21/09/2020
রক্ত জীবন বাঁচায়,
রক্তেই জীবন যায়।পোস্ট টি এড়িয়ে যাবেন না দয়া করে।
হ্যাঁ, নিকট আত্নীয় (বাবা, মা, সন্তান, ভাইবোন) এর রক্ত নিলে Transfusion Associated Graft versus Host Disease (TA-GvHD) হলে মৃত্যুর হার শতকরা ৯০ ভাগ। মানে মৃত্যু অবশ্যম্ভাবী। তবে এই রোগটি যে সবার হবে তা নয় অর্থাৎ বিরল। যেমন সব কুকুরের কামড়েই জলাতঙ্ক রোগ হয় না।
তাই সামান্য রক্তস্বল্পতা হলেই রক্ত না নিই। নিকট আত্নীয়ের রক্তকে না বলি।
রক্তের প্রয়োজন হলে একই ব্লাড গ্রুপের অনাত্মীয়ের নিরাপদ ও বিশুদ্ধ রক্ত নিই।
আমার এক রোগী তার ভাইয়ের রক্ত রুগীটার Transfusion Associated Graft versus Host Disease (TA-GvHD) হয়েছিল এবং মারা যান ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আত্নীয় বা অনাত্মীয় ব্লাড ডোনার যেই হোক, প্রথম বার রক্ত নেওয়ার পরে যদি ৬ সপ্তাহের মধ্যে কোন সমস্যা না হয়, তবে সেই আত্নীয় বা অনাত্মীয় ডোনার থেকেই বার বার রক্ত নেওয়া যাবে। এটাই TA-GvHD না হওয়ার জন্য নিরাপদ।
যে কারো ব্লাড নেওয়ার সময় ব্লাড ইরেডিয়েট (রেডিয়েশন) করে নিতে পারলে এই TA-GvHD হবে না।
আমার জানা মতে, আমাদের দেশে ঢাকায় স্কয়ার হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (বর্তমানে নষ্ট) ব্লাড ইরেডিয়েশনের এই সুবিধা আছে।
যেহেতু দেশের সব হাসপতালে ব্লাড ইরেডিয়েট এর ব্যবস্থা নেই তাই নিকটতম আত্নীয়দের ব্লাড এড়িয়ে যাওয়াই উত্তম। যদিও এই সমস্যটা রেয়ার কেস বাট হলে মৃত্যু প্রায় নিশ্চিত তাই সতর্কতাই জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
-ডাঃ মোঃ কামরুজ্জামান
হেমাটোলজিষ্ট