Faculty of Agricultural Economics ,Sylhet Agricultural University

Faculty of Agricultural Economics ,Sylhet Agricultural  University Its a faculty of Sylhet Agricultural University.It started its glorious journey on 3rd March 2010.This page is run by the students of this faculty.

Departments:

Dept. of Agricultural Economics & Policy
Dept. of Agricultural Marketing & Business Management
Dept. of Agricultural & Rural Development
Dept. of Agricultural Statistics
Dept. of Agricultural Finance & Banking

"বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্রসমিতি" এর উদ্যোগে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাথে বাংলাদেশ কৃষি অর্থন...
17/01/2018

"বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্রসমিতি" এর উদ্যোগে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাথে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির "কার্যনির্বাহী" কমিটির ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক,অালোচনা এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত!!! বিসিএস কৃষি বিপনন ( টেকনিক্যাল) ক্যাডারে "কৃষি অর্থনীতি" বিষয় অন্তর্ভুক্তি, "কৃষি এবং টেকনিক্যাল বহির্ভূত" বিষয়সমূহ অপসারণে তারা অামাদের সাথে একমত পোষণ করেছেন এবং অামাদের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।☺

শেকৃবিতে" কৃষি অর্থনীতি" বিষয়ে "স্নাতকোত্তর " কোর্সে ভর্তির সুযোগ চালু হয়েছে!☺                                          ...
10/01/2018

শেকৃবিতে" কৃষি অর্থনীতি" বিষয়ে "স্নাতকোত্তর " কোর্সে ভর্তির সুযোগ চালু হয়েছে!☺ কৃতজ্ঞতায়- মুহিব হাসান, কৃষি অর্থনীতি- ২য় ব্যাচ,সিকৃবি।

20/11/2017

সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদীয় ছাত্রসমিতির ঙ্গাতার্থে বলছি যে,বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র অান্দোলনকে অারও বেগবান এবং কার্যকর করার জন্য সিকৃবি ইউনিটকে ভূমিকা রাখতে হবে।বাকৃবির পর সিকৃবি থেকে ডেলিগেশন টিম ঢাকায় পাঠানো সময়ের প্রয়োজনে ফরযে অাইন হয়ে দাঁড়িয়েছে।ডেলিগেশন টিমের মাধ্যমে অামাদের নৈতিক দাবীসমূহ পূরণের জন্য পিএসসি,কৃষি মন্ত্রণালয় এবং কৃষিবিদ ইন্সটিটিউশন কর্তৃপক্ষের সাথে সরাসরি সাক্ষাৎ, অালোচনা এবং চাপ অব্যাহত রাখতে হবে।নয়ত অামাদের মত কৃষি অর্থনীতিবিদরা সারাজীবন পিছিয়ে থাকবে, অবহেলা এবং বঞ্চনার শিকার হবে। তাই সিকৃবিতে ডেলিগেশন টিম গঠন এবং গঠিত টিমকে ঢাকায় পাঠানোর দায়িত্ব অনুষদের ছাত্রসমিতিকে নেয়ার জন্য অাহবান জানাচ্ছি। অাহবানে- কাজী মুহিব হাসান, বিএসসি( অনার্স)এজি.ইকন.(সিকৃবি); এমএইপি( বিকেএমএই); প্রফেশনাল এমবিএ,বিইউপি( অধ্যয়নরত),মিরপুর সেনানিবাস,ঢাকা।

01/11/2017

কৃষি অর্থনীতি অনুষদের ছাত্রসমাজের বিশেষ দৃষ্টি অাকর্ষণ করছি।কৃষি অর্থনীতিবিদদের জন্য "কৃষি বিপনন " ক্যাডার সার্ভিস চালু এবং শিক্ষা(অর্থনীতি) ক্যাডারে কৃষি অর্থনীতি বিষয় অন্তর্ভুক্তির নৈতিক অধিকার এবং দাবীতে বাকৃবিতে যে সামাজিক অান্দোলন গড়ে উঠেছে সিকৃবি ইউনিটের উচিত তার সাথে একাত্মতা ঘোষণা করা।তাছাড়া বাকৃবির ন্যায় সিকৃবির প্রয়োজন ঢাকায় ডেলিগেশন টিম প্রেরণ করা।অনুষদীয় ছাত্রসমিতির নেতৃত্বে পুনরায় কর্মসূচী শুরু করা প্রয়োজন।তাছাড়া স্নাতক পর্যায়ে ইন্টার্নশীপ চালু এবং অনুষদের উদ্যোগে প্রতি বছর ক্যারিয়ার ফেয়ার এর ব্যবস্থা করা এখন সময়ের দাবী। অন্যথায় কৃষি অর্থনীতিবিদদের ভবিষ্যৎ অন্ধকার এবং বিভীষিকাময়।তাই এসব বিষয়ে সচেতন হয়ে দাবী অাদায়ে অনড় কর্মসূচী গ্রহণের জন্য অনুষদের ছাত্রসসমাজের প্রতি অাহবান রইল। লেখক-কাজী মুহিব হাসান,বিএসসি (স্নাতক) কৃষি অর্থনীতি(১ম বিভাগ),সিকৃবি; এমএইপি (সার্টিফিকেট),বিকেএমইএ; প্রফেশনাল এমবিএ(৫ম ট্রাইমিস্টার অধ্যয়নরত),বিইউপি,মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।

15/09/2017

Welcome to Bangladesh University of Professionals (BUP)

DETAILS of :

* Online Application Submission Deadline: 12.10.2017

* Publication of Eligible Candidates: 17.10.2017

* Admit Cards can be viewed and printed: 20.10.2017 onwards

* Written Tests will be held: 27.10.2017 (10.00am- 11.00am)

1. Written Exam:
1.1 Exam type: MCQ
1.2 Total marks: 80
1.3 Negative marking: 0.25
1.4 Time: 1 hour

2. Sample Syllabus:
2.1 English Language & Communication (24 Marks)
(a)Sentence correction.
(b) Reading comprehension.
(c) Synonyms and antonyms.
(d) Appropriate word pairing/analogy.

2.2 Mathematics: (40 Marks)
(a) Operation with integers and decimals.
(b) Operation with fractions.
(c) Calculation of percent’s.
(d) Average, weighted average.
(e) Signed numbers.
(f) Linear equation.
(g) Exponents.
(h) Quadratic equations.
(i) Literal expressions.
(j) Roots and radicals
( k) Profit & Loss
( l) Age
(m) Ratio
(n ) Factoring and algebraic fractions.
(0) Inequalities.
(p) Areas of different shapes.
(q) Perimeters.
(r) Volumes.
(s) Angles, triangles.
(t) Parallel lines.
(w) Polygons.
(x) Coordinate geometry
(y )Critical Reasoning & data sufficiency (For better preparation)

2.3 General Knowledge: (16 Marks)
(a) General History, liberation war and Culture of Bangladesh.
(b) Current Affairs
I. Sports
II. International Relations
III. Economics

3. :
Written Test (MCQ): 50%
Viva: 25%
SSC: 07%
HSC: 08%
Bachelor: 10%

4.1 :
(4.1.A) Eligibility: Details on Picture or website.

(4.1.B) Total Course Fee: apprx BDT 100K

(4.1.C)*** Class: Sun-Thu, usually 2 classes/day, Between 8.30am - 5.15pm

(4.1.D)*** Degree of Class & Assignment Pressure:

(4.1.E) Dress Code: Must be a formal looks (T-shirt or jeans doesn't allow)

(4.1.F) Course Duration: 2 Years (04 Semesters)

(4.1.G) Intake: Once in a year

***NB: Take a full clear concept on 4.1.C & 4.1.D

5. :
*** One of the most beautiful and neat campus in Bangladesh
*** Transportation facilities
*** AC Class Room with Projector, Sony HDTV & Hi-fi sound system
*** MUCH MORE HIGH FACILITIES THAN ANY OTHER PUBLIC OR PRIVATE UNIVERSITY IN BANGLADESH

6. :
6.1 Contact:
Admission Help Line: 09666 790 790
From 0900 hours to 1700 hours (Everyday)
Or,
MBA - Regular: 01769021730

6.2 Address:
Bangladesh University of Professionals
Mirpur Cantonment, Mirpur 12, Dhaka- 1216

6.3 Website: https://bup.edu.bd/(collected)

13/09/2017

t

27/05/2017

কেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে দেবী থেমিসের মূর্তি অপসারণ জরুরী ছিল..? চলুন জেনে নেই।
ইউরেনাস ছিল প্রাচীন গ্রীকদের আকাশ দেবতা... আর গাইয়া ছিল মাদার আর্থ অর্থাৎ পৃথিবী দেবী।
ইউরেনাস ও গাইয়া- এই দুইজন হল গ্রীকদের সর্বপ্রথম দেব ও দেবী... এদের থেকে পরবর্তী দ্বিতীয় যে জেনারেশন দেব-দেবী তৈরি হয়, তাদেরকে বলা হয় টাইটান।
দেবী থেমিস ছিল টাইটান জেনারেশনের দেবী... আইনের দেবী... এক হাতে দাঁড়িপাল্লা, আরেক হাতে তরবারি... থেমিস অর্থই হল "ঐশ্বরিক আইন"... এই থেমিসের পূজা করত প্রাচীন গ্রীকরা, তার ঐশ্বরিক আইনের প্রতি অগাধ বিশ্বাস ছিল।
তৃতীয় জেনারেশনের দেব-দেবীরা হল অলিম্পিয়ানস। তারা ছিল বারজন। গ্রীকদের সবচেয়ে শক্তিশালী দেবতা জিউস ছিল এই বারো অলিম্পিয়ানদের একজন... অলিম্পিয়ানরা পরে টাইটানদের সাথে যুদ্ধ করে ক্ষমতা কেড়ে নেয়।
রোমানদের প্যাগান ধর্মের সাথে গ্রীকদের ধর্মের কিছু মিলও ছিল... যেমন- রোমানদের প্রেমের দেবী ভেনাস যা, গ্রীকদের প্রেমের দেবী আফ্রোদিতিও তা...
প্যাগান বিশ্বাস ছিল মূলত প্রকৃতি পুজার উপর, যেখানে গ্রীক বিশ্বাস ছিল দেব দেবীর উপর। সময়ের প্রেক্ষিতে প্যাগান ধর্ম যেমন হারিয়ে যায়, প্রাচীন গ্রীক ধর্মও হারিয়ে যায়।
কিন্তু নিও-প্যাগানিজম নামে আবার প্যাগান বিশ্বাসের উত্থান হয়... বর্তমান ফ্রি মেসনদের কাব্বালা ধর্মের মূল ভিত্তিই এই প্যাগানিজম।
ঠিক তেমনি, প্রাচীন গ্রীক ধর্ম এখনো কিছু লোক পালন করে, প্রাচীন সেসব গ্রীক দেব-দেবীর পূজা করে... এদেরকে বলা হয় হেলেনিয়ন... এদের ধর্মের নাম হেলেনিজম... এসব হেলেনিয়নদের নিজস্ব মন্দির আছে, সেখানে এখনো তারা জিউস, এপোলো, পসেইডন, থেমিস ইত্যাদি দেব দেবীর মূর্তি বানিয়ে পূজা করে।
সুপ্রিম কোর্টে দেবী থেমিসের মুর্তি স্থাপন করা হয়েছিল, যাকে বামপন্থীরা ভাস্কর্য নাম দিয়ে শুদ্ধ করার চেষ্টা করেছিল। তাদের যুক্তি ছিল, থেমিস যেহেতু আইনের দেবী, তাই সুপ্রিম কোর্টের সামনে তার মূর্তি রাখা যেতেই পারে।
দেবী সরস্বতী হল হিন্দু ধর্ম বিশ্বাসে বিদ্যার দেবী... এখন যদি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিদ্যার দেবী বুঝাতে সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করা হয়, তাহলে ব্যপারটা কেমন হবে?
কিংবা "শান্তি ও সংঘর্ষ" বিভাগের সামনে শান্তির প্রতীক হিসেবে বুদ্ধের মুর্তি স্থাপন করা হলে কেমন দেখাবে?
সরস্বতী যেমন হিন্দু ধর্মের, বুদ্ধ যেমন বৌদ্ধ ধর্মের ঠিক তেমনি থেমিস হল প্রাচীন গ্রীক ধর্মের বিশ্বাস অনুযায়ী একজন দেবী। দেবী তো দেবীই... নিজ নিজ ধর্মের সব দেব দেবীই নিজেদের কাছে সর্বশ্রেষ্ঠ।
সে হিসেবে সুপ্রিম কোর্টের সামনে দেবী থেমিসের মুর্তি স্থাপন করা মোটেও উচিত হয় নি... তাও শাড়ি পরিয়ে দেবীকে বিকৃত করে!!! এটা এক প্রকার ধর্মের অবমাননা, হোক না সেটা প্রাচীন গ্রীক ধর্ম বা হেলেনিজম ধর্ম বা যে কোন ধর্ম।
তাছাড়া দেবী থেমিস ছিল ঐশ্বরিক আইনের দেবী... মানব রচিত আইনের দেবী নয়। থেমিসের দেবীকে প্রকাশ্যে স্থাপন করা মানেই ছিল প্রাচীন গ্রীক ধর্ম বিশ্বাসকে প্রত্যক্ষভাবে স্বীকৃতি দেওয়া...
তাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে একটি বিশেষ ধর্মের মূর্তি অপসারনে প্রতিবাদ তো দুরের কথা, বরং মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি সকল ধর্মের অনুসারীদের উল্টা খুশিই হওয়া উচিত...
এদেশে হেলেনিজম ধর্মের অনুসারী কেউ আছে কি না সেটা জানিনা.. তবে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে সুপ্রিম কোর্টের প্রাঙ্গনকে তিনি সাম্প্রদায়িকতা (হেলেনিজম ধর্ম) থেকে মুক্ত করেছেন... এজন্য তিনি অন্তর থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য।
অনেকে কান্না করছে, তাহলে মূূর্তির কি হবে এখন?
মূর্তিটিকে গ্রীসে পাঠিয়ে দেওয়া যেতে পারে এখন, বাংলাদেশের পক্ষ থেকে উপহার হিসেবে... ফ্রান্স যেমন স্ট্যাচু অভ লিবার্টী আমেরিকাকে দিয়েছিল... এই সুযোগে মূর্তিরও একটা গতি হবে, গ্রীসের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কও বাড়বে (যদি না শাড়ি পরে দেওয়া জগা খিচুরিমার্কা থেমিসকে দেখে তাদের রাগ না হয়)...সংগৃহীত।

28/04/2017

সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে বর্তমানে দেশের ৪টি সরকারী এবং ১টি বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিষয়ে পাঠদান করা হয়।তথাপি এখন পর্যন্ত কৃষি বিপনন ক্যাডার সার্ভিস চালুর পরিকল্পনা কিংবা বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।তাই সামনের দিনগুলোতে কৃষি অর্থনীতিবিদদের কপালে ঘোর অন্ধকার দেখা যাচ্ছে।চাকুরীর বাজারে অাগামী দিনগুলোতে অামাদের অারও কঠিন প্রতিযোগিতা এবং পরিস্থিতির সম্মুখীন হতে হবে।তাই সময় থাকতে থাকতে অনুষদীয় কর্তৃপক্ষ,ছাত্রসমিতি এবং সকল শিক্ষার্থীদেরকে উদ্যমী,কর্মঠ এবং অান্তরিকভাবে কাজ করার জন্য দৃষ্টি অাকর্ষণ করছি।তারই প্রেক্ষাপটে কৃষি বিপনন ক্যাডার সার্ভিস যে কোন মূল্যে চালু করাই হবে অামাদের প্রধান এবং একমাত্র হাতিয়ার।এই বিষয়ে বাংলাদেশের বিখ্যাত কৃষি অর্থনীতিবিদরা যেমন: ড. জাহাঙ্গীর অালম স্যার,ড. সাত্তার মন্ডল স্যার এবং ড. শামসুল অালম স্যার অামাদের কৃষি অর্থনীতিবিদ পরিবারের প্রতিনিধি হিসেবে সরকারকে সচেতন করে তুলতে পারেন।তাই উনাদের সাথে নিয়মিত যোগাযোগ,অালোচনা এবং কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রসমিতির অারও বেশী অান্তরিক হওয়া প্রয়োজন।যেহেতু অামাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং কৃষি বিপনন ক্যাডার চালু ব্যতীত অামাদের ক্যারিয়ারের জন্য অার কোন বিকল্প ব্যবস্থা নেই তাই সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদ এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতিকে নিয়ে এই দাবি বাস্তবায়নের জন্য সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদ কার্যকরী ভূমিকা রাখবে বলে অাশা করি। লেখক- মুহিব হাসান,অনুষদের প্রাক্তন ছাত্র, ২য় ব্যাচ।

06/03/2017

Dear potential Agricultural Economists, what are you doing to extend the job facilities of yours? As you are more energetic and prospective, we have a great hope to you all. You have recognized posts at Department of Agricultural Marketing (DAM), but unfortunately there is no visible circular since 34th BCS. I think, you should take initiative to have the technical cadre circular as well as to extend the number of posts at DAM in the upcoming BCS circular. As far I know, your faculty has started a project with DAM which can help you a lot. You can contact with BAU, BSMRAU, SAU to make the initiative or movement strong. Of course I will help as much as possible. You have to start the movement and continue the movement until the goal is achieved. I wish your successful movement. < Writer-Golam Kausar Kanchan,Faculty,Exim Bank Agricultural University,Chapai Nawabganj.

08/01/2017

সিকৃবির কৃষি অর্থনীতি অনুষদের দৃষ্টি অাকর্ষণ করছি।বাংলাদেশে বর্তমানে ৪টি সরকারী এবং একটি বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিষয় পাঠদান করা হচ্ছে।এছাড়া অাশা করা যায় যে কোন এক সময়ে হাবি প্রবিতে কৃষি ও কৃষি ব্যবসা বিভাগকে কৃষি অর্থনীতি বিভাগে পরিবর্তিত করা হবে।তাই বলা যায় বাংলাদেশে কৃষি অর্থনীতির একটি সুবিশাল জোট গড়ে উঠেছে।তাই অামি অাশা করি এই বিশাল জোট এবং কৃষি অর্থনীতিবিদ সমিতি সম্মিলিতভাবে কাজ করলে এবং পদক্ষেপ নিলে কৃষি বিপনন ক্যাডার সার্ভিস চালু করা সম্ভব।সবচেয়ে অাশার কথা হল অামাদের জন্য কৃষি,মৎস্য অধিদপ্তরের মত কৃষি বিপনন অধিদপ্তর রয়েছে যা শুূধু মাত্র জেলা পর্যায়ে সীমাবদ্ধ। তাই দেশের কৃষির স্বার্থে একে উপজেলা পর্যন্ত বিস্তৃত করে এর অধীনে উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা পদ সৃষ্টি করে কৃষি বিপনন কারিগরি ক্যাডারের অধীনে কৃষি অর্থনীতিবিদদের নিয়োগ দেয়া যাবে।তখন কৃষি বিপনন ব্যবস্থার অামূল পরিবর্তন হবে।তাই এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ নেয়ার জন্য অনুষদের ছাত্র সমিতি এবং শ্রদ্ধেয় শিক্ষকগণ একসাথে কাজ করবেন বলে অাশা করি। লেখক- কাজী মুহিব হাসান,অনুষদের প্রাক্তন ছাত্র (২য় ব্যাচ)।

23/12/2016

লেখক #সাজিয়া #কৃষি_অর্থনীতি_ও
_গ্রামীণ সমাজবিঙ্গান অনুষদ,বাকৃবি। #
অনেকদিন ধরে লিখব লিখব করেও লিখা হচ্ছিল না। অনেক কথা জমে আছে, এতকিছু লেখার সময় হয় না, সবার পড়ার সময় ও নাই, লিখে কোন লাভ হবে কিনা তাও জানিনা। এই গ্রুপ এ গণ্যমান্য শিক্ষকগণ , ভালো ভালো প্রতিষ্ঠানে কর্মরত বড় ভাই, আপু, ছোট ভাই, আপু সবাই আছেন। কষ্ট করে পড়ুন এবং সমাধান দিন। কোন ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
২০১৩ সালে আমার অনার্স কমপ্লিট হয়। আমাদের ব্যাচ থেকে অনেকেই লেকচারার হিসেবে এই বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে। খুব ই সৌভাগ্যের কথা, মেধার মূল্যায়ন সব জায়গায় আছে। আমাদের ব্যাচ এ ৭৫ জন স্টুডেন্ট, প্রথম ৭/৮ জনের সবারই কোন না কোন ভার্সিটিতে লেকচারার পদে হয়ে গেছে অথবা যাবে। এখন তাকাই আমার মত মধ্যম মানের স্টুডেন্ট দের দিকে। হাতে গোনা ২/৩ জন চাকরি করছে, সেটাও সাব্জেক্ট এর গুণে না, নিজ গুণে।
সুন্দর একটা ফ্যাকাল্টি, সবার ভালবাসার জায়গা। কিন্তু পাস করার পর নানা অপঘাতে ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। আমরা পাস করার পর ৩ বছর পার হল, কষ্টের কথা হলো, এখনও একটা চাকরী যোগাড় করতে পারলাম না। আমরা হতভাগা, চোখের সামনে বন্ধুদের ট্যাকনিক্যাল ক্যাডার এ জয়েন করতে দেখছি , BADC, BARI, BRRI, BINA etc রিসার্চ সেন্টারে জয়েন করতে দেখছি, কিন্তু টেকনিক্যাল সাব্জেক্ট হওয়া সত্ত্বেও আমাদের কোন পোস্ট নাই!
আমার রেজাল্ট খারাপ, ৭৫ জনের সবাই তো আর ৭% এ থাকতে পারবে না এটাই স্বাভাবিক। সবাই ভাবতেই পারেন, রেজাল্ট খারাপ, আমারি দোষ। হ্যাঁ, স্বীকার করে নিচ্ছি। কিন্তু তারমানে কি খারাপ রেজাল্টধারীদের জন্য এই ফ্যাকাল্টিতে কোন ভবিষ্যত নাই? মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আমরা যারা পাস করেছি, আমাদের নিয়ে কেউ ভাবেনা, অন্যান্য ফ্যাকাল্টিতে এই রেজাল্ট নিয়েই বিসিএস ক্যাডার, সায়েন্টিফিক অফিসার হচ্ছে। পাস করার পর BARI তে একটা পদ আর BRRI তে একটা পদের সারকুলার ছাড়া অন্য কোন রিসার্চ সেন্টারে Agricultural Economics এর জন্য কোন সারকুলার চোখে পড়েনি। আর সেগুলোতে হওয়ার জন্য মেধার পাশাপাশি আরও অনেক কিছুই লাগে আমরা জানি। যাদের সুপারভাইসর স্যার এর প্রজেক্ট আছে, উচ্চ জায়গায় চেনাজানা আছে, আর রেজাল্ট আছে, ওরা হয়ত নিজের কিছু একটা গতি করতে পারে। আর বাকিরা ?? আমি ব্যাক্তিগতভাবে কিছু সমস্যার কথা তুলে ধরছি। ভাল রেজাল্টধারীদের পাশাপাশি আমরাও এই অনুষদের ছাত্র, আমাদের দিকে একটু তাকান।
১) বিসিএস এ টেকনিক্যাল পোস্ট নাই, পুরানো কথা। একজন এগ্রিকালচারাল অফিসার বলেছিলেন সরকার উপজেলা পর্যায়ে Agricultural Economist দের ভূমিকার ব্যাপারে সন্দিহান, আদৌ আমাদের কোন প্রয়োজনীয়তা আছে কিনা তা তারা দেখছেন। সম্ভবত সরকারের চোখে উপজেলায় আমাদের প্রয়োজনীয়তা নেই grin emoticon । তাহলে এই অনুষদ থেকে পাস করে আমরা সরকারিভাবে মাঠ পর্যায়ে ফার্মারদের সাহায্য করতে পারছি না। তাহলে আমরা পাস করে করব টা কি??
২) ব্যাংক - সরকারি, বেসরকারি। সরকারি ব্যাংক এ সবাই এপ্লাই করতে পারে, এগ্রিকালচার, DVM, পালি,আরবি সব সাব্জেক্ট এর স্টুডেন্টরাই পারে। তাই সাবজেক্ট এর কারনে বিশেষ কোন সুবিধা আমরা পাচ্ছিনা। বরং টেকনিক্যাল সাব্জেক্ট এ পড়েও কেন ব্যাংক এ যাচ্ছি ভাইভা বোর্ড এ উত্তর দিতে হয়, অনেক সময় ফেরত আসতে হয়। আর বেসরকারি ব্যাংক এর কথা কি বলব, তারা short list করে রেজাল্ট দেখে, সাবজেক্ট দেখে নয়। তাই economics এর স্টুডেন্ট হয়েও ডাক পাইনা, Agricullture এর student রা পায় কারন তাদের সিজিপিএ ভালো।
৩) BARI,BRRI, BADC, BINA, BFRI, BLRI কোথাও আমাদের সার্কুলার নাই grin emoticon অন্যরা প্রতিবছর ২০-৩০ টা পোস্ট এর সার্কুলার পায়। আমরা পাই তিনবছরে ২টা পোস্ট এর। আসলে কি আমরা এতটাই অপ্রয়োজনীয়? তাহলে এই ফ্যাকাল্টির মানে কি??
৪) সম্প্রতি পিএসসি তে আমার একটি ভাইভা দেওয়ার সৌভাগ্য হয়। ৪ বছরে ইকনোমিক্সের যা পড়ি নাই, মোটামুটি অনেক কিছুই পড়েছিলাম। কিন্তু ভাইভা তে উনারা ইকনোমিক্স থেকে কোন প্রশ্ন করেননি , সব এগ্রিকালচার থেকে frown emoticon । বোর্ড এ স্যার জিজ্ঞেস করলেন ৩৬ বিসিএস এ 1st চয়েস কি, ট্যাক্স বলাতে অবাক হলেন, টেকনিক্যাল কেন দিলাম না শুধোলেন। এ ঘটনা ৩৫ বিসিএস এ ভাইভা দিয়েছে আমাদের ফ্যাকাল্টির কয়েকজনের মুখ থেকেও শুনলাম। এগ্রি ভার্সিটি মানেই কি শুধু এগ্রিকালচার? তাহলে আমরা তাদের টেকনিক্যাল পোস্ট এ এপ্লাই করতে পারিনা কেন?
৫) ৩৫ বিসিএস এ এই অনুষদ থেকে আমার যে বন্ধুরা ভাইভা দিয়েছে তারা কেউ ক্যাডার হতে পারেনি, সব নন ক্যাডার! যে দু একজন পায় তারাও ff কোটার জন্যে। (সংগৃহীত)

22/09/2016

শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা নেয়ার নির্দেশ
nahidco September 22, 2016 শিক্ষার খবর Comments
Loading...
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাওয়া গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনাপত্রে বলা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এর শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে কোনো পুলিশ ভেরিফিকেশন অথবা গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য যাচাই করা হয় না। ফলে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা অপরাধীরা নিয়োগের সুযোগ পায়। তাই এখন থেকে শিক্ষক-কর্মকর্তা নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। অন্যদিকে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার কথাও রয়েছে ওই নির্দেশনায়।

Address

Tilagar Eco Park Road, Tilagar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Agricultural Economics ,Sylhet Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share