19/08/2025
বিজ্ঞপ্তি: Bank Asia Smart App ব্যবহারকারীদের জন্য সতর্কীকরণঃ
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Bank Asia Smart App ব্যবহারকারীগণ যাঁরা App ব্যবহার করে Fund Transfer, NPSB, ও EFTN এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করছেন, তাঁদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে Online Banking, NPSB, এবং IBFT চ্যানেলের মাধ্যমে ভুল লেনদেনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
উক্ত ভুল লেনদেনের সংশোধন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ এবং অধিকাংশ ক্ষেত্রে ভুল লেনদেনের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত পাওয়া যায় না। সুতরাং, সকলকে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে:
লেনদেন করার পূর্বে সঠিক উপকারভোগীর (Beneficiary) অ্যাকাউন্ট নম্বর ও নাম নিশ্চিতভাবে যাচাই করে “Beneficiary add” করুন।
সকলকে আরো যত্নশীল হয়ে এই বিষয়গুলো অনুসরণ করার জন্য এবং যথাযথভাবে গ্রাহকদের অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে।