11/05/2025
একজন নতুন ফ্রীল্যান্সার যে কোর্স শেষ করেছে তার ২৪ ঘণ্টার রুটিন কেমন হওয়া উচিত? ⏰🧾
🏴 এটা কিন্তু লাইফ চেঞ্জিং কন্টেন্ট , ফলো করে যদি সঠিক রেজাল্ট না পান তাহলে আমাকে দায়ী করবেন সম্পূর্ন ☺️
🛑 আমি আপনাকে কিছু ধারনা দিতে পারি এই সম্পর্কে যা আপনি ফলো করলে ইনশাল্লাহ সফল হতে পারবেন কিন্তু আমার টাইমটেবল অনেকের সাথে মিলবে না 😞 আবার অনেকের ভালো না লাগতে পরে তাও চেষ্টা থাকবে আপনাদের জন্যে 🚀 :-
🔥 কোর্স শেষ করবার পর নতুন ফ্রীল্যান্সার হিসেবে আপনার কাজ গুলো নিম্নোক্ত দেওয়া হলো 👇
👉 স্কিল নিয়ে আবার পরিচর্চা করুন, ধরুন আপনি টেকনিকাল এস ই ও তে একটু দূর্বল সেটা নিয়ে একটু রিসোর্স দেখে নিবেন। আপনার স্কিল নিয়ে কে কেমন সার্ভিস দিচ্ছে সেইটা নিয়ে রিসার্চ করুন বিভিন্ন ফেসবুক গ্রুপে।
👉 নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট ক্রিয়েট করবেন যেইটা কে কিনা আপনি পার্সোনাল ব্র্যান্ড এ রূপান্তর করবেন।
👉 মার্কেটপ্লেস এ একাউন্ট ক্রিয়েট করবেন তারপর কাজের সন্ধান এ লেগে যাবেন।
👉 ইংরেজি পরিচর্চা করবেন, কেননা ভালো ইংরেজি ছাড়া ফ্রিল্যান্সিং জগতে বেশিদিন টিকে থাকা টা কষ্টকর হবে।
👉 নিজের একটা নিশ সিলেক্ট করে তার উপর কন্টেন্ট রিসার্চ করুন, ইউটিউব এ যান, গুগল এ যান, রেডিট এ যান, Quora তে যান,লিংকড ইন পোস্ট এই সব গুলো রিসোর্স থেকে আপনি নিশ এর উপর একটা এনালাইসিস করবেন । বিভিন্ন ব্লগ পড়বেন তাহলে একটা বেস্ট আইডিয়া হয়ে যাবে।
👉 আপনি আপনার কম্পিটিটর কে এনালাইসিস করবেন যে তারা সেই নিশ এর উপর কিভাবে সার্ভিস দিচ্ছেন।
👉 লিড জেনারেট করে যাবেন + আউটরীচ করবেন মার্কেটপ্লেস এর বাহিরে।
আসেন এখন রুটিন নিয়ে কিছু কথা বলা যাক :-
🚀 এইখানে আমি একদিনের এবং বাকিদিনের রুটিন ভাগ করে দিয়েছি আপনি যেইভাবে ইচ্ছা করতে পারেন 🫱
🚀 তার আগে বলবো প্রতিদিন নামাজ টা একটু পরে নিবেন কষ্ট করে, কেননা রিযিক এর মালিক আল্লাহ 📿! আল্লাহ না চাইলে কোনদিন ও সফল হতে পারবেন না আপনি। আর ফ্রিল্যান্সিং করতে হলে প্রচুর পজিটিভ ভাইব রাখতে হবে সেইক্ষেত্রে নামাজ পরলে সারাদিন আপনার পজিটিভ ভাইব এ যাবে 🛐
প্রথম দিন 🥇 :-
🕘 সকালের রুটিন 🕘
🚩 সকালে আপনি নিজের স্কিল নিয়ে আরো রিসার্চ করবেন, যে বিষয় দূর্বল সেটা নিয়ে ইউটিউব,গুগল কিংবা রেডিট / কুওরা তে দেখবেন অনেক সলিউশন পাবেন নতুন কিছু জানবেন। লাগলে নতুন একটা রেকর্ড কোর্স কিনে নিবেন যেটার পিছে আলাদা সময় দিতে পারবেন। এরকম স্কিল ডেভেলপেন্ট এর পিছে ১ঘণ্টা সময় দিলেই হবে।
মনে রাখবেন ৩মাসের কোর্স করলেই কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন না 🤷🏼♂️ আপনাকে স্কিল ডেভলপমেন্ট এর পিছে সময় দিতেই হবে!
নাহলে এক্সপার্ট হবেন না আর এক্সপার্ট না হলে কাজ পাবেন না! আর এক্সপার্ট দের কোনদিন কাজের অভাব থাকেনা 💁🏻♂️ এমন এক এক্সপার্ট দেখান যে কাজের শূন্যতায় ভুগছে।
🚩 স্কিল ডেভলপমেন্ট এর পর চাইলে মার্কেটপ্লেস ফাইবার এ আরো এক ঘন্টা সময় দিতে পারেন 😉
গিগ রিসার্চ করবেন 🔍 , ইউটিউব এ দেখবেন ফাইবার এর কিছু টিউটোরিয়াল, রেডিট এ সার্চ করবেন ফাইবার সম্পর্কে কিছু প্রশ্ন। চাইলে আপনার গিগ এর মার্কেটিং ও করতে পারেন সোশ্যাল মিডিয়া তে। চাইলে আরো মার্কেটপ্লেস আছে people per hour, Upwork, Freelancer এসব যায়গায় ও চেষ্টা চালিয়ে যাবেন। প্রতিদিন ১ঘণ্টা করে সময় দিবেন শুধু শেখার পিছনে আর গিগ রিসার্চ এর পিছে।
📍 ২ঘণ্টা চলে গেলো সকালের টাইম টেইবল এ
🕑 দুপুরের রুটিন 🕑
🚩 দুপুরে বেশি কাজ না করলেও হবে, আর দুপুরে কোন ভারী কাজ করতে হবেনা আপনার। শুধু ১ কিংবা আধা ঘণ্টা সময় দিবেন নিশ সিলেক্টেড লিড কালেক্ট করার জন্যে তারপর সেই লিড গুলো এক্সেল শিট এ এড করবেন ডাটা সহ। যতগুলো পারেন করবেন যতক্ষণ ইচ্ছে হয় আপনার।
🕓 বিকেলের রুটিন 🕓
🚩 ইংরেজি পরিচর্চা কোনদিন বাদ রাখা যাবেনা, প্রত্যেকদিন আধা ঘন্টা হলেও এর পিছনে দিবেন। ইউটিউব এ ইংরেজি টিউটোরিয়াল দেখেন, ক্লায়েন্ট কমিউনিকেশন দেখেন। গুগল এ আপনার নিশ এর উপর ইংরেজি ব্লগ গুলো পড়বেন আর না বুঝলে ট্রান্সলেটর ব্যাবহার করবেন। 🚀
🚩 এইটার পর বিনোদন এর জন্যে চাইলে হিন্দি কিংবা বাংলা ওয়েব সিরিজ 💽 গুলো দেখবেন ইংরেজি সাব টাইটেল পড়বেন আর নতুন শব্দ গুলো নোট করবেন। এর পিছে ২ঘণ্টা যেতে পারে কিন্তু এটা আপনি বিনোদন এর সাথেই করতে পারবেন। (লাগলে ডাউনলোড করা দেখায় দিব 😉 আর কিছু সিরিজ ও সাজেস্ট করবো দেখে মজা পাবেন ☺️)
🕘 রাত্রিবেলা রুটিন 🕘
🚩 এখন আপনার যেহেতু রাতের সময় তাহলে আপনার হাতে সময় থাকবে বলে আশা করি আমি 💁🏻♂️ শুরু করে দেন নিশ নিয়ে রিসার্চ , দেখেন বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্ট এবং রিলস, ইউটিউব থেকে রিসোর্স কালেক্ট করেন তারপর একটা কন্টেন্ট রেডি করেন যেইখানে আপনি উল্লেখ্য করবেন যে কিভাবে
"আপনি তার এই নিশ রিলেটেড বিজনেস কে গ্রো করে দিবেন?" 💁🏿♂️
"কেন তার বিজনেস লস এ যাচ্ছে?" 💁🏽♂️
"কেন তার ব্যবসায় অনলাইন সাপোর্ট প্রয়োজন?" 💁🏼♂️
"তার ব্যবসায় কেমন অডিয়েন্স লাগবে?" 💁♂️
"তার ব্যবসার টার্গেটেড কাস্টমার কারা"?💁🏻♂️
তারপর সেগুলো পোস্ট করবেন! আপনার প্রোফাইল এ , বিভিন্ন কমিউনিটি তে। আস্তে আস্তে রিচ আসবে, কখনোই এক রাতে আপনি সাক্সেস্ হতে পারবেন না।
🚩 ফেসবুক,ইনস্টাগ্রাম এবং লিংকড ইন থেকে লিড কালেক্ট করবেন আর এক্সেল শিট এ এড করবেন!
🚩 আর হ্যা রাতে যখন কাজ করতে থাকবেন পাশাপাশি মার্কেটপ্লেস গুলার ট্যাব অন করে রাখবেন 💁🏻♂️ একটু পর পর মার্কেটপ্লেস এ ঢুকবেন আর দেখবেন একটিভিটি।
🚀 এই গেলো প্রথম দিন তারপর আসি বাকি দিনের রুটিন :-
📌 বাকি দিন একটু কম টাস্ক রাখবেন কিন্তু কিছু রেগুলার টাস্ক আছে সেগুলো করার চেষ্টা রাখবেন আর দ্বিতীয় দিন কোন সময়মাফিক কাজ করা লাগবেনা 😉 গতকাল যা করেছেন সেইসব কিছুর ইমপ্যাক্ট দ্বিতীয় দিনে ফেলবেন 👏 :-
🚩স্কিল ডেভলপমেন্ট এর কাজে লেগে যাবেন বিভিন্ন রিসোর্স থেকে, চেষ্টা করুন পরিচিত কারো ওয়েবসাইট/পেইজ এর কাজ করে দিন ফ্রী তে। এতে স্কিল ডেভেলপ হইতে থাকবে আপনার নাহলে কারো সাথে ইন্টার্নশিপ এ যোগ দিন।
🚩 কাল দুপুরে যে লিড গুলো কালেক্ট করেছেন সেই সব গুলো কে আউটরীচ করবেন রিসার্চ করে যেইখানে একটু সময় ব্যয় হবে কারণ আপনি রিসার্চ করে আউট রিচ করবেন।
🚩 এইবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে রিচ আউট করবেন আপনার ক্লায়েন্ট গুলো কে। কয়েকটা মেসেজ টেমপ্লেট বানায় রাখবেন আপনার ক্লায়েন্ট দের জন্যে তাদের উপর রিসার্চ করবেন।
🚩 মার্কেটপ্লেস এ নিয়মিত একটু করে ঢু মারতে ভুলবেন না কাজের ফাকে!
🚩 ইংরেজি চর্চা করার জন্যে ওয়েবসিরিজ বা মুভি দেখবেন ইংলিশ সাবটাইটেল লাগিয়ে। তারপর যখন এডভ্যান্স এ যাবেন চেষ্টা করবেন ইংরেজি ভাষায় সিরিজ দেখতে।
🚩 প্রতিদিন কন্টেন্ট আপলোড করবেন আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে নিশ রিসার্চ করে!
👆 উপরোক্ত বিষয় গুলো অনেক ইম্পর্ট্যান্ট ইফেক্ট ফেলবে আপনার জীবনে। একদিন সম্পূর্ন কাজের উপর।থাকবেন আর তারপর ২/১দিন একটু কম কাজ করবেন তারপর আবার প্রথম দিনের মতো হার্ডওয়ার্ক করবেন ৪বেলা 😉
আশা করি এইভাবে নিয়ম মাফিক যদি চলতে থাকেন তাহলে আপনাকে পিছে ফিরে তাকাতে হবেনা, কেননা এইখানে শুধু ১দিন একটু কষ্ট করবেন বাকি দিন গুলো ওই দিনের ফ্ল তে নিয়ে চলতে থাকবেন। তারপর আবার সেই প্রথম দিনের মতো কাজ করবেন 🚀 এইটা একটা কন্টিনিউ প্রসেস 🚝
🕯️ যারা এই রুটিন ফলো করবেন তারা আমাকে আপডেট দিতে ভুলবেন না ☺️ ধন্যবাদ! আপনাদের জন্যেই এইসব আর এইটা আমার মনগড়া বানানো না এটা আমি নিজের লাইফ এ ইমপ্লিমেন্ট করেছি আর সফল হয়েছি 🚀
📌 নিজের Procastination থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন?
◾রুম সর্বদা পরিষ্কার রাখুন, ঘরে একটা basket কিনেন সেইখানে ময়লা ফেলুন। ঘরের ভিতরে রুম ও বেড ঝাড়ু রাখার অভ্যাস করুন। 🧹
◾নিজের রুটিন একটা বোর্ড অথবা পেপার এ উল্লেখ্য করেন, আর মোবাইল এ সেই অনুযায়ী রিমাইন্ডার দেন।
◾50/- টাকার মিডিয়াম sticky notes এবং ৪৫ টাকার ছোট sticky note গুলো দিয়ে রুম এ চিপকায় রাখেন, নিজের activities উল্লেখ্য করে।
✅মোবাইল নাম্বারঃ 01814-295037