Gono Unnayan Pracesta

Gono Unnayan Pracesta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gono Unnayan Pracesta, Finance, Dhaka.

নিরলস পরিশ্রমের জয়গান—শ্রেষ্ঠ কর্মী সম্মাননাগণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)-এর মাইক্রোফিনান্স কর্মসূচির আওতায় শাখা পর্যায়ের কর...
14/08/2026

নিরলস পরিশ্রমের জয়গান—শ্রেষ্ঠ কর্মী সম্মাননা

গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)-এর মাইক্রোফিনান্স কর্মসূচির আওতায় শাখা পর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ কর্মী সম্মাননা’ প্রদান করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা ও মাঠকর্মীসহ প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাইক্রোফিনান্স কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতিতে শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের সফলতার পেছনে মাঠপর্যায়ের কর্মীদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বকে নিজের কাজ হিসেবে গ্রহণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন পাওয়া সম্ভব।

সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ কর্মীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করাই কর্মক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি। নিজের দায়িত্বকে আন্তরিকভাবে গ্রহণ করে কাজ করলে প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত কর্মজীবনেও সাফল্য অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যতেও কর্মীদের উৎসাহিত করতে এ ধরনের ‘শ্রেষ্ঠ কর্মী সম্মাননা’ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এ আয়োজন কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি, ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

📢 ৫০,০০০ টাকা থেকে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত ডিজিটাল লোনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। যোগাযোগ Message on Mohiuddin Chowdhu...
26/07/2026

📢 ৫০,০০০ টাকা থেকে ৩০,০০,০০০ টাকা পর্যন্ত ডিজিটাল লোনের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

যোগাযোগ Message on Mohiuddin Chowdhury

যাদের জন্য প্রযোজ্য:
• ব্যবসায়ী
• প্রবাসী উদ্যোক্তা
• চাকরিজীবী

আবেদন প্রক্রিয়া:
• ঋণ অনুমোদনের পর অর্থ আবেদনকারী ঘরে বসেই সরাসরি তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করতে পারবেন।
• প্রযোজ্য ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী জামানত জমা প্রদান করতে হবে।

🔎 বিস্তারিত তথ্য, কার্যক্রম ও সর্বশেষ আপডেট জানতে আমাদের অফিসিয়াল page অনুসরণ করুন।

Gono Unnayan Pracesta

🤝 স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সেবা প্রদানই আমাদের অঙ্গীকার।

📍 অফিস:
Khalia, Rajoir, Madaripur

Gono Unnayan Pracesta (GUP)
Funded by Palli Karma-Sahayak Foundation (PKSF)

গত ০৩-০৭-২০২৬ ইং তারিখে গণ উন্নয়ন প্রচেষ্টা’র সাবেক উপ পরিচালক- কে. এ রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আ...
08/07/2026

গত ০৩-০৭-২০২৬ ইং তারিখে গণ উন্নয়ন প্রচেষ্টা’র সাবেক উপ পরিচালক- কে. এ রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। আমরা গণ উন্নয়ন প্রচেষ্টায় কর্মরত সকলে অত্যন্ত শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করি। সেই সাথে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। -গণ উন্নয়ন প্রচেষ্টার-কর্মীবৃন্দ

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ছানী অপারেশনকৃত রোগীর  চিত্র....
28/06/2026

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ছানী অপারেশনকৃত রোগীর চিত্র....

Orbis CCSP Meeting  Barishal.
28/06/2026

Orbis CCSP Meeting Barishal.

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ছানী অপারেশনকৃত রোগীর চিত্র..
10/06/2026

জিইউপি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ছানী অপারেশনকৃত রোগীর চিত্র..

আসছে আগামী ০৮/০৬/২০২৬ ইং....
03/06/2026

আসছে আগামী ০৮/০৬/২০২৬ ইং....

গণ উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর জোনের রাজৈর শাখায় BD Rural WASH for HCD প্রকল্পের একটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়।উক্ত ভিজ...
15/05/2026

গণ উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুর জোনের রাজৈর শাখায় BD Rural WASH for HCD প্রকল্পের একটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়।

উক্ত ভিজিটে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল হক (Social Safeguard Consultant, PKSF), জোনাল কো-অর্ডিনেটর জনাব মোঃ উবায়দুর রহমান এবং ওয়াশ প্রকল্পের প্রধান সমন্বয়কারীসহ মাদারীপুর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দীন চৌধুরী।

এই পুরো কার্যক্রম সফলভাবে সম্পাদন ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন জনাব মোঃ মহিউদ্দীন চৌধুরী। তাঁর দিকনির্দেশনা, সমন্বয় ও মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতির কারণে ফিল্ড ভিজিটটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়।

উক্ত ভিজিটের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলহামদুলিল্লাহ! 🌿গণ উন্নয়ন প্রচেষ্টা – লোহাগাড়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম এর কার্যক্রম খুব শীঘ্রই শুভ উদ্বোধনের মাধ্য...
09/05/2026

আলহামদুলিল্লাহ! 🌿
গণ উন্নয়ন প্রচেষ্টা – লোহাগাড়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম এর কার্যক্রম খুব শীঘ্রই শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
শীঘ্রই শুভ উদ্বোধন। ✨

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Gono Unnayan Pracesta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gono Unnayan Pracesta:

Shortcuts

Share

Category