Gono Unnayan Pracesta

Gono Unnayan Pracesta A Non-Governmental social development organization

গণ উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর জোনের রাজৈর শাখায় BD Rural WASH for HCD প্রকল্পের একটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়।উক্ত ভিজ...
15/05/2026

গণ উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর জোনের রাজৈর শাখায় BD Rural WASH for HCD প্রকল্পের একটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়।

উক্ত ভিজিটে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক (Social Safeguard Consultant, PKSF), জোনাল কো-অর্ডিনেটর জনাব মোঃ উবায়দুর রহমান এবং ওয়াশ প্রকল্পের প্রধান সমন্বয়কারীসহ মাদারীপুর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দীন চৌধুরী।

এই পুরো কার্যক্রম সফলভাবে সম্পাদন ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন জনাব মোঃ মহিউদ্দীন চৌধুরী। তাঁর দিকনির্দেশনা, সমন্বয় ও মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতির কারণে ফিল্ড ভিজিটটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়।

উক্ত ভিজিটের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলহামদুলিল্লাহ! 🌿গণ উন্নয়ন প্রচেষ্টা – লোহাগাড়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম এর কার্যক্রম খুব শীঘ্রই শুভ উদ্বোধনের মাধ্য...
09/05/2026

আলহামদুলিল্লাহ! 🌿
গণ উন্নয়ন প্রচেষ্টা – লোহাগাড়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম এর কার্যক্রম খুব শীঘ্রই শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
শীঘ্রই শুভ উদ্বোধন। ✨

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন এ জিইউপি সমৃদ্ধি কর্মসূচি শিক্ষা কার্যক্রম এর আওতায় বৈকালিক শিক্ষা সহায়তা ক...
25/04/2026

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন এ জিইউপি সমৃদ্ধি কর্মসূচি শিক্ষা কার্যক্রম এর আওতায় বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকদের ০২ দিন ব্যাপী বিষয় ভিওিক মৌলিক প্রশিক্ষণ এর ১ম দিন এর চিত্র...

গণ উন্নয়ন প্রচেষ্টা বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা হিসেবে দীর্ঘ ৫৪ বছর জনগণের সাথে কাজ করে আসছে।  সংস্থার প্রতিষ্ঠাতা নির্ব...
22/04/2026

গণ উন্নয়ন প্রচেষ্টা বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা হিসেবে দীর্ঘ ৫৪ বছর জনগণের সাথে কাজ করে আসছে। সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক-প্রয়াত জনাব মোহাম্মদ আতাউর রহমান জনগণের উন্নয়ন তথা সেবামূলক কাজ হাতে নিয়েই ১৯৭৩ সালের ২২ এপ্রিল কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে শুরু করেন। সেবামূলক কাজের ধারাবাহিকতায়- গণ উন্নয়ন প্রচেষ্টার ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিইউপি প্রশিক্ষণ কেন্দ্র, রাজৈর, মাদারীপুর- ২২/০৪/২০২৬ ইং তারিখ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংস্থার নির্বাহী পরিচালক- জনাব প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরী; উপস্থিত ছিলেন- সংস্থার কনসাটেন্ট জনাব রোকেয়া জেভিন কায়সারী; উপ-পরিচালক-মাইক্রোফিনান্স জনাব মোঃ আব্দুল হক; সহকারী পরিচালকবৃন্দ, সমন্বয়কারীবৃন্দ, শাখা ব্যবস্থাপক এবং সকল স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক- গণ উন্নয়ন প্রচেষ্টার সকল কর্মীদের আগামী দিনগুলোতে সৎ, স্বচ্ছ ও নিষ্ঠার সহিত কাজ করে সংস্থার উন্নতি অব্যহত রাখার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাতা আতাউর ভাই’র কাজের অবদান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আলোচনা শেষে- গণ উন্নয়ন প্রচেষ্টার সকল কর্মীদের সু-স্বাস্থ্য কামনা সহ ও সংস্থার স্থায়ীত্বশীল এর জন্য দোয়া করা হয়।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম সমৃদ্ধি ইউনিয়নে কমপ্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিস প্রকল্পের আওতায় একটি চক্ষু চিকিৎস...
20/04/2026

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম সমৃদ্ধি ইউনিয়নে কমপ্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিস প্রকল্পের আওতায় একটি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, নির্বাহী পরিচালক, গণ উন্নয়ন প্রচেষ্টা।
উক্ত ক্যাম্পে মোট ১৫৪ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয়। এর মধ্যে ২৩ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

আলহামদুলিল্লাহ 🤍আমাদের প্রতিষ্ঠান GUP (গণ উন্নয়ন প্রচেষ্টা)-এর চলমান কার্যক্রম ও সেবার স্বীকৃতি এখন আন্তর্জাতিক পর্যায়েও...
16/04/2026

আলহামদুলিল্লাহ 🤍

আমাদের প্রতিষ্ঠান GUP (গণ উন্নয়ন প্রচেষ্টা)-এর চলমান কার্যক্রম ও সেবার স্বীকৃতি এখন আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছাতে শুরু করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বনামধন্য আইন ও ইমিগ্রেশন পরামর্শ প্রতিষ্ঠান, , আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। তারা আমাদের কার্যক্রম—বিশেষ করে কমিউনিটি ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা ও মাইক্রোফাইন্যান্স সেক্টরে অবদানের প্রশংসা করেছে এবং আন্তর্জাতিক পরিসরে কাজ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে।

এ ধরনের আন্তর্জাতিক আগ্রহ আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বও বাড়িয়ে দেয়। আমরা বিশ্বাস করি, আপনাদের সবার দোয়া ও সহযোগিতাই আমাদের এই পথচলার শক্তি।

ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। 🇧🇩

গণ উন্নয়ন প্রচেষ্টা’র ৫০তম পয়সারহাট শাখার শুভ উদ্বোধন করেন সংস্থার পরিচালক (মাইক্রোফিনান্স) জনাব মোঃ রেজাউল করিম আলম। শা...
16/04/2026

গণ উন্নয়ন প্রচেষ্টা’র ৫০তম পয়সারহাট শাখার শুভ উদ্বোধন করেন সংস্থার পরিচালক (মাইক্রোফিনান্স) জনাব মোঃ রেজাউল করিম আলম। শাখাটি বরিশাল জেলার পয়সারহাট এলাকায় অবস্থিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মাইক্রোফিনান্স) জনাব মোঃ আব্দুল হক, সহকারী পরিচালক (মাইক্রোফিনান্স) জনাব মোঃ মিজানুর রহমান, এরিয়া কোঅর্ডিনেটর জনাব মোঃ ওয়ালিউল্লাহ শেখ, শাখা ব্যবস্থাপকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কো-অর্ডিনেশন মিটিং বরিশাল..
15/04/2026

কো-অর্ডিনেশন মিটিং বরিশাল..

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি কমপ্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ইস্পাহানী ইসলামিয়া আই হসপি...
15/04/2026

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি কমপ্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ইস্পাহানী ইসলামিয়া আই হসপিটাল-বরিশাল এর যৌথ উদ্যোগে ছানী অপারেশন ক্যাম্প এ ২৬ জন রোগীর ছানী অপারেশন করা হয়।

গণ উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন এ জিইউপি প্রাথমিক স্বাস্হ্যসেবা কর্মসূচির আওতায় স...
11/04/2026

গণ উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন এ জিইউপি প্রাথমিক স্বাস্হ্যসেবা কর্মসূচির আওতায় স্যাটেলাইট ক্লিনিক এর আয়োজন করা হয়। উক্ত স্যাটেলাইট ক্লিনিকে মোট ৩৭ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন এ সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিদর্শক দের দুই (০২) দিন ব্যাপী মৌলিক ...
18/11/2025

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন এ সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিদর্শক দের দুই (০২) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ এর ১ম দিন এর চিত্র..

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Gono Unnayan Pracesta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gono Unnayan Pracesta:

Share

Category