30/03/2019
আমি কোন টেলিভিশনে হাজারো অ্যাড অথবা মূল প্রোগ্রামের
মাঝে কোন অনুরোধ বাচক শব্দ বলতে শুনিনি। শুনতে পাইনি সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব মনে করিয়ে দেবার কথা। ১০ মিনিট সংবাদের জন্য টিভির সামনে বসে থাকলে ৫ মিনিট বানিজ্যিক অ্যাড গিলে যেত হয় । কোথাও, কোন চ্যানেলে ৫ সেকেন্ডের জন্য ও বলে না আপনারা সাবধানে থাকুন, একটু সতর্কতার সাথে থাকুন।বলে না রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করে রাখুন, ঘর থেকে বের হয়ে যাবার সময় লাইট, ফ্যান এগুলো বন্ধ করে রাখুন, পানি সাশ্রয় করুন, রাস্তা সাবধানে পারপার হোন, ফুটওভারব্রীজ ব্যবহার করুন, হাতের সিগারেট টা শেষ করে আগুনটা নিভিয়ে ফেলুন, কেন বলেনা? ওরা কি আমাদের কেউ না?
রাস্তার দু ধারে পালা করে রাজনৈতিক নেতা কর্মীদের পোস্টার, কতটুকু করলাম, কতটুকু দিলাম সেগুলা জনসম্মুখে ফুটিয়ে তোলার প্রয়াস কিন্তু কই কোথাও তো সতর্ক বানী চোখে পড়ে না, সতর্কতামূলক কোন পোস্টার অথবা ব্যানার তো চোখে পড়ে না!
গাড়িতে ওঠার পর এমনকি ফুটপাত দিয়ে হাঁটর সময় মনে হয় এই বুঝি কোন একটা গাড়ি উপর দিয়ে চলে যাবে। এত দুর্ঘটনা ঘটাচ্ছে তারপরেও এদের কি মানসিকতা!!! এদেরকে কাউন্সেলিং কি করানো যায় না? গাড়িতে ওঠার পর আমরা কি বলি তোমার লাইসেন্স আছে তো, তোমার ফ্যামিলি আছে তো? ভাই একটু মনে করিয়ে দিন ব্যপারগুলা কেননা একজন ফ্যামিলি দায়িত্ববান ড্রাইভার আর যাই করুক জ্ঞান হারাবে ন্।
রাস্তার ধার ধরে হাটতে গেলে মেজাজ স্থির রাখতে পারি না, পাঠাও-উবার রাইডাররা ক্রমাগত হর্ন বাজাতেই থাকে । আপনি যতই সাইড দেন না কেন এরা তারপরেও ক্রমাগত হর্ণ বাজিয়েই যাবে তাড়াতাড়ি যাবার জন্য। ভাই এত তাড়া কিসের আপনার?? দেখছেন না প্রতিনিয়ত আপনার-আমার মত কত হাজার হাজার ভাই-বোন-মা-বাবা আগুনে পুরে, পানিতে ডুবে, রোড এক্সিডেন্টে, বাস চাপায় মারা যাচ্ছে?? আপনার এমন ব্যবহারে আরেকজনের কষ্ট হয় ভাই।
আসুন না একটু সতর্ক হই, একটু সতর্ক করি, বলি ভাই সিগারেটের আগুন টা খেয়ে নিভিয়ে দিন, অযথা হর্ণ দিয়েন না, অপরকে কষ্ট দিয়েন না, রান্না শেষে গ্যাসটা নিভিয়ে সেইফটি লক দিয়ে রাখি, দাহ্যপদার্থের সাথে সতর্কতা অবলম্বন করি, নিয়ম-কানুন পালন করি,সাবধানে গাড়ি চালাই, ফুটওভারব্রীজ ব্যবহার করি, নিজে ভাল থাকি অপরকে ভাল রাখি। আমরাই তো বাংলাদেশ...