ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা সদর লহ্মীপুর

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা সদর লহ্মীপুর

ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা সদর লহ্মীপুর ^^^^^^ অফিস টাইম ^^^^^^^
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা।
শনিবার থেকে বৃহস্পতিবার
শুক্রবার বন্ধ

৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে দেশের আপামর জনসাধারণের সাথে আমরাও গর্বিত।
16/12/2025

৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিনে দেশের আপামর জনসাধারণের সাথে আমরাও গর্বিত।

ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক সার্ভিস। দিন-রাত ২৪ ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। সব ধরনের ব্যাংকিং একাউন্টসহ,...
03/08/2025

ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক সার্ভিস। দিন-রাত ২৪ ঘন্টা টাকা জমা, উত্তোলন এবং পাঠানো যায়। সব ধরনের ব্যাংকিং একাউন্টসহ, রকেট একাউন্ট খোলা, লোন প্রসেস করা, কার্ড এবং চেক বই ইস্যু করার ব্যাপারে সহযোগিতা করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক
আপনার বিশ্বস্ত সহযোগী

ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ #কী_করা_উচিত-প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক বা রেগুলেট...
23/07/2025

ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ

#কী_করা_উচিত

-প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি অথরিটির অনুমোদিত প্রতিষ্ঠান কিনা, যাচাই করে নিতে হবে।

-ব্যাংক হিসাবের গোপন তথ্য, যেমন– হিসাব নম্বর/স্থিতি, চেক বই, কার্ড নম্বর, পিন, পাসওয়ার্ড/গোপন নম্বর অথবা ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল/ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে পিন/গোপন নম্বর স্মরণ রাখতে হবে।

- ব্যাংকিং-সংক্রান্ত যে কোনো দলিলে স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে পড়ে, বুঝে স্বাক্ষর দিতে হবে।

-গ্যারান্টর বা জামিনদার হওয়ার আগে বা ঋণের বিপরীতে তৃতীয় পক্ষ বন্ধক প্রদানের ক্ষেত্রে শর্তাবলি/নিয়মাবলি সঠিকভাবে জেনে নিতে হবে।

-ক্যাশ কাউন্টার ছাড়া ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না এবং কাউন্টার ত্যাগের আগে প্রতিটি লেনদেনের রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জেনারেটেড) যথাযথভাবে বুঝে নিতে হবে।

- অনলাইনে ব্যাংকিং সেবা উপভোগ করার মাধ্যমে ব্যাংকে না গিয়ে ঘরে বসে ব্যাংকিং সেবা নেওয়া নিরাপদ ও সাশ্রয়ী।

#কী_করা_অনুচিত

-অতিরিক্ত মুনাফা/সুদের লোভে অনুমোদিত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানবহির্ভূত প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করা যাবে না।

- ব্যাংক হিসাবের গোপন তথ্য, যেমন– হিসাব নম্বর/স্থিতি, চেক বই, কার্ড নম্বর, পিন, পাসওয়ার্ড/গোপন নম্বর অথবা ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল/ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে পিন/গোপন নম্বর ইত্যাদি অন্য কাউকে দেওয়া যাবে না।

-কাউকে ফাঁকা (টাকার অ্যামাউন্ট না লিখে) চেক দেওয়া যাবে না।

- সোশ্যাল মিডিয়া (ফেসবুক)/মোবাইল/ই-মেইলে বন্ধু সেজে দেশ-বিদেশ থেকে গিফট বা পার্সেল প্রেরণের প্রস্তাব, চাকরি দেওয়ার প্রলোভন, অধিক মুনাফা প্রদান বা স্বল্পমূল্যে পণ্য সরবরাহের প্রস্তাব, লটারির পুরস্কার ও অলৌকিক ধন-সম্পদ প্রাপ্তিসহ বিভিন্ন প্রলোভনে কখনোই কাউকেই অ্যাকাউন্টের তথ্য বা টাকা প্রেরণ অথবা মোবাইল ওয়ালেটের গোপনীয় তথ্য অথবা ক্রেডিট/ডেবিট কার্ডের পিন বা পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য দেওয়া যাবে না।

- ব্যাংক ও অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারের কর্মকর্তা সেজে ফোন করা হলে কোনো অবস্থাতেই নিজের হিসাব-সংক্রান্ত গোপনীয় তথ্য (পিন/পাসওয়ার্ড) দেওয়া যাবে না। মনে রাখবেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল ব্যাংকিংয়ের কাস্টমার কেয়ার থেকে কখনোই গ্রাহকের কাছে এসব তথ্য চাওয়া হয় না।

- বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহকের সঙ্গে কোনো ধরনের ব্যাংকিং করে না। এ ধরনের কোনো প্রলোভনে প্ররোচিত হওয়া যাবে না।

সোর্স: সমকাল।

ডাচ্-বাংলা ব্যাংক-এর শক্তিশালী মোবাইল অ্যাপ NexusPayএই অ্যাপে ডাচ্-বাংলা ব্যাংক-এর ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড, কোর ব...
23/07/2025

ডাচ্-বাংলা ব্যাংক-এর শক্তিশালী মোবাইল অ্যাপ NexusPay

এই অ্যাপে ডাচ্-বাংলা ব্যাংক-এর ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড, কোর ব্যাংকিং, রকেট ও এজেন্ট ব্যাংকিং একাউন্ট অ্যাড করে যে কোন ধরনের লেনদেন ও পেমেন্ট করা যায় যখন তখন ও সম্পূর্ণ নিরাপদে।
এসকল লেনদেন একদম ফ্রি*

ডাচ্-বাংলা ব্যাংক
আপনার বিশ্বস্ত সহযোগী

*শর্ত প্রযোজ্য

সেরা পারফরম্যান্সে ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান পেল স্বীকৃতি!২০২৪ সালের কার্যক্রম মূল্যায়নের পর যে ১০টি ব্যাংক টেকসই ...
23/07/2025

সেরা পারফরম্যান্সে ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান পেল স্বীকৃতি!

২০২৪ সালের কার্যক্রম মূল্যায়নের পর যে ১০টি ব্যাংক টেকসই রেটিং-এ শীর্ষস্থান অর্জন করেছে সেগুলো হলো—
ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক,
পূবালী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।

এদের মধ্যে ডাচ-বাংলা, এনসিসি, পূবালী ও শাহজালাল ইসলামী ব্যাংক নতুনভাবে এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বাকি ছয়টি ব্যাংক গত বছরের তালিকায়ও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবার সেরা নির্বাচিত হয়েছে:
আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স।

17/07/2025

ডাচ্-বাংলা ব্যাংক-এর শক্তিশালী মোবাইল অ্যাপ NexusPay

এই অ্যাপে ডাচ্-বাংলা ব্যাংক-এর ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড, কোর ব্যাংকিং, রকেট ও এজেন্ট ব্যাংকিং একাউন্ট অ্যাড করে যে কোন ধরনের লেনদেন ও পেমেন্ট করা যায় যখন তখন ও সম্পূর্ণ নিরাপদে।
এসকল লেনদেন একদম ফ্রি*

NexusPay মানেই সবকিছু

ডাচ্-বাংলা ব্যাংক
আপনার বিশ্বস্ত সহযোগী

*শর্ত প্রযোজ্য

🎓 শিক্ষাবৃত্তি 🎓✅ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি✅ D...
13/07/2025

🎓 শিক্ষাবৃত্তি 🎓
✅ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি
✅ Deadline: 6 Aug 2025 https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

অডিও বা ভিডিও কলের ব্যাপারে সতর্ক থাকুন!ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা
11/07/2025

অডিও বা ভিডিও কলের ব্যাপারে সতর্ক থাকুন!
ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা

ডাচ্ বাংলা ব্যাংক পি এল সি, আপনাদের আস্হা ও ভালোবাসায় আজ এই পর্যায়ে।
20/06/2025

ডাচ্ বাংলা ব্যাংক পি এল সি,
আপনাদের আস্হা ও ভালোবাসায় আজ এই পর্যায়ে।

ওটিপি (OTP) জালিয়াতি চেনার এবং এড়ানোর উপায়!ওটিপি জালিয়াতি কী?ওটিপি জালিয়াতি হল এমন একটি প্রতারণা যেখানে জালিয়াতরা ...
11/06/2025

ওটিপি (OTP) জালিয়াতি চেনার এবং এড়ানোর উপায়!

ওটিপি জালিয়াতি কী?

ওটিপি জালিয়াতি হল এমন একটি প্রতারণা যেখানে জালিয়াতরা আপনাকে ফোন করে বা মেসেজ পাঠিয়ে নিজেদেরকে ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং আপনার অ্যাকাউন্টে অনধিকৃত প্রবেশ করার জন্য ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) চায়।

কীভাবে জালিয়াতরা কাজ করে?

জালিয়াতরা সাধারণত এই কৌশলগুলি ব্যবহার করে:
ভয় দেখানো: "আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে" বা "আপনার কার্ড ব্লক হতে যাচ্ছে"
জরুরি অবস্থার অজুহাত: "এখনই পদক্ষেপ না নিলে আপনি আপনার টাকা হারাবেন"
আস্থা অর্জন: "আমি আপনার ব্যাংক থেকে সাহায্য করতে এসেছি"
সরকারি অফিসার পরিচয়: "আমি ডিসি বা ডিবি অফিস থেকে বলছি"
জালিয়াতরা এমন কথা বলতে পারে:

"আমি [ব্যাংকের নাম] থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে।"
"আপনার কার্ড আপডেট করতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে।"
"আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি আপডেট করতে হবে।"
"আপনার কেওয়াইসি (KYC) আপডেট করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।"

সন্দেহজনক কল পেলে, আপনার ব্যাংকের হেল্পলাইনে রিপোর্ট করুন।
অনলাইন ঠকানোর শিকার হলে সাইবার ক্রাইম সেলে- হেল্পলাইন:১৬১০৮, জাতীয় জরুরি সেবা: ৯৯৯ অভিযোগ করুন।
আপনার আর্থিক নিরাপত্তা আপনার হাতেই। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

Address

Lakshmipur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাচ্ বাংলা ব্যাংক চৌধুরী বাজার শাখা সদর লহ্মীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category