Probashi Kallyan Bank

Probashi Kallyan Bank দেশে ও প্রবাসে আপনারই পাশে।
Always with You, at home and abroad. রাষ্ট্রমালিকানাধীন সরকারি তফসিলি বিশেষায়িত ব্যাংক।
(1)

27/05/2026
প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪২তম সভা আজ ২৪.০৫.২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।...
24/05/2026

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪২তম সভা আজ ২৪.০৫.২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মোখতার আহমেদ।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ ওয়াহিদা বেগম নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় ব্যাংকের নবনিযুক্ত ০৩ জন পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনিযুক্ত পরিচালক মহোদয়ের মধ্যে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোহাম্মদ কুদ্দুস আলী সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব দেবজিৎ সিংহ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব শামসুল আরেফীন।

আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্ন...
21/05/2026

আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে “Implementation of ECL Based Loan Classification & Provisioning under IFRS 9” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২১ মে ২০২৬, রোজ বৃহস্পতিবার, প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মিজ্ ওয়াহিদা বেগম।
উক্ত কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ সালাউদ্দিন তপাদার এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর যুগ্ম পরিচালক জনাব কাজী মাহমুদুর রেজা উল্লিখিত বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (আইসিসি, আইটি ও পরিচালন) জনাব মোহাম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও হিসাব) জনাব মোঃ মাহবুবুল ইউনুসসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল(২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থ...
19/05/2026

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল(২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে *আজ ১৯ মে ২০২৬, মঙ্গলবার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাদারীপুরে "ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচির আওতায় প্রবাসে গমনেচ্ছু নানা পেশাজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়*। উক্ত কর্মশালা ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিজ ওয়াহিদা বেগম।কর্মশালায় উপস্থিত ছিলেন মাদারীপুর বিএমইটি'র সহকারী পরিচালক জনাব মো: আব্দুল জলিল, জনাব গাজী রাহাত মাহমুদ ( উপমহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট),জনাব মো: শাহীন কবির, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ফরিদপুর আঞ্চলিক কার্যালয়) এবং জনাব শাহানা আফরোজ, সহকারী মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল(২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থ...
13/05/2026

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল(২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে *আজ ১৩ মে ২০২৬, বুধবার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিশোরগঞ্জে "ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচির আওতায় প্রবাসে গমনেচ্ছু তরুণদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়*। উক্ত কর্মশালা ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিজ ওয়াহিদা বেগম।কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ টিটিসি'র প্রিন্সিপাল জনাব মোহাম্মদ জাভেদ রহিম, জনাব গাজী রাহাত মাহমুদ ( উপমহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট),জনাব মোহাম্মদ শাহীনুর ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়) এবং জনাব শাহানা আফরোজ, সহকারী মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়।

07/05/2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল সেবা গ্রহীতা এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , সম্প্রতি কিছু অসাধু চক্র প্রবাসী কল্যাণ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, পেইজ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে চটকদার বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে মানুষের কাছে ঋণ মন্জুর বাবদ মোবাইল ব্যাংকিং (বিকাশ /নগদ/ রকেট ইত্যাদি) এর মাধ্যমে অবৈধ টাকা দাবি করছে।
https://www.facebook.com/pkb.gov.bd
উল্লেখ্য, উপরোক্ত পেইজটি প্রবাসী কল্যাণ ব্যাংকের একমাত্র ভেরিফাইড ফেসবুক পেইজ। উক্ত পেইজ ব্যতীত প্রবাসী কল্যাণ ব্যাংকের আর কোন ফেসবুক পেইজ/আইডি নাই। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ব্যাংক কখনোই লোন বাবদ সেবা গ্রহীতার নিকট মোবাইল ব্যাংকিং বা অন্য কোন App এর মাধ্যমে এরূপ অবৈধ টাকা দাবি করে না।
এমতাবস্থায় , সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এরূপ প্রতারণার বিষয়ে সর্বদা সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। লোন প্রাপ্তি বা অন্য কোন তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট “www.pkb.gov.bd “ অনুসরণপূর্বক আগ্রহী ঋণ প্রত্যাশীগণ তার স্থায়ী ঠিকানার অধীনস্থ শাখায় সরাসরি উপস্থিতির মাধ্যমে সেবা গ্রহণ এবং মানি রিসিট ব্যতীত কোন প্রকার অবৈধ লেনদেনে যুক্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়াও, বিস্তারিত তথ্যের জন্য ব্যাংকের হেল্প লাইন নাম্বার -১৬২৩৮ অথবা +৮৮০৯৬৭৭৭৮৭৮৭৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বিঃদ্রঃ ভুয়া চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোন প্রকার যাচাই বাছাই ব্যতীত মোবাইল ব্যাংকিং/ অন্য উপায়ে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারিত হলে তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক দায়ী থাকবে না।

দেশে ও প্রবাসে আপনারই পাশে।
Always with You, at home and abroad.

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর সদ্য যোগদানকৃত মহাপরিচালক  জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব মহোদয় এর যোগদান  উপলক্ষে প...
04/05/2026

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর সদ্য যোগদানকৃত মহাপরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব মহোদয় এর যোগদান উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ ওয়াহিদা বেগম মহাপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পরিচালন, আইসিসি ও আইটি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও হিসাব) জনাব মোঃ মাহবুবুল ইউনুসসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রবাসী কল্যাণ ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, কার্যপরিধি সম্প্রসারণ এবং প্রবাসীবান্ধব সেবা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদে...
29/04/2026

প্রবাসী কল্যাণ ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, কার্যপরিধি সম্প্রসারণ এবং প্রবাসীবান্ধব সেবা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর, ডেপুটি গভর্নর ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩:৩০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে উচ্চপর্যায়ের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক, এমপি, অর্থ বিভাগের সম্মানিত সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব জনাব নাজমা মোবারেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মোখতার আহমেদ, বেসিক ব্যাংকের চেয়ারম্যান জনাব হেলাল আহমেদ চৌধুরী, অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ শামস-উল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হালিম চৌধুরীসহ প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিজ্ ওয়াহিদা বেগম ব্যাংকটির তফসিলি কার্যক্রম বাস্তবায়ন, রেমিট্যান্স আহরণ এবং আধুনিক ও প্রবাসীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং এ বিষয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন।

Address

71-72 Eskaton Garden Road, Probashi Kallyan Bhaban
Ramna
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Kallyan Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Kallyan Bank:

Share