27/08/2026
সাধু আগস্টিনের পর্ব উপলক্ষে শুভেচ্ছা বার্তা
সাধু আগস্টিনের পর্ব উপলক্ষে সকল খ্রিস্টভক্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌹🌹
মহান সাধু আগস্টিনের জীবন, বিশ্বাস, জ্ঞান, প্রজ্ঞা ও আত্মসমর্পণের আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, ভালোবাসা ও মানবসেবার পথে চলতে অনুপ্রেরণা জোগাক। তাঁর গভীর বিশ্বাস ও ঈশ্বরপ্রেম আমাদের হৃদয়ে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।
এই পবিত্র পর্বে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি—সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও আশীর্বাদে পরিপূর্ণ হোক এবং আমাদের সমাজ ও সংগঠনের সকল কার্যক্রম মানবকল্যাণে আরও ফলপ্রসূ হোক।
সাধু আগস্টিনের পর্ব সকলের জীবনে বয়ে আনুক ঈশ্বরের অফুরন্ত আশীর্বাদ।
শুভেচ্ছান্তে,
দিপ্ত মাইকেল রেগো উইলসন রিবেরু
সেক্রেটারী চেয়ারম্যান
ভাসানিয়া খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড