23/05/2026
বাংলাদেশ ব্যাংকের অধীনে দেশের ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি (Bangladesh bank erecruitment) প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ) - ৯০৩টি
প্রতিষ্ঠানের নামসমূহ: অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
বয়স সংক্রান্ত তথ্য: ০১/০৪/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।