23/02/2019
#মানুষ_মানুষের_জন্য।
আমরা প্রথম যখন ক্যান্সার আক্রান্ত সাহেব আলীর জন্য রাজার বাজার পুনর্মিলনী অনুষ্ঠানে ক্যাম্পেইন করে হাত পেতে অর্থ সাহায্য তুলে ছিলাম তখন সদা হাস্যোজ্জ্বল অনিক আমাদের সাথে থেকে সারারাত কষ্ট করে কাজ করেছিলেন।
বলছিলাম হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের ২৫/২৬ বছর বয়সী টগবগে তরুণ আশরাফুজ্জামান অনিকের কথা যিনি আজ অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছেন।
সংসারের একমাত্র উপার্জনকারী বাবা কেরামত আলী বিগত ১৭ বছর যাবৎ অসুস্থতার দরুণ অনিক কে ই পরিবারের হাল ধরতে হয়। পরিবারের বড় ছেলে অনিক ছোট ভাইদের লেখাপড়ার পাশাপাশি পরিবারের আনুসঙ্গিক খরচ মিটাতে বছর খানেক চাকুরী করেন।কিন্তু বিধি বৈমুখ অনিক হঠাৎ করে অসুস্থ হয়ে যান হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়ে। আর্থিক অসচ্ছলতার কারনে সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন নি, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের খাওয়ানো পড়ানোর তাগিদে আবারও ছোটখাটো ব্যাবসা করেন অনিক। সঠিক সময়ে চিকিৎসার অভাবে ধীরে ধীরে লিভার ড্যামেজ হয়ে লিভার সিরোসিসে রূপ নেয় অনিকের অসুখ। আর চলতে পারছিলেন না অনিক তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় অনিক কে, কিন্তু বাংলাদেশের চিকিৎসক বলেছেন এমন দুরারোগ্য ব্যাধি বাংলাদেশে চিকিৎসা সম্ভব নয় তাই বাধ্য হয়ে ইন্ডিয়াতে তার চিকিৎসা শুরু হয়, চিকিৎসারত ডাক্তার বলেছেন এমতাবস্থায় তার লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া বাচানো সম্ভব হবে না। লিভার ট্রান্সপ্লান্ট করতে প্রায় চল্লিশ লক্ষ্য লক্ষ টাকার প্রয়োজন যা অনিকের পক্ষে আদৌ সম্ভব নয়।
আসুন আমরা আমাদের ভাই বন্ধু বা একটা অসহায় মানুষ হিসেবে বিবেচনা করে এড়িয়ে না গিয়ে সকলেই তার পাশে এগিয়ে আসি।
Pubali Bank account :
Arif Asrafuzzaman Anik
Account Number : 2722101062720
Gazipur Branch
Anik:01711429297
Emad:01719501229
bkash agent number : 0 17 5426 8687
যারা সরাসরি পাঠাতে আগ্রহী নন —Please Contract
Shofiqul Alam Bhuyan
Cell: 01847195964 .
#কপি #পোষ্ট