02/02/2023
ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ?
আপনি কি ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আপনি সাঠিক জায়গায় এসেছেন। এখানে এই ব্যাংকে একাউন্ট খুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমাদের এখানে যে সকল একাউন্ট করা হয়?
১. কারেন্ট একাউন্ট বা চলিত একাউন্ট
২. সঞ্চয়ী একাউন্ট বা সেভিংস একাউন্ট
৩.ডিপিএস একাউন্ট
4. ফিক্স ডিপোজিট
১। কারেন্ট একাউন্ট বা চলিত একাউন্টঃ বলতে বুঝায় সব সময়ের জন্য একটিভ একাউন্ট। যে একাউন্টের মাধ্যমে আপনি দিনে যতবার ইচ্ছা টাকা লেনদেন করতে পারবেন। টাকা জমা রাখা কিংবা টাকা তুলা সহজ। কোন জামেল পোহাতে হবে না আপনাকে। এধরনের একাউন্ট সাধারণত ব্যবসার জন্য বেশি উপযোগী। এ ক্ষেত্রে ব্যাংক আপনাকে কোন ইন্টারেস্ট প্রদান করবে না। বরং ব্যাংক আপনার কাছ থেকে বছরে কিছু টাকা সার্ভিস চার্জ কেটে নেবে।
২। সঞ্চয়ী একাউন্ট বা সেভিংস একাউন্টঃ নাম শুনেই বুঝতে পারছেন। যাদের খুব বেশি লেনদেনে প্রয়োজন হয় না। এধরণের একাউন্ট তাদের জন্য উপযোগী। একাউন্ট থেকে আপনি সাপ্তাহে দুই থেকে তিন বার টাকা তুলতে বা জমা রাখতে পারবেন। ব্যাংক কন্ডিশন অনুযায়ী ব্যাংক আপনাকে নির্দিষ্ট হারে ইন্টারেস্ট প্রদান করবে।
৩।ডিপিএস একাউন্টঃ ভবিষ্যতের জন্য টাকা জমাতে চাইল এ একাউন্ট আপনার জন্য উপযোগী।মাসিক, বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবেন। ব্যাংক আপনাকে নির্ধারিত হারে সুধ প্রদান করবে। তবে আপনাকে অবশ্যই চুক্তিবধ্য থাকতে হবে, যে নির্দিষ্ট মেয়াদের পূর্বে যদি টাকা উঠান তাহলে আপনি কোন প্রকার সুধ পাবেন না।
৪। ফিক্স ডিপোজিটঃ এফডিআর বলতে বুঝায়,নির্দিষ্ট সময় জন্য নির্ধারিত পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংক আপনাকে উক্ত টাকার উপর নির্দিষ্ট পরিমাণ হারে সুধ দিবে, হতে পারে সেটা মাসিক, বাৎসরিক, বা অর্ধ বাৎসরিক।
কারেন্ট একাউন্ট বা চলিত একাউন্ট খোলার নিয়ম?
১.আপনার ছবি সম্বলিত পরিচয় পত্র। যেমন: ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট।
2. 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার।
3. ট্রেড লাইসেন্স
4.নমিনির NID কপি ও 1 কপি ছবি।
5.এড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিলের কপি।
6.সর্বোনিন্ম 1000 টাকা ডিপোজিট করতে হবে।
সেভিংস একাউন্ট একাউন্ট খুলতে যা যা লাগবে?
১.আপনার ছবি সম্বলিত পরিচয় পত্র। যেমন: ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট।
2. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার।
৩.নমিনির NID কপি ও 1 কপি ছবি।
৪.এড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিলের কপি।
৫.সর্বোনিন্ম 500 টাকা ডিপোজিট করতে হবে।