Jhenaidah

Jhenaidah Thana: Jhenaidah. Upozilla: Jhenaidah. Post office: Jhenaidah (7300). District: Jhenaidah. Division: Division: Khulna. Capital: Dhaka. Country: Bangladesh.

19/08/2024

সাধু সাবধান 🥴

18/08/2024

যেমন প্রশ্ন তেমন উত্তর, মুখস্থ বিদ্যা না 🙄

10/03/2020

জান্নাতে যাওয়ার ১০টি জিকির -
যথাঃ-
🔘জিকির -১
প্রতিদিন ১০০ বার সুবহান আল্লাহ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।

🔘জিকির -২
‘আলহামদুলিল্লাহ’ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’

🔘জিকির -৩
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম যিকর।

🔘জিকির -৪
‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর’ এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়।

🔘জিকির -৫
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে।

🔘জিকির -৬
নবী (সঃ) বলেনঃ ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম’ এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ , মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয়।

🔘জিকির -৭
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে।

🔘জিকির -৮
নবী (সঃ) বলেনঃ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।

🔘জিকির -৯
নবী (সঃ) বলেনঃ ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ”

🔘জিকির -১০
নবী (সঃ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বরষন করবেন- “আল্লাহুম্মা সাল্লি ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা সাল্লায়তা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ আল্লাহুম্মা বারিক ’আলা মুহাম্মাদিঁওয়া ’আলা আলি মুহাম্মাদিন্ কামা বারাকতা ’আলা ইব্রাহীমা ওয়া ’আলা ’আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ এবং তিনি (সঃ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে ।”

ফুটনোট
১)সহীহ মুসলিম-৪/২০৭৩
২)তিরমিযী-৫/৪৬২,ইবনে মাজাহ-২/১২৪৯
৩)তিরমিযী-৫/৪৬২,ইবনে মাজাহ-২/১২৪৯,
৪)সহীহ মুসলিম -৩/১৬৮৫, ৪/২০৭২
৫)সহীহ বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১
৬)সহিহ বুখারী-৭/১৬৮, মুসলিম-৪/২০৭২
৭)তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১,
৮)সহীহ বুখারী -১১/২১৩, সহীহ মুসলিম-৪/২০৭৬]
৯)আহমাদ (সহীহ)-৫১৩, মাজমাউজ জাওয়াঈদ-১/২৯৭ ]
১০)তাবারানী, মাজময়াউজ জাওয়াঈদ-১০/১২০,

(সংগ্রহীত)

23/03/2016

যখন বলি বাসা ঝিনাইদহ জেলা,! অনেকে ঝিনাইদহ জেলা চিনেনা, এবার ঝিনাইদহ সম্পর্কে জানুন..!..
১। ঝিনাইদহে আছে এশিয়ার শ্রেষ্ঠ এবং পৃথিবীর দ্বিতীয় তম বিখ্যাত খামার। যেটি ঝিনাইদহের মহেশপুর থানার দত্তনগরে অবস্থিত। বাংলাদেশের প্রায় এক তৃতীংশ চাল এখান থেকে আসে।
২। ঝিনাইদহে আছে এশিয়ার সবচেয়ে বড় এবং বয়স্ক বটগাছ। যেটি ঝিনাইদহের কালীগঞ্জ থানায় অবস্থিত।
৩। ঝিনাইদহে আছে এশিয়ার সবচেয়ে বড় পুকুর। যা ধলসমুদ্র নামে পরিচিত। আপনি এটি দেখতে চাইলে ঝিনাইদহ শহর থেকে পাগলা কানাইয়ের ভিতর দিয়ে ২ কিঃ মিঃ গেলেই পেয়ে যাবেন। অপুরুপ সুন্দর একটি পুকুর।
৪। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় আছে বাংলাদেশের সবচেয়ে বড় কালীমন্দির। যা হিন্দুদের একটি তীর্থ স্থান।
৫। বাংলাদেশ সহ এশিয়ার সবচেয়ে বড় মাছের হ্যাচারি ঝিনাইদহের কোটচাদপুরে অবস্থিত।
৬। ঝিনাইদহের কালীগঞ্জের মোবারক গঞ্জ চিনির মিল বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য চিনির মিল।
৭। সাত জন বীরশ্রেষ্ঠর অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়িও এই ঝিনাদহের মহেশপুর থানায়।
৮।বাংলাদেশের প্রখ্যাত বিদ্রোহী ইসলামীক সংগীত শিল্পী, কলরব শিল্পীগোষ্টির প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দীন আল আযাদ (রহঃ) এর বাড়ীও ঝিনাইদহ জেলায়।
৯। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মনির খানের বাড়িও এই ঝিনাইদহ জেলায়।
১০। বিখ্যাত কবি ফররুখ আহমেদের বাড়িও এই ঝিনাইদহে।
১১। বিখ্যাত কবি গোলাম মোস্তফার বাড়িও ঝিনাইদহ জেলায়।
১২। বিখ্যাত মরমি কবি লালন ফকিরের জন্ম ঝিনাইদহের হরিনাকুন্ড থানায়।
১৩। বিখ্যাত কবি পাগলা কানাইয়ের জন্ম ঝিনাদহে। তার নামানুসারে ঝিনাইদহের একটি স্থান "পাগলা কানাই" নামে পরিচিত।
১৪। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের
পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপার বাঘুটিয়া গ্রামে।
১৫। বাঘা যতীন,কেপি বসু,জিল্লুর রহমান
সিদ্দিক, কমরেড আবদুল মতিন মুনীর সহ
অসংখ্য মনীষির জন্ম ঝিনাইদহে।
১৬। চিত্রশিল্পী মনোয়ার মোস্তফার বাড়ী ঝিনাইদহের শৈলকুপায়।
১৭। বাংলাদেশের একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মাঝেও এই ঝিনাইদহ জেলা রয়েছে।
১৮। ক্যাডেট কলেজের ভিতর অন্যতম ঝিনাইদহ ক্যাডেট কলেজ এখানেই অবস্থিত।
১৯। বর্তমান জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার আল আমিনের বাড়িও ঝিনাইদহে।
এছাড়া ঝিনাইদহ জেলার অনেকেই বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে গুরুত্বপুর্ন পদে কর্মরত থেকে দেশের মুখ উজ্জ্বল করছেন।
.
: https://fb.com/ahad.ali.16718979

Address

Jhenaidah
Jhenida
7300

Telephone

008801983906552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share