Forex Education ফরেক্স শিক্ষা

Forex Education ফরেক্স শিক্ষা Forex Trader

04/08/2022

আমি ভাড়া বাড়িতে থাকতাম।
তারপর একদিন বাড়ির মালিককে Forex মার্কেট বিষয়ে পরামর্শ দিলাম।
এখন আমরা দুজনেই ভাড়া বাড়িতে থাকি.!

23/06/2021

যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় ইনশাআল্লাহ একদিন তারা সাকসেস হয়ে দেখাবে
ফরেক্স ট্রেড যাদের বারবার আঘাত দিয়ে আসছে তাড়াই উঠে দাঁড়াবে

29/12/2020
XAU/USD (GOLD): সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: -4.49%সাপ্তাহিক ক্লোজ: $...
30/11/2020

XAU/USD (GOLD): সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: -4.49%

সাপ্তাহিক ক্লোজ: $1,786

XAU/USD (GOLD) সাপ্তাহিক টাইম ফ্রেম:


গত সপ্তাহে $80 মূল্য হ্রাস পেয়ে সাপোর্ট $1,787 তে নিম্নমুখী অবস্থায় সপ্তাহ শেষ করেছে। সাপ্তাহিক চার্টে আরো একটি লক্ষণীয় বিষয় হলো এই সপ্তাহে একটি ABCD correction (green arrows) হতে যাচ্ছে যা কিনা কিনা সাপোর্ট $1,738 এর আশেপাশে শেষ হবে।

ডেইলি টাইম ফ্রেম:
সাপ্তাহিক সাপোর্ট $1,787 থেকে এই সপ্তাহে বায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও শুক্রবারে ডেইলি প্রাইস 200-day SMA (orange – $1,799) এর নীচে নেমে গিয়েছে। 200-day SMA (orange – $1,799) এর নীচে প্রাইস নেমে যাওয়াতে বিয়ারিশ অবস্থা তৈরি হয়েছে, যা কিনা GOLD এর মূল্য সাপোর্ট $1,746 তে নিয়ে যেতে পারে।


চার ঘন্টার টাইম ফ্রেম:
শুক্রবারে GOLD এর মূল্য চার ঘন্টার টাইম ফ্রেমে $1,774 তে নেমে গিয়েছিলো কোনো স্পষ্ট কারণ ছাড়াই।

$1,800 এবং Quasimodo সাপোর্ট $1,802 (বর্তমানে রেসিস্টেন্স) কে ব্রেক করে মূল্য নীচে নেমে গিয়েছে, তাই এই সপ্তাহে সম্ভাব্য সাপোর্ট হিসেবে কাজ করতে পারে $1,761 লেভেলটি।

তবে গত সপ্তাহের ক্লোজিং এর আগে মুহূর্তে মূল্য কিছুটা পুনরুদ্ধার হওয়ার ফলে সাপোর্ট $1,787 থেকে মূল্য বৃদ্ধি পেয়ে $1,800 তে পরীক্ষিত হতে পারে।

বিবেচনার জায়গাগুলো:
চার ঘন্টার টাইম ফ্রেমে $1,800 এবং $1,802 লেভেল দুইটি 200-day SMA $1,799 এর সাথে মিলিত হয়ে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে।
সাপ্তাহিক সাপোর্ট $1,787 লেভেলটি এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

USD/CHF: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: -0.72%সাপ্তাহিক ক্লোজ: 0.9043US...
30/11/2020

USD/CHF: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: -0.72%

সাপ্তাহিক ক্লোজ: 0.9043

USD/CHF সাপ্তাহিক টাইম ফ্রেম:


রেসিস্টেন্স 0.9255 তে না গিয়ে সাপ্তাহিক প্রাইস হ্রাস পেয়ে সাপোর্ট 0.9014 এর দিকে নেমে আসে যা কিনা ABCD সাপোর্ট 0.9051 এর নীচে অবস্থিত। 0.9014 লেভেলটি ব্রেক করলে সাপোর্ট 0.8905 তে নেমে আসবে প্রাইস।

এটা মনে রাখতে হবে যে ২০১৯ সালের এপ্রিল মাসের পর থেকে মার্কেট নিম্নমুখী অবস্থায় রয়েছে।

ডেইলি টাইম ফ্রেম:
ডেইলি টাইম ফ্রেমেও মূল্য নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। নভেম্বরের শুরুর দিকে রেসিস্টেন্স 0.9187 তে মূল্য পরীক্ষিত হওয়ার পরে Quasimodo সাপোর্ট 0.9009 নিম্নমুখী টার্গেট হিসেবে কাজ করেছে, যা কিনা সাপ্তাহিক সাপোর্ট 0.9014 এর নীচে অবস্থিত।

চার ঘন্টার টাইম ফ্রেম:
বুধবারে 0.91 থেকে মূল্য হ্রাস পাওয়ার পরে বৃহস্পতিবারে ও শুক্রবারে 0.91 তে মূল্য পরীক্ষিত হতে ব্যর্থ হয়েছে।

চার্ট অনুযায়ী দেখতে পাই, সাম্প্রতিক সেলিং এর কারণে মূল্য বর্তমানে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.9038 তে অবস্থান করছে, যা ব্রেক করলে এই সপ্তাহে প্রাইস 0.90 তে নেমে যেতে পারে।

বিবেচনার জায়গাগুলো:
সাপোর্ট হিসেবে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.9038 অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। যদি এই লেভেল ব্রেক করে তাহলে বিয়ারিশ অবস্থা তৈরি হবে।
সাপোর্ট হিসেবে 90 লেভেলটি এর প্রতি সবার নজর থাকবে, যার সাথেই রয়েছে সাপ্তাহিক সাপোর্ট 0.9014 এবং ডেইলি Quasimodo সাপোর্ট 0.9009।

EUR/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: +0.90%সাপ্তাহিক ক্লোজ: 1.1962EU...
30/11/2020

EUR/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: +0.90%

সাপ্তাহিক ক্লোজ: 1.1962

EUR/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:

গত কয়েক সপ্তাহ ধরে সাপোর্ট 1.1621 এর উপরে বায়াররা মূল্য বৃদ্ধি করেছে এবং ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004 কে টার্গেট করেছিলো, যার পরেই রয়েছে Quasimodo রেসিস্টেন্স 1.2092।

ট্রেডাররা খেয়াল করবে যে সর্বোচ্চ 1.2555 থেকে নেওয়া জুলাই এর ট্রেন্ড লাইন রেসিস্টেন্স ইতিমধ্যেই ব্রেক হয়ে গিয়েছে এবং মার্চের ৯ তারিখের সর্বোচ্চ 1.1495 কে ব্রেক করার ফলে লং টার্মে বায়াররা মার্কেটের দখল নিতে পারে।


ডেইলি টাইম ফ্রেম:
যদিও সাপ্তাহিক টাইম ফ্রেমে এখনো মূল্য বৃদ্ধির সুযোগ রয়েছে, তবে ডেইলি টাইম ফ্রেম শুক্রবারে সেশনের সর্বোচ্চ পর্যায়ে হয়েছে যা কিনা Quasimodo রেসিস্টেন্স 1.1965 এর সাথে অবস্থিত।

এছাড়া ডেইলি Quasimodo রেসিস্টেন্স এর উপরেই রয়েছে সাপ্তাহিক রেসিস্টেন্স 1.2004।

চার ঘন্টার টাইম ফ্রেম:
শুক্রবারে মার্কিন ডলার ইনডেক্স 92.00 এর নিচে নেমে যাওয়ায় EUR/USD এর মূল্য বৃদ্ধি পেয়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ 1.1963 তে গিয়েছে।

বৃহস্পতিবারে 1.19 তে মূল্য পরীক্ষিত হওয়ার ফলে শুক্রবারে টেকনিক্যালি বায়ারদের দখলে চলে যায় মার্কেট, যেখানে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 1.1937 কে ব্রেক করেছে। ডেইলি Quasimodo রেসিস্টেন্স 1.1965 এর সাথে 1.20 হ্যান্ডেল এবং 161.8% Fibonacci projection point 1.2005 রেসিস্টেন্স হিসেবে কাজ করবে।

বিবেচনার জায়গাগুলো:
চার ঘন্টার টাইম ফ্রেমে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 1.1937 সম্ভাব্য সাপোর্ট হিসেবে কাজ করবে।
রেসিস্টেন্স হিসেবে রয়েছে ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004 এবং 1.20 হ্যান্ডেল।

USD/CAD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: -0.78%সাপ্তাহিক ক্লোজ: 1.2989US...
30/11/2020

USD/CAD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: -0.78%

সাপ্তাহিক ক্লোজ: 1.2989

USD/CAD সাপ্তাহিক টাইম ফ্রেম:

২০২০ সালের ওপেনিং লেভেল 1.2975, যা কিনা Quasimodo সাপোর্ট 1.2887 এর উপরে অবস্থিত, গত সপ্তাহে সবার নজর কেড়েছে যেহেতু USD/CAD পেয়ারটি প্রায় ১০০ পিপ্স মূল্য হ্রাস এর সম্মুখীন হয়েছে এবং সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে ক্লোজ হয়েছে।

এই সপ্তাহে 1.2975 লেভেলটি ব্রেক করতে পারে। নভেম্বরের শুরুর দিকে 1.2975 থেকে উপেক্ষিত হওয়ার পরেও মূল্য বৃদ্ধি করতে পারেনি এবং ২০২০ সালে সর্বোচ্চ 1.4667 তে যাওয়ার পরে মার্কেট নিম্নমুখী অবস্থায় রয়েছে। টেকনিক্যাল অনুযায়ী এই সপ্তাহে প্রাইস Quasimodo সাপোর্ট 1.2887 পর্যন্ত নেমে যেতে পারে।


ডেইলি টাইম ফ্রেম:
সাপ্তাহিক প্রাইস সাপোর্ট 1.2975 এর সাথে থাকলেও ডেইলি প্রাইস সাম্প্রতিক সময়ে সাপোর্ট 1.2973 এর সাথে মিলিত হয়েছে, যার ফলে নভেম্বর ১৩ এর সর্বোচ্চ 1.3172 তে প্রাইস যাওয়ার সম্ভাবনা রয়েছে।

1.2973 তে বায়াররা মার্কেটে প্রবেশ না করলে সাপ্তাহিক Quasimodo সাপোর্ট 1.2887 এর উপর নজর পড়বে সবার।

চার ঘন্টার টাইম ফ্রেম:
মার্কিন ডলারের দুর্বল অবস্থান ও তেলের মূল্য ব্যারেল প্রতি $45.00 এর উপরে থাকায় কানাডিয়ান ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। শুক্রবারে 1.30 থেকে মূল্য হ্রাস পেয়ে Quasimodo সাপোর্ট 1.2927 এর কাছাকাছি নেমে যাওয়ার চেষ্টা করে।

1.2927 তে মূল্য যাওয়ার ক্ষেত্রে 1.2975 এর আশেপাশে সাপ্তাহিক ও ডেইলি সাপোর্ট বাধা প্রদান করবে।

বিবেচনার জায়গাগুলো:
চার ঘন্টার টাইম ফ্রেমে সাপ্তাহিক/ডেইলি সাপোর্ট 1.2975 এর আশেপাশ থেকে বায়াররা মার্কেটে প্রবেশ করতে পারে। এই অঞ্চলে একটি ফেক আউট হতে পারে।
1.2975 লেভেল যদি মূল্য বৃদ্ধি করতে না পারে তাহলে বিয়ারিশ অবস্থা তৈরি হয়ে চার ঘন্টার Quasimodo সাপোর্ট 1.2927 তে নিয়ে যেতে পারে প্রাইস।

USD/JPY: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: +0.21%সাপ্তাহিক ক্লোজ: 104.04US...
30/11/2020

USD/JPY: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: +0.21%

সাপ্তাহিক ক্লোজ: 104.04

USD/JPY সাপ্তাহিক টাইম ফ্রেম:

সাপ্তাহিক টাইম ফ্রেমে, আগস্টে সাপ্লাই 108.16-106.88 এর নিম্নসীমায় যাওয়ার পর থেকে সাপ্তাহিক ক্যান্ডেল নিম্নমুখী হয়ে একটি অয়েজ প্যাটার্ন (106.94/104.18) তৈরি করেছে। উপরে উল্লেখিত Quasimodo সাপোর্ট 102.55 কে চার্টে দেখা যাচ্ছে, যাকে ব্রেক করলে সাপোর্ট 100.61 কে দেখা যেতে পারে। যদিও 102.55 থেকে শক্তিশালী ভাবে মূল্য পুনরুদ্ধার হলে নিম্নমুখী অয়েজ প্যাটার্ন এর উপরে উঠে যেতে পারে প্রাইস।

ডেইলি টাইম ফ্রেম:
ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, ডেইলি প্রাইস সর্বোচ্চ 111.71 থেকে নেওয়া ট্রেন্ড লাইন রেসিস্টেন্স লেভেলে ক্লোজ হতে পারে, যা ব্রেক করলে রেসিস্টেন্স 106.06 তে যেতে পারে প্রাইস। তবে যদি সেলাররা মার্কেটের দখল নেয় তাহলে নভেম্বর ৬ এর সর্বনিম্ন 103.17 তে যাবে প্রাইস, যার নীচে রয়েছে Quasimodo সাপোর্ট 102.55।

চার ঘন্টার টাইম ফ্রেম:
শুক্রবারে 104 থেকে মূল্য পুনরুদ্ধারের চেষ্টা করার পরেও USD/JPY এর মূল্য কিছুটা হ্রাস পেয়েছে কারণ শুক্রবারেও মার্কিন ডলার দুর্বল অবস্থানে ছিলো।

104 কে ব্রেক করার ফলে 103.70 লেভেলটি উন্মুক্ত হয়ে গিয়েছে এবং আরো মূল্য হ্রাস পেলে 103.21 এর প্রতি নজর পড়বে। অন্যদিকে মূল্য বৃদ্ধি পেলে নভেম্বরের ওপেনিং লেভেল 104.50 তে যাবে প্রাইস, যা কিনা Quasimodo রেসিস্টেন্স 104.65 এর নীচে অবস্থিত।

বিবেচনার জায়গাগুলো:
পেয়ারটির প্রাইস বর্তমানে বড় টাইম ফ্রেমের সাপোর্ট এর সাথে অবস্থান করছে, এবং সপ্তাহের শুরুতে 104 হ্যান্ডেলের উপর নজর পড়বে।
এই সপ্তাহে চার ঘন্টার Quasimodo রেসিস্টেন্স এবং নভেম্বরের ওপেনিং লেভেল 104.50 সম্ভাব্য রেসিস্টেন্স হিসেবে কাজ করবে।

AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০সাপ্তাহিক লাভ/লস: +1.02%সাপ্তাহিক ক্লোজ: 0.7376AU...
29/11/2020

AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০
সাপ্তাহিক লাভ/লস: +1.02%

সাপ্তাহিক ক্লোজ: 0.7376

AUD/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:

AUD/USD পেয়ারটি নভেম্বরের প্রথম দিকে ৩% মূল্য হ্রাস পাওয়ার ফলে ২০২০ সালের ওপেনিং লেভেল (0.7016) এবং 2019 এর ওপেনিং লেভেল (0.7042) এর আশেপাশে নেমে আসার পরে গত সপ্তাহের শেষে রেসিস্টেন্স 0.7379 এর সাথে ক্লোজ হয়েছে। ২০২০ সালের প্রথম থেকে মার্কেট এর ট্রেন্ড ঊর্ধ্বমুখী হওয়ার ফলে বায়ায়রা এখনো রেসিস্টেন্স 0.7495 এর দিকে নজর দিতে পারে।

ডেইলি টাইম ফ্রেম:
নভেম্বরের ১৩ তারিখে সাপোর্ট 0.7235 তে মূল্য পরীক্ষিত হওয়ার পরে বায়াররা মার্কেটের দখল নিয়ে শুক্রবারে রেসিস্টেন্স 0.7393 তে নিয়ে যায় প্রাইস। ডিসেম্বর ২০১৮ সালের পর থেকে এই লেভেলটি অক্ষত অবস্থায় রয়েছে। লেভেলটি ব্রেক করলে সাপ্তাহিক রেসিস্টেন্স 0.7495 কে টার্গেট করবে।

চার ঘন্টার টাইম ফ্রেম:
সাম্প্রতিক সময়ে চার ঘন্টার টাইম ফ্রেমে ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল প্যাটার্ন 0.7340 এর উপরে উঠে গিয়েছে পেয়ারটির প্রাইস। এর ফলে বর্তমানে 0.7544 কে টার্গেট করছে AUD/USD পেয়ারটি। যদিও এই লেভেলে যাওয়ার আগে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.7376, 0.74 হ্যান্ডেল এবং Quasimodo রেসিস্টেন্স 0.7403।

বিবেচনার জায়গাগুলো:
চার ঘন্টার ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল এর উপরের ব্রেক আউট বায়াররা 0.7544 কে টার্গেট করবে।
সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.7376, সাপ্তাহিক রেসিস্টেন্স 0.7379 এবং ডেইলি রেসিস্টেন্স 0.7393 মিলে একটি রেসিস্টেন্স এরিয়া তৈরি করবে। যার সাথে রয়েছে Quasimodo রেসিস্টেন্স 0.7403 এবং 161.8% Fibonacci projection point at 0.7411।

Address

Kaliganj
1310

Alerts

Be the first to know and let us send you an email when Forex Education ফরেক্স শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share