23/06/2022
আজ আমরা বন্ধুত্বের হাত "পরিবার বালাগঞ্জ বন্যাকবলিত ১০০০ মানুষের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম❤️।
যতটা ভেবেছিলাম তার থেকে অনেক খারাপ অবস্থা রাস্তার। রাস্তা সম্পূর্ণ পানির নিচে,, তার মধ্যে ৭কি.মি. পুরো রাস্তায় পানি।
কয়েকটা জায়গায় কোমর পানি। রাস্তা খারাপ হওয়ায় পানির নিচে দেখা না যাওয়ায় পিক-আপের কিছুটা ক্ষতি হয়েছে।
আর পিক-আপ আটকে গিয়েছিল।। গ্রামের মানুষের সাহায্য ও সহযোগিতায় আমরা পিক-আপ গর্ত থেকে তুলতে পেরেছিলাম। খাবার দিয়ে আসার সময় তো গর্ত আছে,তা আমাদের জানা ছিলো,,তাই সবাই কিছু রাস্তা হেটে এসেছি।।। যে জায়গায় যাওয়ার সময় কোমর পর্যন্ত পানি ছিল এইসব জায়গায় আসার সময় বুক পযর্ন্ত পানি ছিল।।ক্রমশ পানি বেড়েই চলেছে,,, আর পানির বেগ ও অতিরিক্ত বেড়ে যায়।।
আমাদের এক ছোট ভাই কে পানির বেগে টেনে নিয়ে গিয়েছিলো,, আমি তাকে বাঁচাতে গিয়ে আমিও অপ্রস্তুত মুহুর্তের সম্মুখিন হই।।পানির স্রোত এতো বেশি যে,,কোনো রকম আমি আমি শক্ত করে তাকে টান দিয়ে আনলাম,, না হয় অনেক খারাপ কিছু হতে পারতো ভাগ্য ভালো আমরা সবাই ভালোয় ভালোয় নিজের জীবন নিয়ে অবশেষে সিলেট আসতে পেরেছি।।।
আপনারা যারাই বালাগঞ্জ যেতে চাচ্ছেন পিক-আপ নিবেন না,, বড় ট্রাক নিয়ে যাবেন। আর সব থেকে ভালো হবে, তাজপুর থেকে নৌকা ভাড়া করে যেতে পারলে।।।আমরা নৌকা একেবারে বালাগঞ্জ গিয়ে পেয়েছিলাম।।।। এই দিকের মানুষ এাণ পাচ্ছে না রাস্তা খারাপের জন্য।।।।
আমি আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।।