03/07/2022
আলহামদুলিল্লাহ! আল্লাহ'র অশেষ মেহেরবানীতে বন্যা ক্ষতিগ্রস্থ কিছু পরিবারের মধ্যে দুই পর্বের খাদ্য সামগ্রী বিতরন অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ! আমরা সর্বমোট ৫০০ ফ্যামেলী'র মধ্যে খাবার বিতরণ করতে সক্ষম হয়েছি। খাদ্যসাগ্রমী ছাড়াও ক্ষেত্রে বিশেষে আমরা আর্থিক ভাবে কিছু ফ্যামেলীকে সাহায্য করেছি। আমরা যেসব এলাকার খাদ্য সামগ্রী বিরতন করেছি, তা হলোঃ
১ম পর্ব- সুনামগঞ্জ, তাহিরপুরঃ
- লামাকাটা
- ভৈরব বাড়ি
- রঙ্গা ছড়া
- সোনাপুর
- সশান হাওয়ার
- সুনামগঞ্জ সিটি
ছাতকঃ
- সুঁড়ি গাও, জাউয়া বাজার
২য় পর্ব - গোলাপগঞ্জঃ
- কান্দিগাও
- মজিদপুর
- আমুড়া ইউনিয়ন
মৌলভীবাজারঃ
- মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ২০ পরিবার।
আমাদের প্যাকেজে ছিলো -
-চাল- ৫ কেজি
-আলু - ৩ কেজি
-ডাল- ১ কেজি
-তেল- ১ লিটার
-পেয়াজ- ১ কেজি
-লবন- ১ কেজি
-খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট , সাথে স্যলাইন ও অল্প কিছু মেডিসিন।
যারা আমাদের এই খাদ্য সামগ্রী বিতরনে আর্থিক ও শ্রম দিয়ে সাহায্য করেছেন, আমরা আপনাদের প্রতি কৃত্তজ্ঞ। মহান আল্লাহ তা আলা যেন আপনাদের এই দান ও আমাদের উদ্যোগকে কবুল করে নেন।