30/11/2022
সূচকের সাথে বেড়েছে লেনদেনও
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৪৪৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১১৫ কোটি ৩২ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৭টির।
#বিএসই #ডিএসই #শেয়ারবাজার #আইপিও #শেয়ারহোল্ডার