ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং

  • Home
  • Bangladesh
  • Madaripur
  • ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক দত্ত?

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক
দত্তপাড়া বাজার শাখা
সুবিধা সমূহ-
১/ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি
২/ বাৎসরিক কোন সার্ভিস চার্জ নাই
৩/ একই টেরিটরি তবে লেনদেন ফ্রি
৪/ এটিএম কার্ড ফ্রি
৫/ প্রথম বৎসর এটিএম সার্ভিস চার্জ ফ্রি
৬/ বিদেশ থেকে টাকা আনলে ২% বোনাস
৭/ সকাল নয়টা হতে রাত আটটা পর্যন্ত রেমিটেন্স এর টাকা উত্তোলন করা যায়
৮/ সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত লেনদেন করা যায়
৯/ শুক্র ও শনিবার সহ প্রতিদিন লেনদেন করা যায়
১০/ ডিপিএস ও এফডিআর করা যায়।

01/02/2022
বয়স শেষ হয়ে যায় নাই ☺️ এখনও উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
09/01/2022

বয়স শেষ হয়ে যায় নাই ☺️ এখনও উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাবৃত্তির জন্য দ্রুত আবেদন করুন।
02/01/2022

শিক্ষাবৃত্তির জন্য দ্রুত আবেদন করুন।

25/09/2021

সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন। বললেন, ‘এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি ক্রয় করেছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে গাড়িটি আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটি বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তাঁরা গাড়িটির কত দাম বলে।’

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′তাঁরা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব পুরনো আর জরাজীর্ণ।’

বাবা বললেন, ‘এবার গাড়িটি একটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!’ মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে তাঁর বাবাকে বলল, ‘এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′

বাবা তখন তাঁর মেয়েকে একটি গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তাঁর বাবাকে বলল, ‘ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি আইকনিক গাড়ি।’

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, ‘সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে মন খারাপ করবে না। বুঝে নিবে এর মানে তুমি কোন ভুল জায়গায় আছো। তাঁরাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। সে জায়গায় কখনো পড়ে থাকবে না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ উপলব্ধি করতে পারে না।

©️সংগৃহীত
✅পোষ্ট: Beauty of Bangladesh

সতর্কীকরণ বার্তাঃ গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একজন আপু জানালো- খুব দুঃখিত...
13/09/2021

সতর্কীকরণ বার্তাঃ

গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একজন আপু জানালো- খুব দুঃখিত ভাইয়া, আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম, ভুল করে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। কারণ, আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে। তাই ভুল করে ফেলেছি। একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন। নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

আমার মোবাইলে একটু পরেই একটা ওটিপি এলো। সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে আবার সেই ফোন- ভাইয়া ওটিপি টা এসেছে? প্লিজ আমাকে জানান।

আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম আপনার যে নাম্বারটা আমার মত সেটা থেকে একটা কল করুন!
জবাব এলো- ঐ নাম্বারটায় একদম ব্যালেন্স নেই, তাই এই নাম্বার থেকে কল করেছি।

পরক্ষণেই আমার মোবাইলে ব্যাংকের মেসেজ এলো- "আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন? তাহলে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন, রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন"।

মাথা গরম হয়ে গেলো। সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নাম্বারে ফোন করলাম, জবাব এলো- সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।

এটা একটা নতুন ভাবে ব্যাংক জালিয়াতির প্রচেষ্টা। আমি দু'টো নাম্বারই ব্যাংকে জানিয়ে দিয়েছি। তাই, সবার কাছে অনুরোধ এই খবরটা যত জনকে পারবেন ফরোয়ার্ড করুন ও নিরাপদে থাকুন, ধন্যবাদ।

Adc, Cyber Crime Division
Md Najmul Islam

আজকে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
01/09/2021

আজকে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

Address

Dattapara Bazar, Shibchar
Madaripur
7931

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category