The Tax Factory

The Tax Factory Since 1974 We serve people regarding all types of Income Tax and Company Law. We also Provides Crimin

01/09/2026
কর দাতাদের জন্য ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর গৃহীত পদক্ষেপ।
07/08/2026

কর দাতাদের জন্য ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর গৃহীত পদক্ষেপ।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা
02/08/2026

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

24/07/2026

টার্নওভার ট্যাক্স

আয়কর আইন ২০২৩ এর ১৬৩ ধারায় সকল ধরনের ব্যবসার ওপর ১% টার্নওভার ট্যাক্স—ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য এটি সত্যিই একটি ভয়ংকর ব্যবস্থা।

ধরা যাক, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক বিক্রয় ৪০ লাখ টাকা। গত বছর তাঁর GP ছিল ১৫%। সব খরচ বাদ দিয়ে তাঁর কর দাঁড়িয়েছিল ৫,০০০ টাকা—তিনি ৫,০০০ টাকা কর দিয়ে রিটার্ন দাখিল করলেন।

এবার ১% টার্নওভার ট্যাক্সের কারণে তাঁকে দিতে হবে ৪০,০০০ টাকা।

অর্থাৎ, প্রকৃত কর ৫,০০০ টাকা হলেও অতিরিক্ত ৩৫,০০০ টাকা কর দিতে হবে।

এখন তিনি যদি বলেন—
“আমার অতিরিক্ত ৩৫,০০০ টাকা ফেরত দিন”—তাহলে ফেরতযোগ্য কর সৃষ্টি হবে, ১৮৩ ধারায় অ্যাসেসমেন্টের সম্ভাবনা তৈরি হবে, অডিটে পড়ার আশঙ্কা থাকবে।

আবার যদি বলেন—
“থাক, ফেরত চাইব না; পুরো ৪০,০০০ টাকাই হিসাবের মধ্যে সমন্বয় করে নিই”—তাহলে তাঁর GP বেড়ে যেতে পারে।

আর GP বেড়ে গেলে পরের প্রশ্ন—

“এ বছর GP এত বেশি কেন? তাহলে গত বছর কম দেখিয়েছিলেন কেন?”

এরপর ২১২ ধারায় আগের বছরের হিসাব পুনরায় উন্মোচনের পরিকল্পনা শুরু হতে পারে!

অর্থাৎ—

কর দিলে সমস্যা,
কর ফেরত চাইলে আরও সমস্যা,
আর কর ফেরত না চাইলে ভবিষ্যতে নতুন সমস্যা!

এভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর চাপ বাড়তে থাকলে তারা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ হারাবেন। উদ্যোক্তা কমবে, ব্যবসা সংকুচিত হবে—আর দীর্ঘমেয়াদে রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হবে।

বিক্রয় কখনোই লাভ নয়। করব্যবস্থার উদ্দেশ্য রাজস্ব আদায়; কিন্তু রাজস্বের স্থায়ী ভিত্তি হলো ব্যবসা ও উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখা। ব্যবসা বাঁচলে রাজস্ব বাড়বে। উদ্যোক্তা বাঁচলে করদাতা বাড়বে।

নির্বিচারে ক্ষুদ্র ও মাঝারি সব ব্যবসার বিক্রি বা টার্নওভারের উপর ১% কর বসাই দিলে কি, প্রকৃতপক্ষে ব্যবসায়ে কি এত টাকা লাভ হয়???

অবাস্তব আইন করে জনগনকে ভোগান্তিতে ফেলা হচ্ছে,তাহা দ্রুত সময়ে এস আরও দিয়ে এবং অনলাইন আপডেট দিলে উপকৃত হবেন সকলে,
পরামর্শ আমাদের, সিদ্ধান্ত আপনাদের।

19/07/2026
কর শনাক্তকরণ নম্বর (e-TIN) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি,তাদের পর্যায়ক্রমে নোটিশ পাঠানো শুরু করেছে এনবিআর।ন...
08/07/2026

কর শনাক্তকরণ নম্বর (e-TIN) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি,তাদের পর্যায়ক্রমে নোটিশ পাঠানো শুরু করেছে এনবিআর।নোটিশের পরেও রিটার্ন না দিলে তাদের বাসা বা অফিসে ইন্সপেক্টর পাঠানো,প্রয়োজনে ব্যাংক হিসাব তল্লাশি এবং জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে সংস্থাটি।

এনবিআর (NBR) নন-ফাইলারদের (Return জমা না দেওয়া ব্যক্তি) ধরতে যেসব কঠোর পদক্ষেপ নিচ্ছে,তা নিচে দেওয়া হলো:

■ স্বয়ংক্রিয় নোটিশ ও নজরদারি: e-TIN ডাটাবেজ থেকে রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে।

■ সরাসরি পরিদর্শন ও তদন্ত: নোটিশ পাওয়ার পরও রিটার্ন দাখিল না করলে কর কর্মকর্তাদের দল বা ট্যাক্স ইন্সপেক্টর সরাসরি করদাতার বাড়ি বা অফিসে গিয়ে আয়-ব্যয়ের হিসাব ও প্রমাণাদি যাচাই করবেন।

■ ব্যাংক হিসাব তল্লাশি: কর ফাঁকি রোধে এনবিআর প্রয়োজন মনে করলে সন্দেহভাজন করদাতাদের ব্যাংক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য (জমা ও উত্তোলনের পরিমাণ)খতিয়ে দেখতে পারবে।

■ আইনি জরিমানা: আয়কর আইন, ২০২৩ (ধারা ২৬৬)অনুযায়ী,আয়কর রিটার্ন জমা না দিলে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ১০ শতাংশ বা ন্যূনতম ১,০০০ টাকা জরিমানা করা হতে পারে। বিলম্ব অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপের বিধান রয়েছে।

■ সরকারি সেবা বিচ্ছিন্নকরণ: রিটার্ন দাখিল না করলে গ্যাস,বিদ্যুৎ ও পানির মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা সংযোগ বিচ্ছিন্ন করারও বিধান রাখা হয়েছে।

■ ভুয়া জিরো রিটার্নের বিরুদ্ধে সতর্কতা: অনেকেরই ভুল ধারণা আছে যে আয় না থাকলে 'জিরো রিটার্ন' দেওয়া যায়।প্রকৃত আয়, ব্যয় ও সম্পদের সঠিক তথ্য না দিয়ে ভুয়া জিরো রিটার্ন দাখিল শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ,যার জন্য ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

Gift TAX
07/07/2026

Gift TAX

Address

84, A K M Samsujoha Road, North Chashara
Narayanganj

Telephone

+8801711240052

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Tax Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Tax Factory:

Shortcuts

Share

Category