ব্যাংক এশিয়া, বারঘরিয়া

ব্যাংক এশিয়া, বারঘরিয়া For Better Tomorrow

ব্যাংক এশিয়া স্কুল ব্যাংকিং একাউন্ট “স্মার্ট জুনিয়র সেইভার” ১৮ বছরের কম যে কোন বয়সী শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের জন্য এক...
02/10/2021

ব্যাংক এশিয়া স্কুল ব্যাংকিং একাউন্ট “স্মার্ট জুনিয়র সেইভার” ১৮ বছরের কম যে কোন বয়সী শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের জন্য একটি সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পড়াশোনায় উৎসাহী করে তোলার মাধ্যমে ছোটবেলা থেকেই এই হিসাব সন্তানদের অর্থনৈতিক শিক্ষার হাতেখড়ি দিয়ে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নেয়।

“স্মার্ট জুনিয়র সেইভার” এর কিছু অনন্য বৈশিষ্ট্যঃ

• প্রাথমিক জমা মাত্র ১০০ টাকা
• একাউন্ট মেইনটেনেন্স চার্জ ফ্রি
• ফ্রি ভিসা ডেবিট কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)
• অভিভাবকের জন্য চার্জ ফ্রি লিংক একাউন্ট
• পরীক্ষায় ভালো ফল অর্জনে পুরস্কারের সুযোগ
• উপার্জনকারী অভিভাবকের মৃত্যুতে শিক্ষার জন্য আর্থিক সহয়তা

“স্মার্ট জুনিয়র সেইভার” একাউন্ট খোলা যাবে দেশজুড়ে ব্যাংক এশিয়ার ১২৯ টি শাখা এবং ৪৮০০ এরও অধিক এজেন্ট পয়েন্টে । আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের ২৪ ঘন্টার হেল্প-লাইন ১৬২০৫ নম্বরে।



www.bankasia-bd.com

সরকার ঘোষিত কঠোর লকডাউনে আগামী ২৫ জুলাই ২০২১ থেকে ৫ আগস্ট ২০২১ পর্যন্ত প্রতি কার্যদিবসে (সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত) ব্...
24/07/2021

সরকার ঘোষিত কঠোর লকডাউনে আগামী ২৫ জুলাই ২০২১ থেকে ৫ আগস্ট ২০২১ পর্যন্ত প্রতি কার্যদিবসে (সাপ্তাহিক ছুটির দিন ব্যাতিত) ব্যাংক এশিয়ার সকল শাখা, কর্পোরেট অফিস এবং বিভাগীয় অফিস সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত খোলা থাকবে।

এছাড়াও ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, ই-কেওয়াইসি সহ আমাদের বিভিন্ন অনলাইন ব্যাংকিং সেবাসমুহের মাধ্যমে ঘরে বসেই আপনি প্রয়োজনীয় ব্যাংকিং সেরে নিতে পারবেন।

২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর - ১৬২০৫

www.bankasia-bd.com

ব্যাংক এশিয়ার সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনার ঈদ হোক নিরাপদ ও আনন্দময়।
20/07/2021

ব্যাংক এশিয়ার সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
আপনার ঈদ হোক নিরাপদ ও আনন্দময়।

13/05/2021
ইসলামিক ব্যাংকিং-এ মুদারাবা আমানতকারীদের মধ্যে আয় ও মুনাফা বণ্টন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই বণ্টনে কোন প্রকার ভুল-...
12/05/2021

ইসলামিক ব্যাংকিং-এ মুদারাবা আমানতকারীদের মধ্যে আয় ও মুনাফা বণ্টন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই বণ্টনে কোন প্রকার ভুল- ত্রুটি হলে পুরো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাই প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়।

আয় বা মুনাফা বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলো শুরু থেকে যে পদ্ধতি ব্যবহার করে আসছে তা হলো ওয়েটেজভিত্তিক মুনাফা বণ্টন পদ্ধতি।

ওয়েটেজ পদ্ধতি একটি জটিল এবং একাধিক স্তরবিশিষ্ট হিসাবায়ন ব্যবস্থা। এ পদ্ধতির বেশকিছু ইস্যু শরীয়াহ্ দৃষ্টিতে প্রশ্নবোধক।

ওয়েটেজভিত্তিক মুনাফা বণ্টন পদ্ধতিতে ইসলামিক ব্যাংক অর্জিত মুনাফা থেকে প্রথমে নিজের অংশ আলাদা করে নেয়। এরপর বাকী মুনাফা ওয়েটেজের ভিত্তিতে গ্রাহকদের মধ্যে ভাগ করে দেয়।

এ পদ্ধতিতে বার্ষিক ভিত্তিতে হিসাব চূড়ান্ত করা হয়। হিসাব সম্পন্ন হওয়ার পূর্বে প্রভিশনাল বা সম্ভাব্য একটি নির্ধারিত হারে মুনাফা দিয়ে দেয়া হয় এবং পরবর্তীতে হিসাব চূড়ান্ত হলে তা সমন্বয় করা হয়। সমন্বয় করা না হলে তা শরীয়াহ্সম্মত হয় না।

ফলে এই জটিল পদ্ধতি পরিহার করে ব্যাংক এশিয়া ২০০৮ সালে বাংলাদেশে সর্বপ্রথম “আইএসআর” (ISR) বা "ইনকাম শেয়ারিং রেশিও" (Income Sharing Ratio) পদ্ধতির উদ্ভাবন ও প্রচলন করে; যা অত্যন্ত সহজবোধ্য, আধুনিক ও শরিয়াহসম্মত একটি মুনাফা বণ্টন পদ্ধতি ।

আইএসআর (ISR - Income Sharing Ratio) পদ্ধতিতে ইসলামিক ব্যাংক প্রত্যেক ধরনের হিসাবের জন্য আলাদা আলাদা শেয়ারিং রেশিও নির্ধারণ করে। এরপর অর্জিত মুনাফা নিজের এবং গ্রাহকের মধ্যে রেশিও অনুযায়ী ভাগ করে নেয়।

ইনকাম শেয়ারিং রেশিও (আইএসআর) মডিউল অনুসারে অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকের সাথে ব্যাংকের চুক্তি হয় সাধারণতঃ শেয়ারিং রেশিও নিয়ে। যেমন কোন গ্রাহকের ক্ষেত্রে শেয়ারিং রেশিও ৮০ঃ২০-এর অর্থ হল বিনিয়োগকৃত অর্থের আয় থেকে গ্রাহক পাবে ৮০ শতাংশ আর ব্যাংক ম্যানেজমেন্ট ফি হিসেবে পাবে ২০ শতাংশ। সাময়িক কিংবা চূড়ান্ত কোন প্রকার মুনাফার হারের পূর্বঘোষণা এতে থাকে না। বলা চলে গ্রাহক ব্যাংকে রাখা আমানতের আয় সম্পর্কে অনিশ্চিত থেকেই অ্যাকাউন্ট খুলে থাকে।

এ পদ্ধতিতে মাসিক ভিত্তিতে হিসাব চূড়ান্ত করা হয়। ফলে প্রভিশনাল বা সম্ভাব্য হারে মুনাফা দেওয়া বা পরবর্তীতে হিসাব সমন্বয় করার প্রয়োজন হয় না। প্রকৃত মুনাফাই প্রদান করা সম্ভব হয়।

গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করার পর ব্যাংক তা শরীআহসম্মত বিভিন্ন খাতে বিনিয়োগ করার মাধ্যমে তা থেকে আয় অর্জন করে থাকে। এ আয় থেকে একটি অংশ (ধরা যাক ৫ শতাংশ) প্রফিট ইক্যুয়ালাইজেশন রিজার্ভ হিসেবে রেখে বাকি অংশ বিতরণযোগ্য আয় হিসেবে ধরা হয়। এ বিতরণযোগ্য আয়কে সংশ্লিষ্ট পিরিয়ডের সম্পূর্ণ আমানতের বিপরীতে আয় ধরে প্রত্যেক গ্রাহকের আমানতের বিপরীতে আয়ের পরিমাণ বের করা হয়। সেখান থেকে অ্যাকাউন্ট খোলার সময় সম্মত হওয়া শেয়ারিং রেশিও অনুযায়ী একটি অংশ গ্রাহকের অ্যাকাউন্টে এবং বাকি অংশ ব্যবস্থাপনা ফি হিসেবে ব্যাংক তার আয় খাতে স্থানান্তর করে।

গ্রাহকের হিসাবে প্রাক্কলিত আয়কে প্রত্যেক মাসেই একটি রেটে রূপান্তরিত করা যায়। সুতরং আইএসআর সিস্টেমে আমানতের বিপরীতে মুনাফার বা আয়ের হার একটি ‘আউটপুট’। যা সুদ ভিত্তিক বা ওয়েটেজ সিস্টেম ব্যবহারকারী ব্যাংকগুলোর জন্য ‘ইনপুট’।

বিভিন্ন প্রকার মুদারাবা আমানতের জন্য মুনাফা বা আয় বণ্টনের ভিন্ন ভিন্ন শেয়ারিং রেশিও রয়েছে। সাধারণত আমানতের মেয়াদ যত বেশি হবে শেয়ারিং রেশিওতে গ্রাহকের অংশ তত বেশি হবে। বছরের প্রথমে বা হিসাব খোলার সময়ে আয় বণ্টনের এই হার (রেশিও) ঘোষণা করা হয়। গ্রাহক এই শেয়ারিং রেশিওতে সম্মত হয়েই তার অ্যাকাউন্ট খুলে থাকেন।

প্রকৃত ইসলামিক ব্যাংকিং-এর স্বাদ পেতে ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং-এ মুদারাবা হিসাব খুলুন এবং সঠিক মুনাফা বুঝে নিন।

04/04/2021

৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে যেতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যাংক এশিয়া চালু করলো 'ভয়েস ব্যাংকিং' সেবা। বাং...
26/03/2021

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে যেতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যাংক এশিয়া চালু করলো 'ভয়েস ব্যাংকিং' সেবা।

বাংলাদেশের ব্যাংকিং সেবার ইতিহাসে প্রথমবারের মতন সংযোজিত এই ভয়েস ব্যাংকিং এ - কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কর্তৃক চালিত কথোপকথন ইঞ্জিন (Voicebot) এর মাধ্যমে কোন প্রকার ইন্টারনেট সংযোগ কিংবা অ্যাপের ব্যবহার ছাড়াই, গ্রাহকেরা শুধুমাত্র ফোন কলে নির্দেশনার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা (হিসাবের তথ্য, ফান্ড ট্রান্সফার ইত্যাদি) নিতে পারবে।

এই ভয়েসবট স্বয়ংক্রিয় ভাবে হিসাবধারীর কন্ঠস্বর চিহ্নিত করতে পারে বিধায় গ্রাহক স্বাভাবিকভাবে বাংলা ভাষায় কথা বলেই বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে নির্দেশনা দিতে পারবে।

www.bankasia-bd.com





#ভয়েস_ব্যাংকিং
#স্বাধীনতার৫০বছর
#স্বাধীনতার
#সুবর্ণজয়ন্তী
#ব্যাংক_এশিয়া

প্রগতির পথচলায় আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনই হোক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মূলমন্ত্র। ব্যাংক এশ...
25/03/2021

প্রগতির পথচলায় আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনই হোক স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মূলমন্ত্র।

ব্যাংক এশিয়ার সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা ।

#স্বাধীনতার৫০বছর #স্বাধীনতার #সুবর্ণজয়ন্তী #ব্যাংক_এশিয়া

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ব্যাংক এশিয়া পরিবারের বিনম্র শ্র...
16/03/2021

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ব্যাংক এশিয়া পরিবারের বিনম্র শ্রদ্ধা।

#বঙ্গবন্ধু #ব্যাংক_এশিয়া

Address

Nawabganj
6300

Opening Hours

Monday 09:30 - 17:00
Tuesday 09:30 - 17:00
Wednesday 09:30 - 17:00
Thursday 09:30 - 17:00
Sunday 09:30 - 17:00

Telephone

+8801306532626

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাংক এশিয়া, বারঘরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাংক এশিয়া, বারঘরিয়া:

Share

Category