Brac Bank Bandar Agent Banking Outlet

Brac Bank Bandar Agent Banking Outlet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brac Bank Bandar Agent Banking Outlet, Bank, 34 Ali Ahmed Chunka Road, Ekrampur, Bandar, Narayanganj.

নতুন সূর্য নতুন ভোরে, পথ দেখাবে নতুন করে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।  #আস্থাঅবিচল
14/04/2025

নতুন সূর্য নতুন ভোরে, পথ দেখাবে নতুন করে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

#আস্থাঅবিচল

সাধারণ জিজ্ঞাসা (এফএকিউ)- এজেন্ট ব্যাংকিং কী?উত্তর: বৈধ এজেন্সি চুক্তির অধীনে এজেন্ট নিযুক্ত করার মাধ্যমে ব্যাংকিং সুবিধ...
12/04/2025

সাধারণ জিজ্ঞাসা (এফএকিউ)

- এজেন্ট ব্যাংকিং কী?
উত্তর: বৈধ এজেন্সি চুক্তির অধীনে এজেন্ট নিযুক্ত করার মাধ্যমে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য সীমিত পরিসরে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই হলো এজেন্ট ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী এটি নিয়ন্ত্রিত হয়।

- শাখা ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: সেবার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অবশ্য ধরনের দিন থেকে পার্থক্য হলো, শাখার মালিক ব্যাংক নিজে, কিন্তু এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক তৃতীয় পক্ষ।

- ব্যাংকের শাখার গ্রাহক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহকের মধ্যে পার্থক্য কী?
উত্তর: মূলত কোনো পার্থক্য নেই। সব অ্যাকাউন্টই ব্যাংকের অ্যাকাউন্ট।

- এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের শাখায় কি কোনো বিধিনিষেধ আছে?
উত্তর: না। কোনো বিধিনিষেধ নেই। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় যেকোনো ধরনের লেনদেন করতে পারেন।

- এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে কীভাবে অর্থ উত্তোলন বা লেনদেন সম্পন্ন করবেন?
উত্তর: এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে অর্থ উত্তোলন বা লেনদেন সম্পন্ন করতে পারবেন।

- এজেন্ট ব্যাংকিং আউটলেটের জন্য কি কোনো ব্যাংকিং সময়সীমা আছে?
উত্তর: ব্যাংকের নিয়মিত সময়সীমা হলো সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা। তবে এজেন্ট চাইলে এই সময়ের বাইরেও ব্যাংকিং সেবা দিতে পারবেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই লেনদেনের সক্ষমতা আমাদের ব্যবস্থায় আছে।

- এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংক আকাউন্ট পরিচালনায় কি বাড়তি খরচ হবে?
উত্তর: না। কোনো বাড়তি খরচ নেই।

- এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা কি ইন্টারনেট ব্যাংকিয়ের সেবা পাবেন?
উত্তর: হ্যাঁ। গ্রাহকরা অ্যাকাউন্ট খুলতে পারলে, সহজেই ইন্টারনেট ব্যাংকিংয়ের সেবাও পাবেন।

- এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা কি ডেবিট কার্ড ও চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ। এজেন্ট ব্যাংকের গ্রাহকরা ডেবিট কার্ড ও চেক বইয়ের জন্য কল সেন্টার বা এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

12/04/2025

Address

34 Ali Ahmed Chunka Road, Ekrampur, Bandar
Narayanganj
1410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brac Bank Bandar Agent Banking Outlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category