Sector-10, R-12, H-76 Uttara
Uttara

Telephone

01727292368

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT & Tax Mentor BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share