BD Energy FX CLUB

BD Energy FX CLUB We make money when 95% of forex traders fail Also to provide different forex analysis tools which help to educate people who visit this site. Thanks.

BD Energy Fx club is a professional forex analysis and trade signal providing web site which determines the foreign currencies value comparing with each other and to assist in forecasting currency value in future. Our goal is to help forex trader not to loose their money in trading rather they can earn profit by following the right way. We know every trader wants to gain profit through trading. Bu

t the lack of proper guidance they lost their money and they suffer financial obstacles. This drives their mind to get worst impression about forex market. As a result their manipulated mind imagines that forex is a ‘gambling work’ or ‘unsecured activities’. But a successful forex trader knows that forex is totally a scientific calculation and anyone can earn profit in forex trading if he/she follows the ‘proper scientific’ way. There also some other requirement to get profit for example; Patience, Balance, Broker Choice etc. In this site, we show proper calculation in forex market and we provide signal. Our success is on our ‘Result’, not in our ‘Speech’. Already we got huge response from traders as they got benefit to follow our analysis and signal. Our signal provides a great amount of pips (take profit). Those who follow our signal got profit in trading. There are a lot of forex websites who provide signals but we know they did wrong signal and who followed, kicked out from forex business. We challenge our signal result to any signal provider website about our success ratio. We also suggest different techniques and broker activities. Later we will guide to do trade in forex and to get the right choice of selecting best brokers. We have a plan to add dollar exchange terminal so that anyone in our country can buy or sell dollar through our website. At present our web site service is free of cost. Soon we will run our service commercially. So grab our ‘free juice’ and test it in your forex career before this will become empty. We wish success to all forex traders.

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া রেলসেবায় ভাড়া কমিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এই পথে আন্তনগর ট্রেনে (নন-এসি) ভাড়া ছিল ৩৫০ ট...
31/10/2023

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া রেলসেবায় ভাড়া কমিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এই পথে আন্তনগর ট্রেনে (নন-এসি) ভাড়া ছিল ৩৫০ টাকা। তা কমিয়ে ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভাড়া কমল ১১৫ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা পথে রেল চলাচল উদ্বোধন করেন। তবে যাত্রী নিয়ে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। আগামী ১ নভেম্বর থেকে যাত্রীসহ ট্রেন চলাচল শুরু হবে।

শুরুতে চলবে দুটি ট্রেন—সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনায় যাবে। অন্যটি একই পথ ধরে যাবে বেনাপোল পর্যন্ত। নভেম্বরের শেষ দিকে ট্রেন আরও বাড়বে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।রেলের মহাপরিচালক মো. কামরুল আহসান বলেন, যাত্রীদের সুবিধার জন্য ভাড়া কমানো হয়েছে।

ঢাকা-ভাঙ্গা পথে রেলের আগের ভাড়া ঠিক করা হয়েছিল এ মাসের শুরুতে। সেই ভাড়া বাসের চেয়ে বেশি ছিল। পাশাপাশি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় চলাচলকারী ট্রেনের চেয়ে ভাড়া বেশি পড়েছিল পদ্মা সেতু হয়ে চলাচলকারী ট্রেনের। বিষয়টি নিয়ে সমালোচনা হয়।

তখন ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের বাস্তব দূরত্বের সঙ্গে পদ্মা সেতু এবং গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করে রেলওয়ের ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটি। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট বা ঢাকা-রাজশাহী পথের তুলনায় ঢাকা-ভাঙ্গা পথে যাত্রীদের বাড়তি ভাড়ার বোঝা চাপে।

রেলওয়ে সূত্র জানায়, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার দূরত্ব ধরে প্রথমে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। একে রেলওয়ে ‘পন্টেজ চার্জে’র জন্য বাড়তি দূরত্ব বলছে। আর গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছিল ৫ কিলোমিটার। এ জন্যই ঢাকা থেকে ভাঙ্গার প্রকৃত দূরত্ব ৭৭ কিলোমিটার হলেও ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পড়ে যায় ৩৫৩ কিলোমিটার।উল্লেখ্য, রেলপথের মধ্যে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে বাড়তি মাশুল নির্ধারণ করা হয়, যাকে ‘পন্টেজ চার্জ’ বলে। বঙ্গবন্ধু সেতুর ক্ষেত্রে প্রতি কিলোমিটারের জন্য বাড়তি ‘পন্টেজ চার্জ’ ধরা হয়েছে প্রায় পৌনে ১৭ কিলোমিটার।

ভাড়া বেশি পড়ার পর তা পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে রেল। কমিটি গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের ‘পন্টেজ চার্জ’ সাময়িকভাবে বাদ দেওয়ার প্রস্তাব করে। আর পদ্মা সেতুর ক্ষেত্রে তা ১০ শতাংশ কমানোর সুপারিশ করে।

রেলওয়ে কর্তৃপক্ষ কমিটির সুপারিশ অনুযায়ী ‘পন্টেজ চার্জে’র ক্ষেত্রে ছাড় দেয়। ফলে ভাড়া কমে যায়।

ট্রেনের টিকিটের সাতটি শ্রেণি আছে। প্রত্যেক শ্রেণিতেই ভাড়া কমানো হয়েছে। এখন ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত শোভন শ্রেণির ভাড়া ধরা হয়েছে ১৯৫ টাকা, প্রথম শ্রেণির আসন ৩১০ টাকা, প্রথম শ্রেণির বার্থের ভাড়া ৩৬৫ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) আসনের ভাড়া ৪৬৫ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৬৯৫ টাকা।শোভন চেয়ারে ঢাকা থেকে যশোরের ভাড়া ছিল ৫৬৫ টাকা, যা এখন ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে খুলনা পথে ৬১৫ টাকার জায়গায় ভাড়া ৫০০ টাকা দিতে হবে যাত্রীদের।

রেলওয়ের সূত্র বলছে, ভাড়ার এই ছাড় সাময়িক। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ ও নড়াইল হয়ে যশোর পর্যন্ত নতুন রেললাইন তৈরি হচ্ছে। সেটা চালু হতে পারে আগামী বছর জুনে। তখন এই পথে রেল চলাচল শুরু হলে খুলনা ও বেনাপোল পর্যন্ত দূরত্ব কমবে। তখন ‘পন্টেজ চার্জ’ আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হবে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু করা হয়। দ্বিতল এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। সেতুর ভেতরে রয়েছে ট্রেন চলাচলের পথ। পদ্মার দুই পাড়ে যোগাযোগ স্থাপন করতে নেওয়া হয় আলাদা প্রকল্প, যা পদ্মা সেতু রেল লিংক প্রকল্প নামে পরিচিত।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি অনুমোদিত হয়। অনুমোদনের সময় প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা। বর্তমানে এই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকায়। চীনের অর্থায়নে ওই দেশেরই ঠিকাদারি প্রতিষ্ঠান রেলপথ নির্মাণের কাজটি করছে।

আলোচনাটা বিশ্বকাপ শুরুর পর থেকেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে মাহমুদউল্লাহ শতক করার পর সেই আলোচনার বাতাস আরও গ...
29/10/2023

আলোচনাটা বিশ্বকাপ শুরুর পর থেকেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে মাহমুদউল্লাহ শতক করার পর সেই আলোচনার বাতাস আরও গতি পায়—কেন এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এত নিচের দিকে খেলবেন?

৬ নম্বর নেমে শতক করা মাহমুদউল্লাহর ব্যাটিং অর্ডারের উন্নতি তো হয়নি, উল্টো গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন ৭ নম্বরে। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এবার মাহমুদউল্লাহকে ওপরে খেলাতে অনুরোধ করলেন। এই সাবেক ফাস্ট বোলার বলেন, ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও।’গতকাল নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪২ রানেই।

মাহমুদউল্লাহ যখন ক্রিজে আসেন ততক্ষণে ৬৯ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের জয়ের স্বপ্ন তখন অনেকটাই খাদের কিনারায়। যদিও মাহমুদউল্লাহ গতকাল আউট হয়েছেন ২০ রান করে। এরপরও বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ আকরাম এ স্পোর্টসের প্যাভিলিয়ন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর ব্যাটিং অর্ডার নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে, আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’শুধু মাহমুদউল্লাহ প্রসঙ্গ নয়, আকরাম কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালের বাদ পড়ার বিষয়টি বেশ বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া এবং সাকিব একটি সাক্ষাৎকার তামিমকে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢেলেছিলেন।বিশ্বকাপ দল নিয়ে নানা বিতর্ক প্রসঙ্গে আকরাম মনে করিয়ে দিয়েছেন, দেশের গুরুত্ব সবার আগে দিতে হবে, ব্যক্তিগত পছন্দ পরে। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের কথা, ‘২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে। গড়পড়তা পারফরম্যান্সও বাংলাদেশ করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ–অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’

আকরাম আরও যোগ করেন, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে।’

গত মাসের মাঝামাঝি বাণিজ্য মন্ত্রণালয় আলু, দেশি পেঁয়াজ ও ডিম, এই তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সেই দাম সরকা...
27/10/2023

গত মাসের মাঝামাঝি বাণিজ্য মন্ত্রণালয় আলু, দেশি পেঁয়াজ ও ডিম, এই তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সেই দাম সরকার কখনোই কার্যকর করতে পারেনি। দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন ক্রেতারা। তবে নতুন করে আলু ও পেঁয়াজ এই দুই পণ্যের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বাড়তি চালের বাজারও। সবজির দামও চড়া।গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ ও মগবাজার কাঁচাবাজার ঘুরে জানা যায়, দুই দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। দেশি পেঁয়াজের দামও কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১১০ থেকে ১১৫ টাকা।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা বলছে, মোটা ও মাঝারি এই দুই ধরনের চালের দাম গত এক সপ্তাহে ২ শতাংশ বেড়েছে। তাতে প্রতি কেজি মোটা চাল এখন সর্বোচ্চ ৫২ টাকা ও মাঝারি মানের চাল ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে সরু চালের দামে পরিবর্তন দেখা যায়নি।পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার কারণে দেশি পেঁয়াজেরও দাম বেড়েছে। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রে পেঁয়াজের কেন্দ্র হিসেবে পরিচিত লাসালগাঁওয়ে গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৬০ শতাংশ, গত ১ সপ্তাহে বেড়েছে ১৮ শতাংশ।
দেশে আলুর বাজার আগে থেকেই চড়া। মাস দুয়েক ধরে আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় স্থির ছিল। তবে গতকাল আরেক দফা দাম বেড়ে আলু এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কোনো কোনো বাজারে ৬৫ টাকাও চাওয়া হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, সরবরাহের সংকটে আলুর দাম বেড়েছে।আলু ও পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়েছে, এসব কথা জানিয়ে শাহজাহানপুর বাজারের ফেনী জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আজহার উদ্দিন বলেন, ‘আপাতত আলু-পেঁয়াজ আর নতুন করে দোকানে ওঠাচ্ছি না। বাজার পরিস্থিতি কোন দিকে যায়, সেটি দেখে মাল ওঠাব।’
ঢাকায় অধিকাংশ সবজির দাম এখনো প্রতি কেজি ৮০ টাকার ওপরে। নতুন করে বেড়ে টমেটোর দাম প্রতি কেজি ২০০ টাকা ছুঁয়েছে।
এদিকে পাইকারি বাজারে চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকার মতো বেড়েছে। ফলে খুচরা বাজারে মোটা ও মাঝারি, এই দুই ধরনের চালে কেজিতে দুই টাকার মতো বেশি পড়ছে। বিক্রেতারা জানিয়েছেন, চালের সরবরাহে বড় কোনো ঘাটতি নেই। মালিবাগ বাজারে খুচরা চাল বিক্রেতা আবদুল জলিল বলেন, অনেক দিন চালের বাজারে নড়চড় ছিল না। তবে দ্রুতই বাজারে নতুন চাল আসবে। সুতরাং দাম আর খুব বেশি বাড়বে বলে মনে হয় না।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা বলছে, মোটা ও মাঝারি এই দুই ধরনের চালের দাম গত এক সপ্তাহে ২ শতাংশ বেড়েছে। তাতে প্রতি কেজি মোটা চাল এখন সর্বোচ্চ ৫২ টাকা ও মাঝারি মানের চাল ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে সরু চালের দামে পরিবর্তন দেখা যায়নি।
ঢাকায় অধিকাংশ সবজির দাম এখনো প্রতি কেজি ৮০ টাকার ওপরে। নতুন করে বেড়ে টমেটোর দাম প্রতি কেজি ২০০ টাকা ছুঁয়েছে। তবে যশোর ও বগুড়ায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন সবজি আসতে শুরু করায় দাম কিছুটা কমেছে।
বাজারে ডাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম কমেনি।

ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে বিভিন্ন যানবাহনে যৌথভাবে তল্লাশি কার্যক্রম ...
26/10/2023

ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন অংশে বিভিন্ন যানবাহনে যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশ। এ ছাড়া ধামরাইয়ের ইসলামপুর এলাকায় মহাসড়কে তল্লাশি চালাচ্ছে ধামরাই থানার পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ যাতে সমাবেশে যেতে না পারে, সে জন্য ২৮ অক্টোবর ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসাবে র‍্যাব।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে র‍্যাব ও ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সদস্যদের যৌথভাবে বিভিন্ন পরিবহন থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এ ছাড়া র‍্যাব ও পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে দেখছেন। যানবাহনের ফিটনেস ও বৈধ লাইসেন্সের বিষয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তাঁদের যেতে দিচ্ছেন তাঁরা। কেউ ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-৪ সিপিসি-২–এর স্কোয়াড কমান্ডার এএসপি সাজ্জাদুর রহমান।সাজ্জাদুর রহমান বলেছেন, প্রায়ই তাঁরা এ ধরনের অভিযান পরিচালনা করেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য অভিযানে সহযোগিতা করছেন। যেসব পরিবহনের ফিটনেস ও লাইসেন্স এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট নেই, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছে ধামরাই থানার পুলিশ। পুলিশের সদস্যরা পরিবহনগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ইসলামপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর তিনি। পাকিস্তানের সেরা তো বটেই। স্বাভাবিকভাবেই তাঁর কাছে দলের প্রত্যা...
22/10/2023

আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর তিনি। পাকিস্তানের সেরা তো বটেই। স্বাভাবিকভাবেই তাঁর কাছে দলের প্রত্যাশাটা বেশি। তবে সেই প্রত্যাশার মেটাতে গিয়ে কি না কে জানে, বাবর আজম বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দিতে পারেননি। উল্টো দলকে বিপদে ফেলে বারবার উইকেট দিয়ে এসেছেন।

তাতে বাবরের সমালোচনাও কম হচ্ছে না। এই যেমন পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছেন, ২০১৯ বিশ্বকাপের পর বাবর আর কোনো বড় ম্যাচে পারফর্ম করেননি।গতকাল পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের লক্ষ্যে পাকিস্তান দারুণ ব্যাটিং করছিল। ২৬.১ ওভারে ২ উইকেটে ১৭৫ রান তুলেছিল বাবরের দল। ক্রিজে তখন ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। ওই সময় বাবর পঞ্চাশোর্ধ একটা ইনিংস খেলতে পারলে পাকিস্তান রান তাড়ায় সুবিধাজনক অবস্থানে পৌঁছে যেত।কিন্তু দরকারি মুহূর্তে বাবর ইনিংস বড় করতে পারেননি। ফিরে যান মাত্র ১৮ রান করে। ডানহাতি এ ব্যাটসম্যান ভারতের বিপক্ষেও ৫০ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছিলেন। এরপরই তাঁর দলের ব্যাটিংধসের শুরু হয়, ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বড় ব্যবধানে ম্যাচও হারে পাকিস্তান। এর আগে পাকিস্তান যে দুটি ম্যাচে জয় পায়, সেখানেও রান ছিল না বাবরের ব্যাটে। নেদারল্যান্ডসের বিপক্ষে করেন ৫, শ্রীলঙ্কার বিপক্ষে ১০।বিশ্বকাপের আগে নিয়মিত পারফর্ম করা বাবর কেন বিশ্বকাপে ব্যর্থ হচ্ছেন? এটা কি চাপের কারণে? পাকিস্তানের স্থানীয় এক টেলিভিশন অনুষ্ঠানে ইমাদ ওয়াসিম বলেছেন, ‘বিশ্বমঞ্চে চাপ থাকবে, তবে এটাই সেই জায়গা যেখানে আপনি আপনার মূল্য বোঝাতে পারবেন। আমার মনে হয়, সর্বশেষ কোনো বড় ম্যাচে বাবর পারফর্ম করেছে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে ও সেঞ্চুরি করেছিল। ওই ম্যাচের পর এখন পর্যন্ত পাকিস্তান কোনো বড় ম্যাচ জেতেনি। এটা সমালোচনা নয়, এটাই সত্য।’গত সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপেও অনেকটাই ব্যর্থ ছিলেন বাবর। নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংসের পর একটা ম্যাচেও তিনি ৩০ রানের ঘরে পৌঁছাতে পারেননি। অথচ এই টুর্নামেন্টের আগের ১৫ ইনিংসের মধ্যে ১০টিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ছিল তাঁর।

দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলা বাবর যদি বিশ্বকাপে সেরাটা দিতে না পারেন তাহলে প্রশ্ন উঠবে বলেই মনে করেন ইমাদ, ‘আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান হিসেবে, ম্যাচ জেতানোর দায়িত্বটা বাবরেরই। বাবর যদি ওর কাজটা করতে না পারে, তাহলে প্রশ্ন উঠবেই। দলের চাহিদার সঙ্গে মানিয়েই ওকে খেলতে হবে। বাবরের মধ্যে বোলারদের দাপট দেখানোর সামর্থ্য আছে, বিশ্বকাপই সেটা দেখানোর সময়।’

আন্তর্জাতিক প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ওয়েব শীর্ষ সম্মেলনে যোগ দেবে না মেটা ও গুগল। গাজায় হামলাকে কেন্দ্র ক...
21/10/2023

আন্তর্জাতিক প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ওয়েব শীর্ষ সম্মেলনে যোগ দেবে না মেটা ও গুগল। গাজায় হামলাকে কেন্দ্র করে সম্মেলনটির আয়োজক গোষ্ঠী ইসরায়েলের সমালোচনা করায় বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেল ও জার্মানভিত্তিক সিমেন্সও ওয়েব শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এ ছাড়া মার্কিন কৌতুকাভিনেতা অ্যামি পোয়েলার এবং এক্স ফাইলস অভিনেত্রী গিলিয়ান অ্যান্ডারসনও ওই সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন।

আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে ওয়েব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে ২ হাজার ৩০০ উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৭০ হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মেটার মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চলতি বছরের অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠানে কোনো প্রতিনিধি ওয়েব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না।

‘ওয়েব শীর্ষ সম্মেলনে আমরা আর উপস্থিত হচ্ছি না’ বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র।

আইরিশ উদ্যোক্তা পেডি কসগ্রেভ এই ওয়েব শীর্ষ সম্মেলনের সহপ্রতিষ্ঠাতা। ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পশ্চিমা দেশগুলোর সরকার ও নেতারা যেসব বাগাড়ম্বর করছেন এবং যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন, তা নিয়ে তিনি মর্মাহত।

কসগ্রেভ লিখেছেন, ‘যুদ্ধাপরাধকে যুদ্ধাপরাধই বলতে হবে, তা মিত্ররা করলেও। তারা যা, তাদের সে নামেই ডাকতে হবে।’

কসগ্রেভের এমন বক্তব্যে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়।

অবশ্য, গত মঙ্গলবার কসগ্রেভ তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, যে কথা বলেছি, যে সময়ে বলেছি এবং যেভাবে তা উপস্থাপিত হয়েছে, তাতে অনেকের অনুভূতিতে প্রচণ্ড আঘাত লেগেছে। আমার কথায় যাঁরা মনে আঘাত পেয়েছেন, তাঁদের কাছে গভীরভাবে ক্ষমা চাইছি। এ সময়ে সহানুভূতি জানানো প্রয়োজন, যা আমি জানাতে পারিনি।’কসগ্রেভ আরও বলেন, তিনি ইসরায়েলের ওপর হামাসের ‘ভয়াবহ, জঘন্য ও দানবীয়’ হামলার ঘটনায় খোলাখুলি নিন্দা জানাচ্ছেন এবং দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ‘টিকে থাকার ও আত্মরক্ষার অধিকারকে’ সমর্থন করছেন।

কসগ্রেভ মনে করেন, ইসরায়েলের উচিত জেনেভা কনভেনশন মানা ও যুদ্ধাপরাধ না করা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হাসাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহত মানুষের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। তাঁদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় গতকাল ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।আর ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।

জাতিসংঘের হিসাব বলছে, ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ১৩ হাজার ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি বাড়ি। সংখ্যাটি গাজার মোট বাড়ির তিন ভাগের এক ভাগ। এর জেরে উপত্যকাটিতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন।

ফিলিস্তিনে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের কংগ...
20/10/2023

ফিলিস্তিনে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলার নিন্দা জানিয়েছে সিনেট।স্থানীয় সময় বৃহস্পতিবার ১০০ সদস্যের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় উপস্থিত ৯৭ জন সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবে সাক্ষর করেন ৯৯ সিনেটর। তবে কেনটাকি থেকে নির্বাচিত রিপাবলিকানদলীয় সিনেটর র‌্যান্ড পল স্বাক্ষর করেননি।

সিনেটে পাস ওই প্রস্তাবে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে ইসরায়েলকে নিরাপত্তা, আরও অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র সর্বদা প্রস্তুত রয়েছে।এ ছাড়াও ফিলিস্তিনের গাজা হামাস ও ইসলামিক জিহাদসহ বিভিন্ন গোষ্ঠীকে ইরান যেভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছে এ ব্যপারে নিন্দা জানানো হয়েছে সিনেটে পাস হওয়া প্রস্তাবে।

মার্কিন সিনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি। সিনেটে দলটির নেতা চাক শুমার। এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার আগে তিনি বলেন, উপস্থাপন হওয়ার পরপরই এটি দ্রুত পাস হবে।এর আগে ইসরায়েলের পাশে থাকা ও সহযোগিতার বার্তা দিতে তেল-আবিব সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররারাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা। এবার সিনেটে এই প্রস্তাব পাস হলো।

ফিলিস্তিনির গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।ইসরায়েলি সামরিক বাহিনী গ...
15/10/2023

ফিলিস্তিনির গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাতের ‘পরবর্তী পর্যায়’ আসছে। তিনি ইসরায়েলি সেনাদের এ কথা বলেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন।
অভিযানটি যে ব্যাপক হবে, তা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে অভিযানটি দীর্ঘমেয়াদিও হতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির ইঙ্গিত অনুযায়ী, গাজায় একটি বড় ধরনের স্থল অভিযান শুরু হতে যাচ্ছে।গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে নির্দেশ দেয়। এই এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
হামাসের হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।P

ফিলিস্তিনির গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।ইসরায়েলি সামরিক বাহিনী গ...
15/10/2023

ফিলিস্তিনির গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাতের ‘পরবর্তী পর্যায়’ আসছে। তিনি ইসরায়েলি সেনাদের এ কথা বলেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় যুদ্ধসরঞ্জাম ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবেন।
অভিযানটি যে ব্যাপক হবে, তা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে অভিযানটি দীর্ঘমেয়াদিও হতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের একটি বড় ধরনের স্থল অভিযানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির ইঙ্গিত অনুযায়ী, গাজায় একটি বড় ধরনের স্থল অভিযান শুরু হতে যাচ্ছে।গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে নির্দেশ দেয়। এই এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
হামাসের হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ইসরায়েলি হামলায় ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দুই দশক ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর ভর করে চলছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ সময়ে ১৭ জন অধ্যক্ষের দায়িত্ব পালন...
14/10/2023

দুই দশক ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর ভর করে চলছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ সময়ে ১৭ জন অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন রাজধানীর অন্যতম নামকরা এই বিদ্যাপীঠে। তাঁদের মধ্যে ১২ জনই ভারপ্রাপ্ত (একই ব্যক্তি একাধিকবারও দায়িত্ব পালন করেন)। দুজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে এলেও দুজনই বিতর্ক মাথায় নিয়ে গেছেন। তাঁদের একজনের ‘বালিশের নিচে পিস্তল নিয়ে ঘুমানোর’ ফোনালাপ ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। আর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

নিয়মিত অধ্যক্ষ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটি মাঝেমধ্যেই অসুবিধায় পড়ছে। বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের অভিযোগও উঠছে। সরকারি বিভিন্ন সংস্থার তদন্তে এসব অভিযোগের প্রমাণও পাওয়া যাচ্ছে। তবে কারও শাস্তির কথা এ পর্যন্ত শোনা যায়নি।

অভিযোগ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনার কমিটির কোনো কোনো সদস্য ও কোনো কোনো অধ্যক্ষের হাত ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনিয়মের ঘটনা ঘটছে। সরকারি কর্মকর্তা, পুলিশ, আইনজীবী, রাজনীতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ পরিচালনা কমিটিতে ঢুকতে প্রতিযোগিতায় লিপ্ত হন। জোর আলোচনা আছে, নানা রকমের সুবিধার জন্যই মূলত শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতে ঢুকতে অনেকেই মরিয়া হয়ে ওঠেন। একসময় স্থানীয় সংসদ সদস্য পরিচালনা কমিটির সভাপতি হতেন। তবে উচ্চ আদালতের নির্দেশের কারণে এখন সংসদ সদস্যরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন না। কয়েক বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকার বিভাগীয় কমিশনাররা।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত পরিচালনা কমিটির সদস্য ১১ হলেও মূলত পাঁচ অভিভাবক সদস্য (নারীর জন্য সংরক্ষিত একটি) এবং তিনটি শিক্ষক প্রতিনিধি (নারী শিক্ষকের জন্য সংরক্ষিত একটি) পদে নির্বাচন হয়।সর্বশেষ গত জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সময়ে হওয়া অনিয়মের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তদন্ত দলের কাছে মনে হয়েছে, এখানে পরিচালনা কমিটি, অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলীর মধ্যে দূরত্ব বিরাজমান এবং পরস্পরের বিরুদ্ধে শিক্ষা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি অভিযোগ করেন। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছেনাম প্রকাশ না করার শর্তে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকায় পরিচালনা কমিটির সদস্যদের কেউ কেউ কখনো কখনো অধ্যক্ষের ওপর নানামুখী চাপ প্রয়োগ করেন। এমনকি কখনো কখনো সরিয়ে দেওয়ার পরোক্ষ ইঙ্গিত দেওয়াও হয়। তিনি আরও বলেন, নিয়মিত অধ্যক্ষ না থাকায় স্বাভাবিক কাজকর্মও বিঘ্নিত হয়।ভারপ্রাপ্ত অধ্যক্ষের তালিকা দীর্ঘ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ১৯৮১ সালের জুন থেকে ২০০২ সালের জুলাই পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন হামিদা আলী। তাঁর এ মেয়াদকালকেই অন্যতম ‘সেরা সময়’ হিসেবে বিবেচনা করা হয়। তবে তাঁর অবসরে যাওয়ার পর থেকে অধ্যক্ষ নিয়োগ নিয়ে সমস্যা শুরু হয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের তালিকা দীর্ঘ হতে থাকে। পাশাপাশি উঠতে থাকে নানা ধরনের অনিয়ম, প্রাতিষ্ঠানিক দুর্বলতা বাড়তে থাকে।

হামিদা আলী অবসরে যাওয়ার পর ২০০২ সালের জুলাই মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক রোয়েনা হোসেন। তিনি ২০০৪ সালের জুন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নিয়মিত অধ্যক্ষ হিসেবে ২০০৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তাহমিনা খানম কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে নিয়মিত অধ্যক্ষ হন। দেড় বছর পর তিনি বিদায় নেওয়ার পর ২০০৮ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১২ জন অধ্যক্ষের দায়িত্বে পালন করেন। এর মধ্যে দুজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও একজন নিয়মিত অধ্যক্ষ। বাকি সবাই ভারপ্রাপ্ত। গত ৫ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন কেকা রায় চৌধুরী, তিনিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে অনিয়ম করে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে সাড়ে ৩ পাওয়া একজনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের চেষ্টা করে তৎকালীন পরিচালনা কমিটি। শিক্ষা মন্ত্রণালয় তা বাতিল করে দেয়। তখন কলেজের বাইরে থেকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ফওজিয়াকে প্রেষণে নিয়োগ দেয় মন্ত্রণালয়। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকদের অনেকেরই আপত্তি ছিল। প্রথম দিকে অধ্যাপক ফওজিয়া ভালোভাবে চালালেও একপর্যায়ে তাঁর বিরুদ্ধেও অভিযোগ উঠতে শুরু করে। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয়।এরপর শিক্ষা ক্যাডারের আরেক কর্মকর্তা কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার। কিন্তু তাঁর ফোনালাপ ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়। কামরুন নাহারের সঙ্গে যাঁর ফোনালাপ ফাঁস হয়, তিনি অভিভাবক ফোরাম নামের একটি সংগঠনের উপদেষ্টা ছিলেন। ফোনালাপে অনেক অশালীন কথা এবং ‘বালিশের নিচে পিস্তল রেখে’ কামরুন নাহারের ঘুমানোর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এমন একজনের হাতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির দায়িত্ব থাকা কতটা সমীচীন, ওঠে সে প্রশ্নও। যদিও কামরুন নাহারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত এপ্রিল মাসে অবসরে গেছেন তিনি।৩৮ হাজার টাকা সম্মানী হিসেবে নিয়েছেন। কিন্তু এ টাকার বিপরীতে ২ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা উৎসে কর বাবদ পরিশোধ করা হয়নি। নিরীক্ষা প্রতিবেদনে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।

ডিআইএর সাম্প্রতিক প্রতিবেদনে সরকারের বিধিবিধান অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সুপারিশ করা হয়েছে।
ভিকারুননিসার সাবেক এক অধ্যক্ষ বলেন, এখন প্রতিষ্ঠানটি নিয়ে মাঝেমধ্যেই যেসব কথা শোনা যায়, তাতে প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখাই কঠিন। এ অবস্থা থেকে বের হতে নতুন উদ্যোগ নিয়ে সব ঢেলে সাজাতে হবে।

‘সীমা ঠিক করে দেওয়া দরকার’
রাজধানীর বেইলি রোডে ১৯৫২ সালে ভিকারুননিসা নূন স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর এটি বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে পরিচিত হয়। ১৯৭৮ সালে স্কুলটি মাধ্যমিক পর্যায় থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। বর্তমানে ভিকারুননিসার বেইলি রোডের মূল ক্যাম্পাস ছাড়াও বসুন্ধরা, আজিমপুর ও ধানমন্ডি শাখায় শিক্ষা কার্যক্রম চলছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির মোট ছাত্রীর সংখ্যা প্রায় ২৫ হাজার।

সর্বশেষ গত জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিআইএর এক তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সময়ে হওয়া অনিয়মের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তদন্ত দলের কাছে মনে হয়েছে এখানে পরিচালনা কমিটি, অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলীর মধ্যে দূরত্ব বিরাজমান এবং পরস্পরের বিরুদ্ধে শিক্ষা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি অভিযোগ করেন। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক দিয়ে ভালোভাবে চলতে পারে না। দীর্ঘ সময় ধরে এ অবস্থায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকেই চলতে দেওয়া উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া উচিত।

তপন কুমার সরকার বলেন, অধ্যক্ষ নিয়োগ দেয় মূলত পরিচালনা কমিটি। তবে একটি অসুবিধা হলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ কত দিন থাকতে পারবেন, তার সীমা নেই। এ সুযোগই নেয় প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে সীমা ঠিক করে দেওয়া দরকার।

Address

Narayanganj
1410

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Energy FX CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share