Income Tax Mentor

Income Tax Mentor Income Tax Consultation service

 #আয়কর রিটার্ন জমা দিতে চান ?নিচের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন https://forms.gle/AHNjkePgpkTULEUK9  ...
26/05/2026

#আয়কর রিটার্ন জমা দিতে চান ?
নিচের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন https://forms.gle/AHNjkePgpkTULEUK9

25/05/2026
12/05/2026

২০২৬ সাল থেকে কোন করদাতা তার ব্যাংক একাউন্টের তথ্য গোপন রাখতে পারবেন না। অটোমেটিক সকল তথ্য চলে আসবে।

01/05/2026

১. আয়কর (Income Tax)
আপনি আয় করলে সেই আয়ের উপর যে কর দেন।
👉 যেমন চাকরি, ব্যবসা, ভাড়া, পেশা থেকে আয় হলে আয়কর লাগতে পারে।

২. ভ্যাট (VAT)
কোনো পণ্য বা সেবা কিনলে দামের সাথে যে কর যুক্ত থাকে।
👉 যেমন রেস্টুরেন্টে খাওয়া, মোবাইল বিল, কাপড় কেনা।

৩. উৎসে কর (Tax Deducted at Source)
টাকা পাওয়ার আগেই কিছু কর কেটে রাখা হয়।
👉 যেমন ব্যাংকের মুনাফা, ঠিকাদারি বিল, চাকরির বেতন থেকে আগেই কেটে নেয়।

৪. কাস্টমস ডিউটি (Customs Duty)
বিদেশ থেকে পণ্য আমদানি করলে সীমান্তে যে কর দিতে হয়।
👉 যেমন বিদেশি গাড়ি, মোবাইল, প্রসাধনী আনলে।

৫. এক্সাইস ডিউটি (Excise Duty)
নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার উপর বিশেষ কর।
👉 যেমন ব্যাংক হিসাবের নির্দিষ্ট ব্যালেন্সে, বিলাসপণ্যে বা বিশেষ খাতে।

৬. সারচার্জ (Surcharge)
মূল করের উপর অতিরিক্ত কর।
👉 যেমন বেশি আয় বা সম্পদ থাকলে আয়করের সাথে বাড়তি সারচার্জ দিতে হতে পারে।

৭. AIT (Advance Income Tax)
আগাম আয়কর। পরে মূল আয়করের সাথে সমন্বয় হয়।
👉 যেমন গাড়ি রেজিস্ট্রেশন, আমদানি, ব্যবসায় কিছু ক্ষেত্রে আগে কর দিতে হয়।

৮. রোড ট্যাক্স
রাস্তা ব্যবহার ও গাড়ি চালানোর জন্য গাড়ির উপর দেওয়া কর/ফি।
👉 সাধারণত গাড়ির ফিটনেস বা নবায়নের সময় লাগে।

৯. টোল (Toll)
নির্দিষ্ট রাস্তা, সেতু, টানেল ব্যবহার করলে যে টাকা দিতে হয়।
👉 যেমন পদ্মা সেতু পার হতে টোল।

১০. স্ট্যাম্প ফি
আইনি কাগজপত্র, চুক্তিপত্র, দলিল ইত্যাদিতে সরকারকে দেওয়া ফি।
👉 যেমন এফিডেভিট, চুক্তিনামা, দলিল।

১১. রেজিস্ট্রেশন ফি
কোনো সম্পদ, গাড়ি, ব্যবসা বা দলিল সরকারি রেকর্ডে নিবন্ধন করতে যে ফি লাগে।
👉 যেমন জমি রেজিস্ট্রি, গাড়ি রেজিস্ট্রেশন।

১২. সম্পূরক শুল্ক (Supplementary Duty)
কিছু পণ্যে অতিরিক্ত কর।
👉 যেমন সিগারেট, কোমল পানীয়, বিলাসপণ্য।

১৩. হোল্ডিং ট্যাক্স / পৌরকর
বাড়ি বা দোকানের উপর স্থানীয় কর।
👉 যেমন পৌরসভা এলাকায় বাড়ির মালিককে বছরে কর দিতে হয়।

১৪. ভূমি উন্নয়ন কর (খাজনা)
জমির উপর বার্ষিক কর।
👉 যেমন কৃষি জমি বা অন্যান্য জমির খাজনা।

বাস্তব সত্য কথা:
আপনি যদি আয় না-ও করেন, তবুও বাজারে কিছু কিনলেই ভ্যাট দেন। মোবাইল ব্যবহার করলে কর দেন। রাস্তা পার হলে টোল দেন। অর্থাৎ প্রায় সবাই কোনো না কোনোভাবে সরকারকে টাকা দেয়।
#আয়কর

করযোগ্য আয় এবং ই-টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও যারা বিনা কারণে ই রিটার্ন সাবমিট করেননি তাদের জন্য দুঃসংবাদ আসতে চলেছে 🥺
28/04/2026

করযোগ্য আয় এবং ই-টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও যারা বিনা কারণে ই রিটার্ন সাবমিট করেননি তাদের জন্য দুঃসংবাদ আসতে চলেছে 🥺

01/04/2026

এনবিআরের পরিকল্পনা:
সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, আগে দিলে কর ছাড়, দেরিতে দিলে জরিমানা!

20/03/2026

আপনাদের মধ্যে যারা আগামী ৩১ মার্চের মধ্যেও অনলাইন আয়কর রিটার্ন দিতে সক্ষম হবেন না, তাদের জন্য আরও ৯০ দিন অর্থাৎ তিন মাস জরিমানামুক্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ই রিটার্ন ওয়েবসাইটে Time Extension নামে নতুন একটি মেনু সংযোজিত হয়েছে। এখন থেকে আপনি চাইলে ঘরে বসে উক্ত মেনুর মাধ্যমে নির্ধারিত সময় আয়কর রিটার্ন না দিতে পারার যথাযথ কারণ লিখে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। উপ-করকমিশনার আপনার আবেদন মঞ্জুর করলে আপনি জরিমানা ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দিতে পারবেন।

মনে রাখবেন, অনলাইনে এই আবেদন আপনি একবারই করতে পারবেন এবং অবশ্যই আবেদনটি ৩১ মার্চের মধ্যে করতে হবে। তাই যখনই আবেদন করবেন, তিন মাস চেয়েই আবেদন করা শ্রেয়।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#আয়কর #রিটার্ন

28/05/2025

ছাগলের চামড়া ছাড়ানোর সহজ পদ্ধতি শিখে রাখুন।

https://youtu.be/s9I6JMXERvI #দাবানল  #ইসরাইল
02/05/2025

https://youtu.be/s9I6JMXERvI
#দাবানল #ইসরাইল

Recent Prairie fire in Israel update news and videos. Get latest update of deadly fire in Jerusalem Israel. Subscribe our Channel for more videos. Follow our...

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Mentor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax Mentor:

Share

Category