08/08/2026
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং এজেন্টদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ সাতক্ষীরা জেলার Pizza Milan, Satkhira-এ Agent Engagement Meeting অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সম্মানিত Branch Manager Dhiraj Mohon Roy, TM Md.Abdul Mannan , Agent Banking Department এর Regional Coordinator জনাব মোঃ মোবারক হোসেন, Team Lead জনাব মুনজুর রশিদ, ARO আক্তার হামিদ খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার এজেন্টদের সাম্প্রতিক ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয় এবং উন্নয়নের সুযোগ রয়েছে এমন ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সর্বোপরি যশোর রিজিয়ন এর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ব্র্যাক ব্যাংক নওয়াবেঁকী এজেন্ট ব্যাংকিং আউটলেট কে "পারফরমেন্স এওয়ার্ড ২০২৬" দিয়ে সম্মানিত করা হয়।
উপস্থিত সকল এজেন্ট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমরা বিশ্বাস করি, এ ধরনের নিয়মিত Agent Engagement Meeting এজেন্টদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং সাতক্ষীরা জেলার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।