উত্তর বীরপুর কর্জে হাসানা ফাউন্ডেশন।

  • Home
  • Bangladesh
  • Magura
  • উত্তর বীরপুর কর্জে হাসানা ফাউন্ডেশন।

উত্তর বীরপুর কর্জে হাসানা ফাউন্ডেশন। maherab

24/07/2026
12/07/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :

مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗۤ اَضْعَافًا كَثِیْرَةً ؕ وَ اللّٰهُ یَقْبِضُ وَ یَبْصُۜطُ ۪ وَ اِلَیْهِ تُرْجَعُوْنَ۝۲۴۵

কে আছে, যে আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দেবে, ফলে তিনি তাকে তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন? আল্লাহই সংকট সৃষ্টি করেন এবং তিনিই স্বচ্ছলতা দান করেন, আর তাঁরই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

*সূরা বাকারা, আয়াত : ২৪৫*

পাদটিকা :

আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার অর্থ তাঁর পথে খরচ করা। গরীবদেরকে সাহায্য করা যেমন এর অন্তর্ভুক্ত, তেমনি জিহাদের ক্ষেত্রসমূহে এবং দীনি প্রয়োজনে ব্যয় করাও। একে ঋণ বলা হয়েছে রূপকার্থে। কেননা এর বিনিময় দেওয়া হবে সওয়াবরূপে। ‘উত্তম পন্থা’-এর অর্থ ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে দান করা। মানুষকে দেখানো কিংবা পার্থিব প্রতিদান লাভ উদ্দেশ্য হবে না। এমনকি কেউ যদি কারও প্রয়োজন মেটানোর জন্যে সুদমুক্ত ঋণ দেয়, তবে তাও এর অন্তর্ভুক্ত হতে পারে।

আল্লাহ তাআলা আখেরাতে এ দান কিংবা ঋণপ্রদানের যে সওয়াব দেবেন, তা মূল টাকার তুলনায় অনেকগুণ বেশি হবে। বাহ্যত দান করলে, কিংবা সুদমুক্ত ঋণ দিলে অর্থসম্পদ কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন : আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। সবটাই আল্লাহর হাতে।

-----------------------------

05/01/2026

Address

Magura
Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর বীরপুর কর্জে হাসানা ফাউন্ডেশন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category