Inathgonj Bazar

Inathgonj Bazar You can check in to this place for better visibility!

হটলাইনে এসএমএস করলেই বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছেন নবীগঞ্জের ইউএনওচক্ষু লজ্জার কারণে ত্রাণ নিতে আসতে পারছেন না অনেক মধ্যবিত...
24/04/2020

হটলাইনে এসএমএস করলেই বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছেন নবীগঞ্জের ইউএনও

চক্ষু লজ্জার কারণে ত্রাণ নিতে আসতে পারছেন না অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন।

এসএমএস করলেই সেই সব অভাবী মানুষের বাড়িতে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। ত্রাণ সহায়তা পেতে হবিগঞ্জ জেলা প্রশাসকের হটলাইনে এসএমএস পাঠিয়ে দিলেই তাৎক্ষণিক বাসায় পৌঁছে যায় খাদ্য সহায়তা। হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলামের নির্দেশনায় ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার প্রায় ১ হাজারেরও বেশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে।

এ কার্যক্রম অব্যাহত হয়েছে। এছাড়াও করোনার এই মহাদুর্যোগে দিন রাত মানুষের পাশে থেকে পুরো উপজেলায় সাড়া জাগিয়ে তুলছেন এই কর্মকর্তা। সামাজিক দূরত্ব নিশ্চিত করকে প্রতিদিনই ছুটে চলেছেন উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে।

জানা যায়, দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় নিমজ্জিত পরিবারকে সহায়তা করতে হটলাইন সেবা চালু করেন হবিগঞ্জ জেলা প্রশাসক। হটলাইনে এসএমএস পাঠালে, জেলা প্রশাসনের হটলাইন থেকে নবীগঞ্জ উপজেলার আবেদনগুলো ফরওয়ার্ড করে পাঠিয়ে দেন নবীগঞ্জের ইউএনওর কাছে। ইউএনও বিশ্বজিত কুমার পাল আবেদনগুলো যাচাই বাচাই করে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে একটি স্বেচ্ছাসেবী বিশেষ টিমের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেন আবেদনকারীর বাড়িতে।

জানা গেছে, ‘স্যার আমরা খুব কষ্টে আছি, খাবার পাচ্ছি না, আমার পরিবারের জন্য কিছু একটা করেন,’ তবে আমার বিষয়টি কাউকে জানিয়ে লজ্জায় ফেলবেন না’, ‘শিশু সন্তান নিয়ে আমরা না খেয়ে আছি, আমাদের কিছু সাহায্য করলে ভালো হয়।’ এরকম নানা এসএমএস আসছে হবিগঞ্জ জেলা প্রশাসনের হটলাইনে এবং উপজেলার নবীগঞ্জের ইউএনও’র মোবাইল ফোনে।

প্রশাসনের ব্যতিক্রমী এই উদ্যোগ অব্যাহত থাকায় সর্বমহলে ব্যাপক প্রশংসিতও হচ্ছেন। নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের এক গৃহবধূ বলেন, এতদিন কেউ তাদের খোঁজ নেননি। প্রশাসনের খাদ্যদ্রব্য পেয়ে তিনি খুবই খুশি। একই কথা বলেন, জনৈকা শেগুন বেগম। তিনি বলেন, স্বামী দিনমজুর। কয়েকদিন কাজ নেই। প্রায় অনাহারে দিন কাটছিল। পরিচিত একজনের মাধ্যমে ম্যাসেজ পাঠান। এরপর রাতে খাদ্য সামগ্রী পেয়েছেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হচ্ছে। কেউ অনাহারে থাকবে না। মধ্যম শ্রেণির পরিবারের যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে পারবেন না বা যারা চাইতে পারেন না তারাও হটলাইন নম্বর চালুর পর অনেকে সাহায্যের জন্য এসএমএম পাঠান, আমরা যাচাই-বাছাই করে খাদ্য সামগ্রী পৌছে দেই।

ত্রাণের জন্য যেভাবে এসএমএস পাঠাবেন::
এসএমএস করার সময় অবশ্যই নিচে উল্লিখিত তথ্যগুলো প্রদান করবেন।
১. নাম
২. মোবাইল নাম্বার
৩. উপজেলা উল্লেখ করে পূর্ণাঙ্গ ঠিকানা
৪. জাতীয় পরিচয়পত্র নম্বর
৫. পেশা
৬. কোন সরকারি সহায়তা ইতোমধ্যে পেয়েছেন কি না।
এসব তথ্য দিয়ে নিচের যে কোন নম্বরে এসএমএস পাঠাতে পারেন।:
01766119600, 01779976706, 01721047467, 01716402148।
এই নম্বরগুলোতে হবিগঞ্জ জেলার বাসিন্দা ছাড়া অন্য জেলার কেউ টেক্সট পাঠাবেন না।

Courtesy: online Kazirganj Bazar

কোয়ারেন্টিনে বাসের ২৪ যাত্রীলকডাউনের মধ্যেই পটুয়াখালী থেকে ৩৯ জন যাত্রী নিয়ে সিলেট আসল অগ্রদূত বাস। এই বাসের মধ্যে হবিগঞ...
24/04/2020

কোয়ারেন্টিনে বাসের ২৪ যাত্রী

লকডাউনের মধ্যেই পটুয়াখালী থেকে ৩৯ জন যাত্রী নিয়ে সিলেট আসল অগ্রদূত বাস। এই বাসের মধ্যে হবিগঞ্জ জেলার ২৪ জন যাত্রীর মধ্যে নবীগঞ্জের ১৫ জন যাত্রী। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে চলছে সর্বত্র তুমুল আলোচনা সমালোচনা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে আগেই। লকডাউন অবস্থায় সিলেটে প্রবেশ এবং সিলেট থেকে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে। এ ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে বাস চলাচলও বন্ধ আছে। এই অবস্থায় প্রায় ৩৯ জন যাত্রী নিয়ে পটুয়াখালী জেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি অগ্রদূত বাস গতকাল রাতে সিলেট এসেছে।
লকডাউন থাকা অবস্থায় যাত্রী নিয়ে বাস আসার নেপথ্যের ঘটনায় বৃহস্পতিবার রাত্রে যাত্রীসহ অগ্রদূত পরিবহনের একটি বাস শেরপুর চেকপোস্টে আসে। চেকপোস্টে আসার পর তারা দায়িত্বরত অফিসারের নিকট একটি প্রত্যয়ন পত্র প্রদর্শন করে। প্রত্যয়ন পত্র দেখা যায় যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত 'বাসে থাকা যাত্রীদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক' হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় তাদেরকে ধান কাটার জন্য সিলেটে প্রেরণ করা হয়। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লিখিত ডকুমেন্ট থাকায় এবং যেহেতু বাসটি পটুয়াখালী থেকে আসার পথে কোথাও বাধা না দিয়ে সিলেট যাওয়ার অনুমতি দেয়।

পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন এলাকায় বাধা প্রাপ্ত হলে বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মো. রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেলের নেতৃত্বে ওসমানীনগর থানা পুলিশ তৎপর হয়ে বাসসহ ২৭ জনকে আটক করে। যার মধ্যে তিনজন কানাইঘাট থানার বাসিন্দা হওয়ায় কানাইঘাট থানার মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য কানাইঘাট প্রেরণ করা হয় এবং বাকি ২৪ জনকে বাসসহ নবীগঞ্জ প্রেরণ করা হয় যাদের সংশ্লিষ্ট থানা পুলিশ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করবে।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, আটককৃত ২৪ জন যাত্রীর মধ্যে নবীগঞ্জের ১৫ জন যাত্রী এবং বাকিরা অন্যান্য উপজেলার। আর পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে তারা ধান কাটতে এলাকায় ফিরেছেন এবং পাটুয়াখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন তারা। তিনি আরো বলেন, পটুয়াখালী থেকে আসা নবীগঞ্জের যাত্রীদেরকে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ জনকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Courtesy: Online Kazirganj Bazar

16/06/2018

Eid Mubarak to all Inathgonji people 😀

05/04/2018

ইনাতগঞ্জ বাজার পরিচালনা পরিষদের নির্বাচন শুরু হবে শীঘ্রই। প্রার্থী মনোনয়ন চলছে। আশা করি প্রতিবারের মত এবারও আমরা সৎ এবং যোগ্য একজন প্রার্থীকে আমাদের বাজার পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দেখতে পাব :)

12/08/2015

Hello there,
Inathgoinji peeps, how's going your days?

06/07/2015

Guys! Hows going your EID business in Inathgonj Bazar?

Address

Inathgonj, Nobigonj, Habigonj
Sylhet
3374

Telephone

+8801723000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inathgonj Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share