Mind over Money

Mind over Money Expert on Credit card and Loan processing, both personal and business. Contact directly with bank.

কাজের জন্য সহযোগী প্রয়োজনআমাদের কিছু শাড়ির কাজে দক্ষ সহযোগী/ফ্যাক্টরি খোঁজা হচ্ছে।কাজের ধরণ:শাড়ির বিভিন্ন অংশে আলাদা কাপ...
29/04/2026

কাজের জন্য সহযোগী প্রয়োজন
আমাদের কিছু শাড়ির কাজে দক্ষ সহযোগী/ফ্যাক্টরি খোঁজা হচ্ছে।
কাজের ধরণ:
শাড়ির বিভিন্ন অংশে আলাদা কাপড় ও ডিজাইন সুন্দরভাবে সংযোজন ও ফিনিশিং করা
শাড়ির মাপ:
১২–১৪ হাত
প্রয়োজনীয়তা:
নিজস্ব মেশিনে কাজ করতে সক্ষম (ইন্ডিভিজুয়াল বা ফ্যাক্টরি উভয়ই)
লোকেশন প্রাধান্য:
বনশ্রী, আফতাবনগর, খিলগাঁও অথবা আশেপাশের এলাকা
অতিরিক্ত অনুরোধ:
প্রতি শাড়ি (১২–১৪ হাত) অনুযায়ী কাজের সম্ভাব্য খরচ উল্লেখ করে জানালে সুবিধা হবে
ট্রায়াল রান:
প্রথম ধাপে ১০টি শাড়ির কাজ দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে
যোগাযোগের সময় অনুগ্রহ করে:
ঠিকানা ও লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন—প্রয়োজনে সরাসরি গিয়ে আলোচনা করা হবে
লক্ষ্য:
নিয়মিত কাজের সুযোগ, যুক্তিসঙ্গত খরচে মানসম্মত কাজ সম্পন্ন করা
আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন, সাথে নমুনা কাজের ছবি, আনুমানিক খরচ ও লোকেশন শেয়ার করুন।

আপনার ট্রেজারী বন্ড জামানত রেখে ব্যাংক থেকে লোন নেবেন যেভাবেবাংলাদেশ ব্যাংক সরকারি বন্ড জামানত রেখে ঋণ প্রদানের বিষয়ে নত...
18/03/2026

আপনার ট্রেজারী বন্ড জামানত রেখে ব্যাংক থেকে লোন নেবেন যেভাবে
বাংলাদেশ ব্যাংক সরকারি বন্ড জামানত রেখে ঋণ প্রদানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। ১১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত এক সার্কুলারে জানানো হয়— 🔹 ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ দিতে পারবে ব্যাংক। 🔹 বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ঋণ দেওয়া যাবে। অর্থাৎ, ফেস ভ্যালু ১০০,০০০ টাকা হলে আপনি লোন পাবেন সর্বোচ্চ ৭৫ হাজার টাকা। 🔹 সুদসহ মোট ঋণ কখনোই বন্ডের মূল মূল্য অতিক্রম করতে পারবে না. ৭৫ হাজার টাকার ঋণ সুদাসলে কখনোই ১ লাখ টাকার বেশি হতে পারবেনা। যদি সুদাসলে বেশি হয়ে যায় তাহলে ব্যাংক ব্যবস্থা নেবে বা লিয়েন রাখা বন্ড বিক্রি করে অর্থোদ্ধার করবে। 🔹 ঋণের মেয়াদ বন্ডের মেয়াদের বেশি হতে পারবে না। প্রতিটি বন্ডের যে ম্যাচুরিটি ডেট, লোনের মেয়াদ তার চাইতে কম হবে। 🔹 বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ঋণ দেওয়া যাবে না। আপনি বন্ড জামানত রেখে সেই টাকা দিয়ে পুনরায় নতুন বন্ড কিনতে পারবেন না। সাধারণত, ব্যাংকের কোন স্থায়ী সঞ্চয় বা এফ ডি আর, ডিপিএস এর বিপরীতে ব্যাংক চলমান ঋণ বা সিসি লোন দিয়ে থাকে। তাই অনুমান করা যায় যে, ট্রেজারী বন্ডের বিপরীতে দেয়া ঋণ ও সিসি প্রকৃতিরই হবে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোন বাণিজ্যিক ব্যাংক এর পক্ষ থেকে ঘোষণা আসেনি। কোন ব্যাংক লোন দিচ্ছেঃ বাংলাদেশ ব্যাংক এর সার্কুলারের মাধ্যমে এই লোনের পথ সুগম হলেও কোন ব্যাংক এখনো এই প্রোডাক্ট ঘোষণা করেনি। ব্যাংকে প্রোডাক্ট ডিজাইন ও লঞ্চ সম্পন্ন হলে তা আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।

এখন থেকে আপনার এমটিবি ক্রেডিট কার্ডের ডলার পার্টের বিল বাংলা টাকাতেই টাকার লেনদেনের সাথেই স্টেটমেন্ট জেনারেট হয়ে আসবে। এ...
22/12/2025

এখন থেকে আপনার এমটিবি ক্রেডিট কার্ডের ডলার পার্টের বিল বাংলা টাকাতেই টাকার লেনদেনের সাথেই স্টেটমেন্ট জেনারেট হয়ে আসবে। এ বিষয়ে আপনার মতামত কী?

21/12/2025

বিগত আওয়ামী লীগ আমলে দেখেছি, কিছু দুষ্ট ব্যাংক কীভাবে ততোধিক দুষ্ট কাস্টমারদের লোন দিত।
কাস্টমার সেই বছর লোনের টাকা খরচ করতো। পরের বছর যখন ফেরত দিতে পারতো না, তখন কী হতো?
ব্যাংক পুরোনো লোনটা “খারাপ” বলে ঘোষণা না করে,
লোনের এমাউন্ট ডাবল করে নতুন লোন দিত,
আর সেই নতুন লোন দিয়েই পুরোনো লোন এডজাস্ট করে ফেলত।
সেন্ট্রাল ব্যাংকের নিয়মে এটা ঠিক না।
কিন্তু বাস্তবে-এভাবেই চলেছে।
এই জায়গায় এসে আমরা ভাবি,
“এ রকম চালাকি আর কোথায় আছে?”
আছে।
আর সেটা এক কাঠি সরেস।
আমেরিকার সরকারের কথাই ধরুন।
আমেরিকার হাতে ঠিক আপনার পকেটে থাকা credit card-এর মতো একটা জিনিস আছে—
নাম Debt Ceiling।
এই লিমিটের ভেতরে থেকেই তারা সরকার চালায়,
যুদ্ধ করে,
বিশ্বের মোড়লগিরি করে।
সমস্যা একটাই—
বছর শেষে যে পরিমাণ টাকা ফেরত দেয়ার কথা,
সে অনুযায়ী তাদের আয়-রোজগার হয় না।
আমাদের এস আলম সাহেবের লিমিট বাড়াতে
মন্ত্রী-মিনিস্টার ধরা লাগে,
ব্যাংকে এপ্লিকেশন লাগে।
আমেরিকান সরকারের এত ঝামেলা নেই।
ওরা নিজেরাই নিজেদের সংসদে বসে
ক্রেডিট লিমিট বাড়িয়ে নেয়।
কিন্তু সমস্যা হয় তখনই,
যখন এই লিমিট নতুন করে সেট করতে গেলে
বিরোধী দল বাধা দেয়,
সাংবাদিকেরা লেখে,
আর বুদ্ধিজীবীরা “গেল গেল” রব তোলে।
এই ঝামেলা এড়াতেই
ওদের উর্বর মস্তিষ্ক থেকে জন্ম নেয়
এক অসাধারণ ব্যবস্থা-
Debt Ceiling Suspension
ব্যাপারটা এমন-
ধরেন, আপনার credit card issuer ব্যাংক একদিন এসে বললো:
“বাবা, তোর এক লাখ টাকার কার্ড আছে।
টাকা দিতে বলছি, দিচ্ছিস না।
যাহ, এই বছর তোর কার্ডে কোনো লিমিট নেই।
প্রয়োজন মতো খরচ কর।
বছর শেষে যত টাকা পাওনা থাকবো-
সেটাই হবে তোর নতুন লিমিট।”
এই ব্যবস্থার সুবিধা কী?
আমেরিকা কত টাকা নতুন করে ঋণ নিচ্ছে,
তা নিয়ে আর বড় বড় হেডলাইন হয় না।
পেপারের কোনো এক কোণায় ছোট করে লেখা থাকে—
“Debt ceiling temporarily suspended.”
সাপও মরলো,
লাঠিও ভাঙলো না।
বর্তমানে আমেরিকার ডেট সিলিং
৪১.১০ ট্রিলিয়ন ডলার।
তাই আমি ঠিক করেছি,
সামনে যদি কখনো ব্যাংকের এমডি হই-
আমি আমার কাস্টমারদের জন্য
মাঝে মাঝে
Suspension-এর ব্যবস্থা আনবো।
After all,
এভাবেই তো চলছে।

Address

Gulshan, Dhaka
Shahzadpur
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind over Money posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share