Ikhwan Fund Trust

Ikhwan Fund Trust dreaming for a society whom manage their all financial activities by Islamic financial system.

05/09/2023

ক্যাশ ওয়াকফ:

ওয়াকফের একটি মৌলিক বিধান হচ্ছে, ওয়াকফকৃত বস্তুটির মূল বহাল রাখতে হবে। সুতরাং এ হিসেবে টাকা-পয়সা ওয়াকফ করা জায়েজ হবে না। তবে হ্যা, যদি করজে হাসানার জন্য টাকা ওয়াকফ করে, যে টাকা বিভিন্নজনকে সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে তাহলে এ ধরনের ওয়াকফ জায়েয হবে। তেমনি মুদারাবা ব্যবসার জন্য টাকা ওয়াকফ করা জায়েজ। যে টাকা দিয়ে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করা হবে এবং প্রাপ্ত মুনাফা যাদের জন্য ওয়াকফ করা হয়েছে তাদের কল্যানে ব্যয় করা হবে।

#নলেজ_শেয়ার
Consultancy

03/04/2022

যাকাত ক্যালকুলেশন সার্ভিস

✪গুগল ফর্মের লিংক:
https://docs.google.com/forms/d/1FX-8kuYhRHT7od3tI3rlqOjDDTCnXTlwn1wZ2R1U6Jc

যাকাত ইসলাম ধর্মের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। সম্পদের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল যাকাত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা ৩২ স্থানে যাকাতের কথা উল্লেখ করেছেন।

যারা যাকাত সঠিক ভাবে আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন, “যারা স্বর্ণ-রূপা বা টাকা-পয়সা সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ (?) দিয়ে দাও।” (সূরা তাওবা-৩৪)

উল্লেখ্য, এখানে “সুসংবাদ” কথাটি ব্যঙ্গচ্ছলে বলা হয়েছে। মূলত এটা “দুঃসংবাদ” অর্থে।

তাছাড়া ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় যাকাতের গুরুত্ব অপরিসীম। আর যাকাত আদায়ের মাধ্যমে আপনি আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করছেন। রাসূল স. বলেন, "তোমরা তোমাদের সম্পদকে যাকাতের মাধ্যমে সংরক্ষিত করো।" (মারাসীল, আবু দাউদ, ১০৫১৪)

সুতরাং নামাজের মত যাকাতকেও সঠিকভাবে হিসাব করে আদায় করা ফরয। যেহেতু আমরা অনেকেই যাকাত সঠিকভাবে হিসাব করার নিয়ম জানি না বা সঠিক হিসাব করে আদায় করি না। তাই যাকাত আদায় করা সত্ত্বেও সঠিকভাবে আদায় না করার কারণে আমরা অনেকেই গুনাহগার হচ্ছি।

তাই আপনার যাকাত আদায়টি যেন যথাযথ হিসাবের মাধ্যমে হয়, এজন্য IFAC চালু করেছে "যাকাত ক্যালকুলেশন সেবা”।

➤ এ সেবা যেভাবে লাভ করবেন:
১. উপরে লিংকে দেয়া গুগল ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন।
২. যথাযথভাবে ফর্মটি পূরণ করে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে আপনার মেইল–এ একটি "যাকাত ক্যালকুলেশন ফর্ম” পাঠানো হবে। সেটি ভেবে-চিন্তে পূরণ করে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দিন।
৩. ফর্মটি পাঠানোর পর IFAC–এর যাকাত বিশেষজ্ঞ টিম পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে IFAC - এর নিজস্ব প্যাড–এ আপনার যাকাতের পূর্ণ হিসাব আপনার মেইল–এ পাঠিয়ে দিবেন।

☞ উল্লেখ্য:
• প্রত্যেকের ব্যক্তিগত তথ্যাবলী আমানত থাকবে এবং গোপনীয়তা সংরক্ষণ করা হবে।
• এ হিসাবায়ন সেবা পেতে হলে একটি ফি দিতে হবে যা গুগল ফর্মে উল্লেখ থাকবে।
• শরীয়াহ্‌ টিম প্রয়োজনে আপনার সাথে কথা বলতে পারেন।

প্রয়োজনে যোগাযোগ করুন
মুফতি আশরাফুল ইসলাম 01949750511
মুফতি নাজমুল ইসলাম 01735301381
অথবা ইমেইল করুন [email protected]

হে আল্লাহ! নির্মাণ কাজের সকল প্রয়োজন আপনার খাজানা থেকে ব্যবস্থা করে দিন।
05/09/2021

হে আল্লাহ! নির্মাণ কাজের সকল প্রয়োজন আপনার খাজানা থেকে ব্যবস্থা করে দিন।

Address

Bau Shesh More
Mymensingh
2202

Telephone

+8801926738523

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ikhwan Fund Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ikhwan Fund Trust:

Share

Category