30/06/2026
।। ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ম অন্তঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ হতে সমিতির সম্মানিত সদস্যদের জানাই সমবায়ী প্রীতি ও শুভেচ্ছা।
“ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমি” ধরেন্ডা ক্রেডিট কর্তৃক পরিচালিত একটি অত্যন্ত সুপরিচিত ও স্বনামধন্য সহ-শিক্ষা কার্যক্রমভিত্তিক প্রতিষ্ঠান। কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটির বয়স পেড়িয়েছে প্রায় ১৭ বৎসর। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চার এক মহামূল্যবাণ প্লাটফর্ম এ প্রতিষ্ঠান যা মেধা-মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে অনন্য মাইলফলক হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। ধরেন্ডা ক্রেডিটের অর্থায়নে পরিচালিত “ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমি” সমজাতীয় যে কোন প্রতিষ্ঠানের জন্য আজ অনুকরণীয় আদর্শ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ধরেন্ডা ক্রেডিটের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সদস্যদের সামাজিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে অকল্পনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
গত ২৭ জুন ২০২৬ খ্রি, শনিবার, সকাল ৯.০০ টা থেকে দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ১ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর “অন্তঃ প্রতিযোগিতা ২০২৬”। এ প্রতিযোগিতায় একাডেমির শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত ও তবলা বাদন বিভাগে অংশগ্রহণ করে। অফিস সেক্রেটারি এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিসেস গোলাপী বাড়ৈ’র প্রার্থনায় শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমী পরিচালনা পরিষদের আহ্বায়ক ধরেন্ডা ক্রেডিটের সম্মানিত সেক্রেটারি মি. লিন্টাস রক রোজারিও। সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মূলবাণ বক্তব্য রাখেন সমিতির প্রেসিডেন্ট মি. উজ্জ্বল শিমন রোজারিও। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রেখে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার অমল খ্রীষ্টফার ডি’ ক্রুজ। সমিতির সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট মি. রিপ্লী ডেনিস ক্রুশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও এ আয়োজনে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন একাডেমি পরিচালনা পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও সমিতির সম্মানিত ডিরেক্টর মি. নয়ন লেনার্ড ডি’ রোজারিও, মি. দিগন্ত হিউবার্ট কস্তা, মি. লিয়ন মাইকেল রেগো, মি. জনি যোসেফ পালমা, ঋণদান পরিষদ চেয়ারপার্সন মি. নিপু চার্লস কস্তা, পর্যবেক্ষক পরিষদ চেয়ারপার্সন মিসেস কৌশলা পিউরীফিকেশন, সদস্য-সচিব মি. এ্যালেক্স বেনেডিক্ট রোজারিও, সদস্য মি. হিমেল থিওটোনিয়াস রোজারিও, মি. জিতেন রোজারিও ও মি. উদয় যোসেফ রোজারিও, সমিতির সিইও মি. ভিনসেন্ট পিন্টু রোজারিও এবং ধরেন্ডা মিশন তরুণ সংঘের প্রেসিডেন্ট মি. জ্যাকসন কস্তা। একাডেমি পরিচালনা পরিষদের সদস্য-সচিব মি. হিমেল থিওটোনিয়াস রোজারিও’র সঞ্চালনায় উদ্বোধনী এবং সদস্য মি. এ্যালেক্স বেনেডিক্ট রোজারিও’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিতার সার্বিক কর্মসূচি বাস্তবায়নে মূখ্য ভূমিকা রাখেন সমিতির সিনিয়র অফিসার-এইচ.আর মিসেস শিপ্রা ম্যাগডেলিন রোজারিও এবং সহযোগিতা প্রদান করেন জুনিয়র অফিসার মি. উৎসব রোজারিওসহ অন্যান্য স্টাফগণ। দিনব্যাপী প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করেন একাডেমির সম্মানিত শিক্ষকমন্ডলী। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করাসহ সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও বিশেষভাবে উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন হতে এ যাবত বিভিন্ন মেয়াদে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের “জুনিয়র কোর্স সার্টিফিকেট” প্রদান করা হয়।
পরিশেষে, পর্যবেক্ষক পরিষদ চেয়ারপার্সন মিসেস কৌশলা পিউরীফিকেশনের বিশেষ প্রার্থনার মাধ্যমে প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়।
শিক্ষার্থীদের এই সুন্দর পথচলায় পাশে থেকে উৎসাহ প্রদানসহ প্রয়োজনীয় শ্রম দেয়ার জন্য সকল অভিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ধরেন্ডা ক্রেডিটের সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। ভালো কাজের এ পথচলা অব্যাহত থাকুক...! “আমাদের ক্রেডিট আমাদের গর্ব; অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিভাবে হবো সমৃদ্ধ...!”