আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর

  • Home
  • Bangladesh
  • Pirojpur
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর Agent Banking-(342/509).

এক মাসেই রিটেইল ডিপোজিটে নতুন মাইলফলক!আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল ডিপোজিটে জুলাই ২০২৬-এ যুক্ত হয়েছে ৫৩০+ কোটি টাক...
27/08/2026

এক মাসেই রিটেইল ডিপোজিটে নতুন মাইলফলক!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল ডিপোজিটে জুলাই ২০২৬-এ যুক্ত হয়েছে ৫৩০+ কোটি টাকা। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসে এগিয়ে চলার এই যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর মহান আদর্শ, মানবতা ও শান্তির শিক্ষা ছড়িয়ে পড়ুক প্রতিটি...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর মহান আদর্শ, মানবতা ও শান্তির শিক্ষা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। তাঁর দেখানো পথে আমাদের জীবন হোক সুন্দর, কল্যাণময় ও আলোকিত।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই মহিমান্বিত দিনে সকলের জীবনে নেমে আসুক মহান আল্লাহর অশেষ রহমত ও বরকত।

#পবিত্রঈদেমিলাদুন্নবী #আলআরাফাহ্ইসলামীব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ...
24/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্বোরিকালচার সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটির সহযোগিতায় ২৪ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির এক হাজার দেশীয় গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবন ও জীববৈচিত্র্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণের এই উদ্যোগ গ্রহণ করায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিতে চাই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু হেনা মো. জুলফিকার আলী, অধ্যাপক ড. বাবুনা ফয়েজ, অধ্যাপক নাদেরুজ্জামান, অধ্যাপক মোঃ মহিউদ্দিন, আর্বোরিকালচার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মো. জসিম উদ্দিন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এস. এম. শামছুদ্দোহা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুর মান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দেশের সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় ৮টি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের ২টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হবে।

#আলআরাফাহ্ইসলামীব্যাংক #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ #পরিবেশসংরক্ষণ

গ্রামীণ উন্নয়নের প্রতিটি পদক্ষেপে নির্ভরতার সঙ্গী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।কৃষক, পশুপালক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ...
24/08/2026

গ্রামীণ উন্নয়নের প্রতিটি পদক্ষেপে নির্ভরতার সঙ্গী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

কৃষক, পশুপালক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে রয়েছে শরীয়াহ্-সম্মত উন্নয়নভিত্তিক বিনিয়োগ সুবিধা। সমিতিভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগ, সামাজিক ক্ষুদ্র বিনিয়োগ ও মৌসুমি কৃষি বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে গড়ে উঠুক স্বাবলম্বী ও সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি।

বিস্তারিত জানতে কল করুন ১৬৪৩৪ নম্বরে অথবা নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

#আলআরাফাহ্‌ইসলামীব্যাংক #গ্রামীণউন্নয়ন #কৃষিবিনিয়োগ #ক্ষুদ্রবিনিয়োগ #কৃষক #ক্ষুদ্রউদ্যোক্তা #শরিয়াহসম্মতব্যাংকিং

22/08/2026
আপনার যেকোনো প্রয়োজনে সহজ ও দ্রুততম সময়ে i-Banking সেবা নিয়ে পাশে আছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকঅ্যান্ড্রয়েড থেকে ডাউ...
22/08/2026

আপনার যেকোনো প্রয়োজনে সহজ ও দ্রুততম সময়ে i-Banking সেবা নিয়ে পাশে আছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করতে ভিজিট করুন - https://t.ly/Pg08-
আইফোন থেকে ডাউনলোড করতে ভিজিট করুন - https://t.ly/9LHbf

#আলআরাফাহ্‌ইসলামীব্যাংক

ইসলামি ওয়ালেটে নতুন সংযোজন—Deenকুরআন, হাদিস, নামাজের সময়, হজ গাইড ও ইসলামী জ্ঞান—সব এক অ্যাপে, সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড্রয়...
21/08/2026

ইসলামি ওয়ালেটে নতুন সংযোজন—Deen
কুরআন, হাদিস, নামাজের সময়, হজ গাইড ও ইসলামী জ্ঞান—সব এক অ্যাপে, সম্পূর্ণ ফ্রি।

অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করতে ভিজিট করুন - https://t.ly/wwZs7
আইফোন থেকে ডাউনলোড করতে ভিজিট করুন - https://t.ly/EN7Xm

#আলআরাফাহ্‌ইসলামীব্যাংক

আর তোমরা সেই দিনের ভয় কর যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণ রূপে প্রদত্ত হবে...
21/08/2026

আর তোমরা সেই দিনের ভয় কর যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণ রূপে প্রদত্ত হবে এবং তারা অত্যাচারিত হবেনা।

সুরা বাকারা (২:২৮১)

শোক সংবাদ…আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর -এর অফিসার মোঃ সাইফুর রহমান রিপন শেখ এর সহধর্মিনী দীর্ঘদিন চ...
21/08/2026

শোক সংবাদ…

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর -এর অফিসার মোঃ সাইফুর রহমান রিপন শেখ এর সহধর্মিনী দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

শ্বান্তনা দেওয়ার মত ভাষা আমাদের জানা নাই।
মহান আল্লাহ্ তাকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন, এবং মরহুমাকে বেহেস্ত নসিব করুন, আমিন।

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থ...
20/08/2026

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থনীতির বিকাশ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৯ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম, এফসিএস এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও পল্লী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজতর অর্থায়নের সুযোগ পাবেন এবং দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন আরও বেগবান হবে।

Address

Matibhanga Bazar, Nazirpur
Pirojpur
8541

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801781932299

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,মাটিভাংগা বাজার,পিরোজপুর:

Shortcuts

Share

Category