25/04/2023
যার জন্ম না হলে আধুনিক করটিয়ার জন্ম হতো না,
মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা বাংলার দ্বিতীয় মহসীন🔥 ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ) মিয়া🖤
আজ ১২ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, ২৫ এপ্রিল ২০২৩ ইং খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার।
আটিয়ার চাঁদ বিশিষ্ট দানবীর, প্রজাহিতৈষী জমিদার, বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্রিটিশ বিরোধী আন্দলনের অন্যতম কারা নির্যাতিত সর্বাধিনায়ক,
বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী(চাঁদ মিয়া) সাহেবের ৮৭ তম মৃত্যু বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
তুমি আছো নিরবে, নিভৃতে
আটিয়ার চাঁদ হয়ে,
তোমার অপার দান ও কর্মেতে
আটিয়ার তৃণলতা ঘাস মাটিতে...........
।
ওয়াজেদ আলী খান পন্নী
-------------------------------
ওয়াজেদ আলী খান পন্নী ( চাঁদ) মিয়া ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ।
ইতিহাস
-----------
ওয়াজেদ আলী খান পন্নী ছিলেন করটিয়ার জমিদারদের মধ্যে সবচেয়ে প্রজাহিতৈষী। তিনি ১৯২১ সালে জমিদার তথা ময়মনসিংহ জেলা কংগ্রেস ও খেলাফত কমিটির সভাপতি, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সহ-সভাপতি এবং নিখিল ভারত কংগ্রেসের নির্বাহী পরিষদ সদস্য হওয়া সত্ত্বেও ব্রিটিশ বিরোধী আযাদী আন্দোলন করে কারাবরণ করেন । ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অনমনীয় মনোভাব ও দৃঢ়তার জন্য ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত তাঁর তৈলচিত্রের
নিচে লেখা রয়েছে- “One who dified the British.”
জন্ম
------
ওয়াজেদ আলী খান পন্নী করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারে ১৪ নভেম্বর ১৮৭১ সালে জন্মগ্রহণ করেন।
কার্যাবলী
------------
চাঁদ মিয়া প্রতিষ্ঠিত পিতামহের (দাদার)নামে করটিয়ার স্থাপিত ‘সা’দত কলেজ’(১৯২৬) টাঙ্গাইল তথা বৃহত্তর ময়মনসিংহে শিক্ষা বিস্তারে গর্বোন্নত শিরে দাঁড়িয়ে আছে। করটিয়ায় ইতিহাস খ্যাত মুসলিম এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত হয় (১৯১০)। তার উদ্যোগে করটিয়ায় সারা বাংলার মুসলিম শিক্ষা সম্মেলন হয় এবং স্ত্রীর নামে রোকেয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন (১৯২৬)। চাঁদ মিয়া পিতার প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ ইংরেজি শিক্ষার বিদ্যালয়ে উন্নীত করে
‘হাফেজ মাহমুদ আলী ইনস্টিটিউশন’ নামকরণ করেন
(১৯০১)। এছাড়া তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, পত্র-পত্রিকা, বই পুস্তক প্রকাশনায় অর্থ দান করেছেন।
উল্লেখ্য
---------
দানের ক্ষেত্রে মৌঃওয়াজেদ আলী খান পন্নী অদ্বিতীয় ছিলেন। এজন্যই তাকে ‘দানবীর’, ‘দ্বিতীয় মহসিন বলা হয়ে থাকে। কবি গোলাম মোস্তফা তাকে এই নামে ভূষিত করেন ।
আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমিন।