05/07/2023
নিউজ এলার্ট
মেটলাইফের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্র্যাঞ্চ ম্যানেজারদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
ঢাকা ব্যাংকের বিভিন্ন রিটেইল ব্যাংকিং সেবায় মেটলাইফ এজেন্টদের (ফিল্ড ফোর্স) বিশেষ সুবিধা দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ ও ঢাকা ব্যাংক লিমিটেড। দেশের আর্থিক খাতে প্রথমবারের মত এ ধরনের চুক্তি সম্পন্ন করা হয়েছে ।
এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের সঞ্চয়ী হিসাব, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ নেয়ার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন মেটলাইফ এজেন্টরা। বিশেষ এই সুবিধাগুলো এমনভাবে নিয়ে আসা হয়েছে যেন তা মেটলাইফ বাংলাদেশের এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেটিং অফিসার মো. মোস্তাক আহমেদ।
মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন বলেন, “বিমা খাতে এজেন্টরা ক্রেডিট কার্ড ও ঋণের সুবিধা নিতে গিয়ে প্রায়ই প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ঢাকা ব্যাংকের সাথে চুক্তিটি এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ, এর মধ্য দিয়ে আমাদের এজেন্টরা খুব সহজেই প্রয়োজনীয় আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। এজেন্টদের সহায়তায় এবং তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে এই চুক্তি একটি গুরুত্তপূর্ণ পদক্ষেপ।”
বিমা খাতের এ উদ্যোগের মাধ্যমে এর দেশের বিমা এজেন্টদের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এই সংবাদটি প্রকাশিত হয়েছে বেশ কিছু জনপ্রিয় পত্রিকায়:
Prothom Alo Online: MetLife agents to get exclusive banking benefits from Dhaka Bank
The Business Standard Online: MetLife agents will get exclusive banking benefits from Dhaka Bank
Dhaka Tribune Online: MetLife agents to get exclusive banking benefits from Dhaka Bank
Bonik Barta (Page 14): ঢাকা ব্যাংক ও মেটলাইফের সঙ্গে চুক্তি সই
Daily Observer (Page 14): MetLife agents to get exclusive benefits from Dhaka Bank
The Business Post (Page 16): MetLife agents to get exclusive benefits from Dhaka Bank
The Bangladesh Post (Page 5): MetLife agents to enjoy benefits from Dhaka Bank
Ajker Patrika (Page): মেটলাইফের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি স্বাক্ষর
Bangladesh Today (Page 8): MetLife agents to get banking benefits from Dhaka Bank
Samakal (12): মেটলাইফের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি স্বাক্ষর
Jonokontho (Page 14): মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Amader Orthonity(Page ): মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Bangladesher Alo (Page 3): মেটলাইফ ও ঢাকা ব্যাংকের চুক্তি
Bhorer Kagoj (Page 2): ঢাকা ব্যাংকে বিশেষ ব্যাংকিং সুবিধা পাবে মেটলাইফ এজেন্টরা
Daily Industry (Page 3): MetLife agents will get exclusive banking benefits from Dhaka Bank
Dainik Bangla (Page 4): মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Nobochetona (Page 3): মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Swadesh Pratidin (Page 10): মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা ঢাকা ব্যাংকের
Shokaler Shomoy (Page 3): মেটলাইফ ও ঢাকা ব্যাংক লিমিটেডের চুক্তি সই অনুষ্ঠিত
Daily Bangladesher Alo (Page 3): মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Inqilab Online: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Dhakapost.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Kalbela Online: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দেবে ঢাকা ব্যাংক লিমিটেড
Insurancenewsbd.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ সুবিধা দেবে ঢাকা ব্যাংক
Banglapratidin.net: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Banglapratidin24.com: MetLife agents will get Exclusive Banking Benefits from Dhaka Bank
Bangladesh.postsen.com: Dhaka Bank will provide special banking facilities to MetLife agents
Bangladesh.postsen.com: Dhaka Bank Limited will provide special banking facilities to MetLife agents
Bssnews.net: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Bdfinancialnews24.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
71sangbad.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Biniyogbarta.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Sunbd24.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Sharebazarnews.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Deshersangbad.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Lastnewsbd.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Vorerchetona.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Businesseyebd.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক
Jugobarta.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Sebahotnews.org: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Dainikjamalpur.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
Ajkertangail.com: মেটলাইফ এজেন্টদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ঢাকা ব্যাংক লিমিটেড
News in Bangla: Read the latest news on politics, sports, business, entertainment, weather, lifestyle, education, tourism and more from leading Bangla News portal Dhaka Post.